শিক্ষক

শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ন থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষকতা কখনোই শেষ ভরসার পেশা বা আর ১০টি সাধারণ চাকরির মতো হতে পারে না। সমাজে শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ন থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে তিন

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

ফ্রান্সে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের আন্দোলন কেন জাতীয় বিক্ষোভে রূপ নিচ্ছে?
১৯৯০-এর দশকে এর আগে সর্বশেষ দেশব্যাপী এ ধরনের বড় উচ্চমাধ্যমিক শিক্ষার্থী আন্দোলন হয়েছিল, যার মূল দাবি ছিল শিক্ষা খাতে অর্থায়ন বাড়ানো। ওই সময় সরকার বেকালোরেয়া, অর্থাৎ উচ্চমাধ্যমিক সমাপনী পরীক্ষা দেওয়ার সুযোগ ব্যাপকভাবে বাড়িয়েছিল।

দিনভর অনশন, মধ্যরাতে নিয়োগপত্র পেলেন ২০ শিক্ষক প্রার্থী
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) নেতিবাচক প্রতিবেদনের কারণে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ আটকে থাকা ময়মনসিংহের ২২ প্রার্থীর মধ্যে ২০ জন শেষ পর্যন্ত নিয়োগপত্র পেয়েছেন

৩৩ ঘণ্টা পর মুক্ত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের অবরুদ্ধ শিক্ষকরা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধিভুক্তিসহ বিভিন্ন দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। প্রায় ৩৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে মুক্ত হন কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ফার্মাসিস্ট দিবসের সেমিনার অনুষ্ঠিত
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী মিলনায়তনে ‘এমপাওয়ারিং ফার্মাসিস্টস ফর হেলদিয়ার ফিউচারস ইন বাংলাদেশ’ শিরোনামে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আলমগীর হোসেন।

রংপুরে ভারপ্রাপ্ত দিয়েই কি চলবে প্রাথমিক শিক্ষা?
রংপুর জেলার ১ হাজার ৪৫৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬৬৯টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। দীর্ঘদিন ধরে এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের মধ্য থেকে কাউকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে কার্যক্রম চালানো হচ্ছে। এতে বিদ্যালয়ের প্রশাসনিক কাজে সমন্বয়হীনতার পাশাপাশি শিক্ষক সংকটে ব্যাহত

জেলা পর্যায়ের গুণী শিক্ষক নির্বাচিত হলেন সোশ্যাল মিডিয়ায় আলোচিত বিউটি রানী পাল
ফেসবুকে গান পরিবেশন করে দেশজুড়ে আলোচনা ও সংহতি পাওয়া সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। তার পাশাপাশি জেলার আরও তিন জন শিক্ষক এই সম্মাননা পেয়েছেন।

শিক্ষক রনজিলা হত্যা, ২ বাহিনীর তদন্ত, ৫ গ্রেপ্তার: আসল আসামি কারা?
ঘটনার ১৭ দিন পর, ১৬ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম দাবি করেন, ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণের পর নতুন করে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসআরবির গ্রেপ্তার করা তিনজনের এ ঘটনায় সম্পৃক্ততা পাওয়া

টাকা নিয়ে এইচএসসি পরীক্ষার্থীর উত্তরপত্র সংশোধনের অভিযোগ
এইচএসসি পরীক্ষার উত্তরপত্রে মোবাইল নম্বর লিখে রাখা এক পরীক্ষার্থীকে বাসায় ডেকে এনে টাকার বিনিময়ে পুনরায় উত্তরপত্রে লিখিয়ে পাস করিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে রাজশাহী শিক্ষা বোর্ডের এক পরীক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক সেকেন্দার আলী রাজশাহীর হাজী জমির উদ্দীন সাফিনা মহিলা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের

‘পদত্যাগী’ শিক্ষকদের পদ ও মর্যাদা ফিরিয়ে দিন
কয়েক দিন আগে উত্তরবঙ্গে অবস্থিত একটি বিশেষায়িত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ‘পদত্যাগী’ শিক্ষকের সঙ্গে কথা হয়। তিনি ওই বিশ্ববিদ্যালয়ে সুনামের সঙ্গে এক যুগ কাজ করে আসছিলেন। কিন্তু চব্বিশের গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে পদত্যাগে বাধ্য করেন। ইংরেজি বিভাগের এই শিক্ষক একসময় সাংবাদিকতাও

ডাকসুর শিক্ষক মূল্যায়ন: কীভাবে দেখছেন শিক্ষক - শিক্ষার্থীরা?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাদারত্ব মূল্যায়নে নতুন একটি কার্যক্রম শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু। গত বৃহস্পতিবার ‘শিক্ষক মূল্যায়ন পদ্ধতি’ উদ্বোধনের মধ্য দিয়ে এ কার্যক্রম চালু করা হয়। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন প্ল্যাটফর্মও চালু করেছে ডাকসু।

২৩ জনকে অধ্যাপক পদে পদোন্নতি দিল ববি
২০২৫ সালের ১৯ অক্টোবর থেকে অধ্যাপক পদোন্নতির বোর্ড বসা শুরু হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বাঁধায় পদোন্নতি আটকে যায়। গত ২৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সিন্ডিকেট সভায় ২৪ জন শিক্ষকের অধ্যাপক পদে পদোন্নতির বিষয়টি উত্থাপিত হয়। ওই সভায় ২৩ জনকে পদোন্নতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়।

এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত দেবে ইসি: শাহে আলম
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সেই বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

টিনএজারদের শেখার ক্ষমতা কি কমে যাচ্ছে?
প্রতি তিন বছর পরপর বিশ্বের উন্নত দেশগুলোর সংগঠন হিসেবে পরিচিত অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) বিশ্বের বিভিন্ন দেশের ১৫ বছর বয়সী শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরীক্ষার ফল প্রকাশ করে।

হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত
পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

রাজশাহীতে ‘ধর্ম নিয়ে কটূক্তি’র অভিযোগে শিক্ষক আটক
রাজশাহীর চারঘাটে ইসলাম ধর্ম ও মাদ্রাসা শিক্ষা নিয়ে ‘কটূক্তি’ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে নারায়ণ চন্দ্র (৫০) নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। তবে নারায়ণ চন্দ্র সামাজিক যোগাযোগ মাধ্যমে কী পোস্ট করেছিলেন, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

মৃত্যুর আগে ডায়েরিতে ‘দায়ীর’ নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ
রাজশাহীর পুঠিয়ায় বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাহাদুল হকের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রায় এক বছর আগে ডায়েরিতে লিখে যাওয়া একটি ‘হলফনামা’ সদৃশ বক্তব্য সম্প্রতি প্রকাশ্যে আসার পর অভিযুক্ত প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়

রাজশাহীতে মধ্যরাতে ২৭ শিক্ষককে ডেকে ফের এসএসসির খাতা যাচাই
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া শেষ হওয়ার পর আবারও খাতা যাচাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ২৭ জন শিক্ষককে বোর্ডে ডেকে এনে ইংরেজি, গণিতসহ বিভিন্ন বিষয়ের খাতা পুনরায় যাচাই করা হয়েছে বলে জানা যায়। এ সময় কিছু ফলাফল



