যুবদল

যুবদল নেতা মাসুদুল হত্যায় ব্যবহার হয় ‘থানা থেকে লুট’ পিস্তল
চট্টগ্রামের রাউজানের পাহাড়তলীতে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী হত্যায় ২০২৪ সালের ৫ আগস্ট কোতোয়ালি থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। ওই অস্ত্রসহ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোহাম্মদ মোবারক ওরফে কালা মোবারককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার ফটিকছড়ি

ফুটপাতে দোকান বসানো নিয়ে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ, আহত ১২
ফুটপাতে দোকান বসানো ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে রাজধানীর নিউমার্কেট এলাকায় যুবদল ও ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। আহতরা হলেন ঢাকা কলেজর ছ

পুলিশি অভিযানে ছাত্রদল নেতার মৃত্যুর অভিযোগে থানা ঘেরাও
ঢাকার সাভারে রংপুরের পীরগাছা পুলিশের অভিযানের সময় ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে মরদেহ নিয়ে পীরগাছা থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন নিহতের স্বজনরা। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ শনিবার সকাল ৮টার দিকে থানার সামনে নিহতের মরদেহ রেখে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ স্বজনরা

যুবদল নেতার ছুরিকাঘাতে আহত ‘জামায়াতকর্মীর’ মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে যুবদল নেতার ছুরিকাঘাতে আহত জামায়াতে ইসলামীর কর্মী সালাউদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার সকালে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি। নিহতের

খুলনায় যুবদলের নেতার বাড়িতে গুলি
খুলনায় যুবদল নেতা বাহদুর মুন্সির ঘর লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

রাউজানে যুবদল নেতা মাসুদুল হত্যায় গ্রেপ্তার ২
চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে পিস্তল ও গুলিও উদ্ধার করা হয়েছে।

পুলিশি বাধায় হবিগঞ্জে ঢুকতে পারেনি এনসিপি
গতকাল মঙ্গলবারের হামলার পর বুধবার হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছিল এনসিপি। পাল্টা কর্মসূচির পরিপ্রেক্ষিতে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি করে প্রশাসন, যা অমান্য করে হবিগঞ্জ পৌঁছাতে চেয়েছিলেন দলটির কেন্দ্রীয় নেতারা। তবে পুলিশের বাধায় শেষ পর্যন্ত তারা হবিগঞ্জ শহরে যেতে পারেননি।

যুবদল নেতাকে খুন করতে চুক্তি স্বেচ্ছাসেবক দল নেতার, খুন হলেন অন্যজন
ডিবির ভাষ্য, ঘটনার দিন রাত আনুমানিক ১১টার দিকে হাফিজুল ইসলাম বাবু কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে অবস্থানকালে সন্দেহ হলে তাদের পরিচয় জানতে চান। একপর্যায়ে তাদের দেহ তল্লাশির চেষ্টা করলে অভিযুক্তদের একজন পিস্তল বের করে গুলি চালায়। এতে বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন যুবদল কর্মী মো. ইউসুফ।

কাফরুলে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী নিহত
প্রত্যক্ষদর্শী ও আহতদের হাসপাতালে নিয়ে আসা স্থানীয় বাসিন্দা মো. সুজন জানান, রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে যুবদল নেতা হাফিজুর রহমানসহ ৭ থেকে ৮ জন আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ তিনজন অস্ত্রধারী এসে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ইউসুফ আলী বুকের ডানপাশে গুলিবিদ্ধ হন। এছাড়া আরও দুজন আহত হন।

চুয়াডাঙ্গায় হামলায় যুবদল নেতার কবজি বিচ্ছিন্ন
স্থানীয়দের বরাতে জানা যায়, রাত প্রায় ১১টার দিকে হোমিওপ্যাথি কলেজের কাছে জাহিন শেখের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া, শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়।

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩০০ নেতা-কর্মী বহিষ্কার যুবদলের
আবদুল মোনায়েম মুন্না দাবি করেন, আন্দোলনে যুবদলের ৭৮ জন কর্মী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন সংগঠনের হাজারো নেতা-কর্মী।

যুবদল নেতা মাসুদুল খুনের নেপথ্যে কী?
গত ১৩ জুন দুপুরে রাউজানের পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনি বাজারের আশরাফিয়া ফার্মেসির সামনে ওষুধ কিনতে গিয়ে খুন হন মাসুদুল।

এমপিপুত্র আটক, ‘ভাবমূর্তি রক্ষার কৌশল’ নাকি অন্যকিছু?
রাজনীতিতে প্রতীকী সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। সজীবের ঘটনা সেই ধরনের একটি পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। এখন নজর থাকবে-এটি কি কেবল একজন সংসদ সদস্যের ছেলের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে, নাকি ভবিষ্যতে অন্য প্রভাবশালী নেতাদের পরিবারের ক্ষেত্রেও একই মানদণ্ডে সিদ্ধান্ত নেওয়া হবে?

মবতন্ত্র আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি
মোনায়েম মুন্না বলেন, “প্রত্যেক নেতা-কর্মীদের রাজপথের ত্যাগ ও সংগ্রামকে আমরা মুল্যায়ন করেছি। আগের কমিটির প্রায় ১১৪ জনকে আমরা এই কমিটিতে রেখেছি। আমরা তাদের রাজপথের লড়াই ও অবদানকে স্বীকার করেছি, বিবেচনায় নিয়েছি। আরও কয়েকজন ত্যাগী নেতাদের আমরা জায়গায় দিতে পারিনি।”

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে।

রূপগঞ্জে যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে জখম
পরিবারের সদস্যরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

যেদিকে তাকাবেন সেদিকে শুনবেন নাই, নাই, নাই : ফখরুল
মির্জা ফখরুল আরো বলেন, “আজকে আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ। আমরা একটি ধ্বংসস্তুপের মধ্যে থেকে সরকারে এসেছি। যেদিকে তাকাবেন সেদিকে শুনবেন নাই, নাই, নাই।

সিকেডি হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে মামলা
একপর্যায়ে অভিযুক্তরা প্রায় ৫০ থেকে ৬০ জন লোক সমবেত করে সিকেডি হাসপাতালের সামনে অবস্থান নেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তারা উচ্চস্বরে স্লোগান, গালাগালি এবং উচ্ছৃঙ্খল আচরণের মাধ্যমে পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করেন।

যুবদল পরিচয়ে চিকিৎসকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন হাসপাতালে গিয়ে কামরুল ইসলামের সঙ্গে দেখা করেন। তারা জানান, অভিযুক্ত ব্যক্তি যুবদলের কেউ নন এবং সংগঠনের নাম ব্যবহার করে অপকর্ম করছেন।

যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ড: দুই শুটার গ্রেপ্তার
গত বছরের ১৭ নভেম্বর রাজধানীর পল্লবী থানার সেকশন সি ব্লকে বিক্রমপুর হার্ডওয়্যার নামের একটি দোকানে ঢুকে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করে হেলমেট পরা দুর্বৃত্তরা।



