Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

রাজধানীতে বিভিন্ন সংগঠনের আন্দোলনে যানজট, ভোগান্তি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১৯: ০৭
রাজধানীতে বিভিন্ন সংগঠনের আন্দোলনে যানজট, ভোগান্তি

রাজধানীতে নানা দাবিতে বিভিন্ন সংগঠনের আন্দোলনের কারণে রোববার সকাল থেকে প্রেস ক্লাব, পুরানা পল্টন, মতিঝিল, শাহবাগ ও বিজয়নগর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে সকল অফিসগামী এবং সন্ধ্যায় ঘর ফেরত মানুষজন ভোগান্তিতে পড়েন।

Advertisement

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, একযোগে একাধিক সংগঠন অবস্থান কর্মসূচি পালনের ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের সদস্যরা সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। তাদের মূল দাবি– দ্রুত এমপিওভুক্তি নিশ্চিত করা। শিক্ষকরা বলেন, বহু বছর ধরে সরকারি স্বীকৃতি ও আর্থিক সুবিধা থেকে বঞ্চিত তারা। দীর্ঘদিনের দাবিতে সাড়া না পেয়ে তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

অন্যদিকে প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে বিভিন্ন সংগঠন একই স্থানে অবস্থান নেন। তারা বলেন, দেশের বিশেষ শিশুদের সেবায় নিয়োজিত শিক্ষকদের প্রতি রাষ্ট্রের কোনো দৃষ্টি নেই। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে সরকারি নিয়োগ কাঠামোয় অন্তর্ভুক্তি ও নিয়মিত ভাতা নিশ্চিত করা।

এছাড়া চাকরির দাবিতে প্রতিবন্ধী গ্র্যাজুয়েট ও ৪৩তম বিসিএসের নন-ক্যাডার উত্তীর্ণ প্রার্থীরা প্রেস ক্লাব এলাকায় সড়ক অবরোধ করেন। তারা বলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও তারা সরকারি নিয়োগে সুযোগ পাচ্ছেন না। তাদের দাবি-নির্দিষ্ট কোটা অনুযায়ী দ্রুত নিয়োগ সম্পন্ন করা।

একযোগে একাধিক সংগঠনের কর্মসূচির কারণে পুরানা পল্টন থেকে হাইকোর্ট পর্যন্ত সম্পূর্ণ রাস্তা বন্ধ হয়ে গেছে। এতে করে যানবাহনগুলোকে বিকল্প পথে ঘুরে যেতে হচ্ছে, যার কারণে অন্যান্য সড়কেও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

ডিএমপি জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং একইসাথে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চলছে।

বিষয়: যানজটঢাকাপুলিশশিক্ষকচাকরি
Advertisement
সর্বশেষ
  • ১

    ইউনূস থেকে বাঁধন—বিদেশেও কেন রাজনৈতিক হেনস্তা?

  • ২

    চীনা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকিং সেবা জোরদারে এনসিসি ব্যাংকের ‘চায়না ডেস্ক’ চালু

  • ৩

    এনসিটি লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

  • ৪

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯২

  • ৫

    যে বাজারে ১ কেজি চাল ৫০ পয়সা, ১ টাকায় মিলছে ১২টি ডিম!

সম্পর্কিত
  • এনসিটি লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

    এনসিটি লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

    চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সহ দেশের গুরুত্বপূর্ণ বন্দর ও লাভজনক সরকারি স্থাপনা বিদেশি কোম্পানির কাছে লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯২

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯২

    দেশে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯২টি শিশু।

  • দুর্গাপূজায় খুলনার ৯৫৬টি মণ্ডপে চার স্তরের নিরাপত্তা জোরদার

    দুর্গাপূজায় খুলনার ৯৫৬টি মণ্ডপে চার স্তরের নিরাপত্তা জোরদার

    মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রশান্ত কুমার কুন্ডু চরচাকে জানান, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান পরিচালনার লক্ষ্যে ইতিমধ্যে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের সাথে বৈঠক হয়েছে। তাছাড়া সরকারি দলের নেতৃবৃন্দরা সার্বত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

  • ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত বন্ধুত্বের নজির রাখবে, আশা প্রতিমন্ত্রীর

    ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত বন্ধুত্বের নজির রাখবে, আশা প্রতিমন্ত্রীর

    গ্যারান্টি ক্লজসহ ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত বন্ধুত্বের নজির স্থাপন করবে বলে আশা প্রকাশ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ বৃহস্পতিবার রাজশাহীর বিভিন্ন নদ-নদী ও পদ্মার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন আশার কথা বলেন।