
শুক্রবার দেশজুড়ে ‘তিরঙ্গা মার্চ’ কর্মসূচির ডাক সিজেপির
অভিজিৎ দীপকে তার আহ্বানে বলেছেন, তিরঙ্গা বা ভারতের জাতীয় পতাকা ওড়ানো কোনো অপরাধ নয়। অন্য শহরেও একই ধরনের সমাবেশ আয়োজনের জন্য তিনি জনগণকে আহ্বান জানিয়েছেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটক এবং নগরীর তালাইমারী এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা।
আজ রোববার দুপুর আড়াইটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাজশাহী–নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। এ সময় আন্দোলনকারীরা মহাসড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ এবং হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, শরিফ ওসমান হাদিকে প্রকাশ্যে হত্যা করা হলেও এখন পর্যন্ত প্রশাসন বা সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।
বিক্ষোভে অংশ নেওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান হাওলাদার অভিযোগ করে বলেন, “প্রশাসন আসামিদের ধরার ব্যাপারে কার্যকর ব্যবস্থা না নিয়ে বরং বিষয়টি নিয়ে কালক্ষেপণ করছে।” বিষয়টিকে প্রশাসনের ‘মুলা ঝুলিয়ে রাখা’ এর মতো আচরণ বলে মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, আন্দোলনকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল আজিজ বলেন, “জুলাই বিপ্লবের পর যেখানে ন্যায়বিচার প্রতিষ্ঠার কথা ছিল, সেখানে একজন অগ্রসৈনিককে হত্যার বিচার না হওয়ায় বিপ্লবে অংশগ্রহণকারী ছাত্র–জনতা বর্তমানে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।”
একই সময়ে নগরীর তালাইমারী মোড়ে মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে এনসিপির নেতাকর্মীরা।
ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অবরোধ চলবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।
এদিকে অবরোধের কারণে ঢাকা-রাজশাহী মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শুক্রবার দেশজুড়ে ‘তিরঙ্গা মার্চ’ কর্মসূচির ডাক সিজেপির
অভিজিৎ দীপকে তার আহ্বানে বলেছেন, তিরঙ্গা বা ভারতের জাতীয় পতাকা ওড়ানো কোনো অপরাধ নয়। অন্য শহরেও একই ধরনের সমাবেশ আয়োজনের জন্য তিনি জনগণকে আহ্বান জানিয়েছেন।

এনসিটি লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সহ দেশের গুরুত্বপূর্ণ বন্দর ও লাভজনক সরকারি স্থাপনা বিদেশি কোম্পানির কাছে লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯২
দেশে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯২টি শিশু।

দুর্গাপূজায় খুলনার ৯৫৬টি মণ্ডপে চার স্তরের নিরাপত্তা জোরদার
মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রশান্ত কুমার কুন্ডু চরচাকে জানান, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান পরিচালনার লক্ষ্যে ইতিমধ্যে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের সাথে বৈঠক হয়েছে। তাছাড়া সরকারি দলের নেতৃবৃন্দরা সার্বত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।