ডিএমপি

গুলশান থানার ওসি দাউদ ক্লোজড
রাজধানীর গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে ক্লোজড করা হয়েছে। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে গ্রেপ্তার যুবক ৫ দিনের রিমান্ডে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে গ্রেপ্তার মো. মহিবুল্লাহ মুবিনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক উভয়পক্ষের শুনানি শেষে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে চ

৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় সাবেক সেনা সদস্যসহ ৯ জন গ্রেপ্তার
গত ৩০ অগাস্ট দুপুরে ধানমন্ডি ১২ নম্বর সড়কে ডিঙ্গি রেস্তোরাঁর সামনে খোরশেদ আলম নামের এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ছিনিয়ে নেয় ৮-১০ জনের একটি দল। এ ঘটনায় ডাকাতির অভিযোগে খোরশেদ আলম এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় ধানমন্ডি থানার এসআই সাইফুল ইসলাম পরদিন মামলা করেন।

অস্ত্র ও গুলিসহ ‘শুটার জাকির’ গ্রেপ্তার
রাজধানীর মিরপুর থেকে অস্ত্র ও গুলিসহ ‘শুটার জাকিরকে’ গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। গতকাল বুধবার রাত ১১টা ২০ মিনিটে ডিবির মিরপুর বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

কূটনৈতিক মিশনগুলোতে আতঙ্ক সৃষ্টি করতেই দূতাবাসে হুমকি: ডিএমপির
আজ রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এসব কথা বলেন।

রাজধানীর দুই থানার ওসি প্রত্যাহার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও এবং পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে। তাদের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর, সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে। ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে তাদের প্রত্যাহার করা হয়।

‘অগণতান্ত্রিক ও স্বৈরাচারী’ সিদ্ধান্তের ব্যাখ্যা চায় রাষ্ট্র সংস্কার আন্দোলন
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্তৃক পাচার ও দুর্নীতিবিরোধী গণসমাবেশ বাতিলের সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও স্বৈরাচারী আখ্যা দিয়ে আগামী সাত দিনের মধ্যে এর সুস্পষ্ট ব্যাখ্যার দাবি জানিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। আজ শনিবার পুরানা পল্টনের তোপখানা রোডে দলের প্রধান কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্

৬ মাসে কি আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো পরিবর্তন হয়েছে?
গণঅভ্যূত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল। জনমনে আশা তৈরি হয়েছিল, নির্বাচিত সরকার এলে আইনশৃঙ্খলার অবস্থার উন্নতি ঘটবে। কিন্তু পরিসংখ্যান বলছে, বর্তমান সরকারের ছয় মাসেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে তেমন ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি।

ডেমরায় দুটি পাইপবোমা নিষ্ক্রিয় করেছে সিটিটিসি
সিটিটিসির বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ডেটোনেটিং কর্ড ব্যবহার করে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বোমা দুটি নিরাপদে নিষ্ক্রিয় করে।

সাভারে প্রেশার কুকারে পেঁচানো ‘শক্তিশালী’ বোমা নিষ্ক্রিয়
সাভারের সাধাপুর এলাকার একটি মসজিদের মাঠ থেকে উদ্ধার করা প্রেশার কুকার দিয়ে তৈরি একটি ‘শক্তিশালী’ বোমা নিরাপদে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বুধবার বিকেলে দীর্ঘ চার ঘণ্টার চেষ্টা চালিয়ে ডিএমপির বিশেষায়িত দলটি বোমাটি নিষ

ঢাকার যেসব সড়কে আজ যান চলাচল সীমিত থাকবে
শাহবাগে ‘৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে’ শ্রদ্ধা নিবেদন এবং সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত সাংস্কৃতিক কনসার্টকে কেন্দ্র করে আজ বুধবার রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় যান চলাচল সীমিত থাকবে।

পুলিশের সতর্কতা নিয়মিত নিরাপত্তার অংশ: ডিবি প্রধান
শফিকুল ইসলাম জানান, সাম্প্রতিক কয়েকটি বোমা-সংক্রান্ত ঘটনা এবং গুজব ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এই তাগিদপত্রটি জারি করা হয়েছে।

মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ
প্রত্যেকটি মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে গতকাল বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সে ভার্চুয়ালি অনুষ্ঠিত মাসিক (জুন) অপরাধ

লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ সিদ্দিকীকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর গুলশান থেকে সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

দেশে উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার আশঙ্কা নেই: সিটিটিসি প্রধান
সিটিটিসি ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক বলেছেন, উগ্রবাদী কর্মকাণ্ড প্রতিরোধে অনলাইন প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম, গোয়েন্দা তথ্য ও নিজস্ব ডেটাবেজের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

যুবদল নেতাকে খুন করতে চুক্তি স্বেচ্ছাসেবক দল নেতার, খুন হলেন অন্যজন
ডিবির ভাষ্য, ঘটনার দিন রাত আনুমানিক ১১টার দিকে হাফিজুল ইসলাম বাবু কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে অবস্থানকালে সন্দেহ হলে তাদের পরিচয় জানতে চান। একপর্যায়ে তাদের দেহ তল্লাশির চেষ্টা করলে অভিযুক্তদের একজন পিস্তল বের করে গুলি চালায়। এতে বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন যুবদল কর্মী মো. ইউসুফ।

পূর্বাচলে ৪টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্রের অনুমোদন দিয়েছে সরকার: আইজিপি
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে আলী হোসেন বলেন, পূর্বাচল আবাসিক প্রকল্পে নিরাপত্তা ও আইনশৃঙ্খলার গুরুত্ব বিবেচনায় সেখানে থানা ও তদন্ত কেন্দ্র স্থাপনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক অনুমোদন দিয়েছে।

অবৈধ সম্পদের মামলায় বেনজীরের বিরুদ্ধে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ
অবৈধ সম্পদ অর্জন ছাড়াও বেনজীরের বিরুদ্ধে আরও পাঁচটি মামলা করে দুদক। এর মধ্যে দুই মামলায় বেনজীরকে প্রধান আসামি করা হয়। পাশাপাশি স্ত্রী জীশান মির্জা, দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাহসিন রাইসা বিনতে বেনজীরের পৃথক তিন মামলায় তাকে সহযোগী আসামি করা হয়। বর্তমানে এসব মামলা তদন্তাধীন।

সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং আরও দুজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


