Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ আগস্ট, ২০২৬
২৮ আগস্ট, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ আগস্ট, ২০২৬
২৮ আগস্ট, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Advertisement
Advertisement
> সংক্ষেপে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৭৩% শিক্ষকের নেই পিএইচডি, ছয় বিভাগ পুরোপুরি শূন্য

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ২১: ৫৫
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৭৩% শিক্ষকের নেই পিএইচডি, ছয় বিভাগ পুরোপুরি শূন্য

বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামোয় উচ্চতর ডিগ্রিধারী শিক্ষকের বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের মোট ২১১ শিক্ষকের মধ্যে মাত্র ৫৬ জন পিএইচডি ডিগ্রিধারী। বাকি ১৫৫ জন শিক্ষকেরই এই ডিগ্রি নেই, যা মোট শিক্ষকের ৭৩ শতাংশের বেশি। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান নিয়ে উদ্বেগ বাড়ছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সমাজকর্ম, পরিসংখ্যান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা এই ছয়টি বিভাগে একজনও পিএইচডিধারী শিক্ষক নেই।

Advertisement
Advertisement
Advertisement

এ ছাড়া ইতিহাস, অর্থনীতি, বাংলা, লোক প্রশাসন, আইন এবং কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগে মাত্র একজন করে শিক্ষক পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন।

তথ্য অনুযায়ী, সর্বোচ্চ ছয়জন পিএইচডিধারী শিক্ষক রয়েছেন রসায়ন ও ম্যানেজমেন্ট বিভাগে।

গণিত, পদার্থবিজ্ঞান ও উদ্ভিদবিজ্ঞান বিভাগে পাঁচ শিক্ষকের রয়েছে পিএইচডি ডিগ্রি। মার্কেটিং বিভাগে চারজন এবং সিএসই, সমাজবিজ্ঞান, হিসাববিজ্ঞান, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান এবং প্রাণ রসায়ন বিভাগে তিনজন করে পিএইচডিধারী শিক্ষক কর্মরত আছেন। এ ছাড়া ইংরেজি এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগে দুজন করে পিএইচডিধারী শিক্ষক রয়েছেন।

Barishal University Chart
Barishal University Chart

এদিকে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫৮ জন শিক্ষক শিক্ষাছুটিতে রয়েছেন, যা শিক্ষক সংকটকে আরও প্রকট করে তুলেছে।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, পিএইচডিধারী শিক্ষক কম থাকায় গবেষণায় তত্ত্বাবধায়ক সংকট তৈরি হচ্ছে। উচ্চমানের থিসিস সুপারভিশন, আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশ এবং একাডেমিক গবেষণার গতি এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে অধ্যাপক আনু মুহাম্মদ চরচাকে বলেন, “পিএইচডি একটি শিক্ষাগত যোগ্যতা। এটি থাকলে শিক্ষকের পক্ষে গবেষণা কার্যক্রম চালিয়ে যাওয়া অনেক সহজ হয়। তবে শুধু ব্যক্তিগত উদ্যোগ যথেষ্ট নয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগ থেকেও গবেষণা কার্যক্রম পরিচালনায় সক্রিয় উদ্যোগ নেওয়া প্রয়োজন।”

তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম বলেন, “ আমাদের প্রতিটি বিভাগে কমবেশি গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি আমাদের একটি রিসার্চ সেন্টার আছে, যেখানে গবেষণার জন্য প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতি রয়েছে এবং সেখানে কাজও চলছে। তবে পিএইচডি করার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে। শিক্ষকদের জন্য পিএইচডি করার তেমন কোনো বিশেষ সুবিধা দেওয়া হয় না; তাদের নিজ উদ্যোগেই তা করতে হয়। বর্তমানে আমাদের যে শিক্ষকরা ছুটিতে রয়েছেন, তারা মূলত পিএইচডি করার উদ্দেশ্যেই ছুটিতে গেছেন।”

বিষয়:

গবেষণাশিক্ষকবরিশাল বিশ্ববিদ্যালয়পিএইচডি
১

যে ঘটনায় শেষ হয় লর্ড মাউন্টব্যাটেনের জীবন

২

‘আমার কাছে আসছে গ্যাস চুরির জন্য, তারা নিজেরাই তো চুরি করায়’

৩

ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের সহযোগিতা প্রত্যাশা তামিমের

৪

পূর্ণ সংস্কারের দাবিতে সংসদ থেকে বিরোধীদের ওয়াকআউট

৫

একীভূত ৫ ব্যাংক: চেক বই, ডিপিএস, এফডিআর ও শাখার কী হবে

সম্পর্কিত

পূর্ণ সংস্কারের দাবিতে সংসদ থেকে বিরোধীদের ওয়াকআউট

পূর্ণ সংস্কারের দাবিতে সংসদ থেকে বিরোধীদের ওয়াকআউট

সরকার পূর্ণাঙ্গ সংস্কারের পরিবর্তে খণ্ডিতভাবে আইন প্রণয়নের পথে এগোচ্ছে এমন অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। আজ বৃহস্পতিবার রাতে আইন প্রণয়ন কার্যাবলি শুরুর আগে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বক্তব্য দেন। তার বক্তব্যের পর বিরোধী দলের সদস্যরা

চেক জালিয়াতির মামলায় ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রেপ্তার

চেক জালিয়াতির মামলায় ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রেপ্তার

চেক জালিয়াতির মামলায় দণ্ডপ্রাপ্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার বিকেলে বাউফল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সিপিডির নতুন নির্বাহী পরিচালক ড. নাজনীন

সিপিডির নতুন নির্বাহী পরিচালক ড. নাজনীন

অর্থনীতি ও উন্নয়ন নীতি নিয়ে গবেষণা এবং নীতি প্রণয়নে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের অর্থনীতি, দারিদ্র্য, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ে তার গবেষণা ও নীতি বিশ্লেষণ রয়েছে।

চট্টগ্রামে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ

চট্টগ্রামে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ

চট্টগ্রামে শুল্ক ফাঁকি দেয়ার অভিযোগে একটি বিলাসবহুল বিএমডব্লিউ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর রহমতগঞ্জ এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয়। কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গাড়িটির মালিক নগরীর রহমতগঞ্জ এলাকার বাসিন্দা মোহাম্মদ আইয়ুব।