
কল্পবিজ্ঞানের সিনেমা নয়, এবার বাস্তবে নিউইয়র্কের আকাশে ডানা মেলল ইলেকট্রিক এয়ার ট্যাক্সি। জোবি এভিয়েশনের এই উদ্ভাবন যানজটের শহরে যাতায়াতের সময় কমিয়ে আনবে কয়েক গুণ। পরিবেশবান্ধব এই প্রযুক্তিতে ১ ঘণ্টার পথ মাত্র ১০ মিনিটেই পাড়ি দেওয়া যাবে, যা যাতায়াত ব্যবস্থায় আনবে বৈপ্লবিক পরিবর্তন।

তিনি জানান, দেশে বর্তমানে প্রায় সাড়ে ৭ হাজার কিলোমিটার নৌপথ নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে সচল রাখা হচ্ছে এবং আরও নৌপথ উন্নয়নের পরিকল্পনা রয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, আসন্ন ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে সড়কে যানজট নিয়ন্ত্রণ, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ।

যানজট ঢাকার একটি দীর্ঘস্থায়ী ও জটিল সমস্যা। এর কারণে দৈনিক লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। শুধু তাই নয়, যানজট হচ্ছে মানুষের মৃত্যুর কারণও। যানজটে আটকে থাকে রোগী ও আহত ব্যক্তিবাহী অ্যাম্বুলেন্স। ফলে অনেকে সড়কেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মহাসড়ক অবরোধের ফলে ঢাকা-রাজশাহী মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

দুবাই এয়ারশোতে নজরকাড়া এয়ার ট্যাক্সির প্রদর্শন। এয়ার ট্যাক্সি নির্মাতা জোবি এভিয়েশন বিশ্বের সামনে তুলে ধরে এই নতুন আবিষ্কার। ভবিষ্যৎ যানজট নিরসনে এয়ার ট্যাক্সি মূখ্য ভূমিকা রাখবে বলে দাবি প্রতিষ্ঠানটির।

চাকরির দাবিতে প্রতিবন্ধী গ্র্যাজুয়েট ও ৪৩তম বিসিএসের নন-ক্যাডার উত্তীর্ণ প্রার্থীরা প্রেস ক্লাব এলাকায় সড়ক অবরোধ করেন।

এছাড়াও, আজ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কর্মসূচির কারণেও সংশ্লিষ্ট এলাকায় যানজট দেখা দিয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

রাজধানী শহর ঢাকার রাস্তায় সব যানই যেন রাজা বনে যায়। চলে যে যার ইচ্ছেমতো। এ সমস্যা কি সমাধানের অযোগ্য? না, কখনোই নয়। সমাধান করার সৎ চেষ্টা থাকলে, এই পৃথিবীতে সব সমস্যারই সমাধান করা সম্ভব। এর জন্য প্রকৃত ইচ্ছা থাকতে হবে।