
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
রাজধানীতে আজ সোমবার সকাল থেকে ছিল তীব্র যানজট। যানবাহনের দীর্ঘসারির কারণে অফিসগামী মানুষরা পড়েন দুর্ভোগে। দীর্ঘসময় রাস্তায় সময় পারতে হয়েছে তাদের।
ঢাকার এই যানজটের পেছনে তিনটি কারণ চিহ্নিত করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমান চরচাকে বলেন, সড়ক দুর্ঘটনা, মেট্রোরেল চলাচলে বিঘ্ন এবং যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কারণে সড়কে তীব্র জট সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, “আজ সকাল সোয়া আটটার দিকে মহাখালীর এসকেএস টাওয়ারের সামনে একটি কাভার্ড ভ্যান উল্টে যায়। একই সময়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের হাতিরঝিল মুখেও আরেকটি কাভার্ড ভ্যান উল্টে যায়। এর মধ্যে মহাখালীর কাভার্ড ভ্যানটি তিন ঘণ্টা চেষ্টার পর সরানো গেলেও হাতিরঝিলের মুখে উল্টে থাকা কাভার্ডভ্যানটি এখনো সরানো সম্ভব হয়নি। এই দুর্ঘটনার কারণে মহাখালী এবং এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বেড়ে গেছে।”
যানজটের দ্বিতীয় কারণ হিসেবে তিনি মেট্রোরেলের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটার বিষয়টি উল্লেখ করে বলেন, “গতকাল থেকে মেট্রোরেলের চলাচলে সমস্যা চলছে। বর্তমানে মেট্রোরেল শুধুমাত্র উত্তরা থেকে আগারগাঁও এবং মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত চলছে। মাঝের যাত্রাপথের যাত্রীরা বাধ্য হয়ে সড়ক ব্যবহার করায় রাস্তায় অতিরিক্ত যানবাহনের চাপ তৈরি হয়েছে।”
এছাড়াও, আজ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কর্মসূচির কারণেও সংশ্লিষ্ট এলাকায় যানজট দেখা দিয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।