Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা: মূল আসামি গ্রেপ্তার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১৮: ২১
বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা: মূল আসামি গ্রেপ্তার

রাজধানীর বনশ্রীতে দশম শ্রেণির শিক্ষার্থী মোসাম্মৎ ফাতেমা আক্তার নীলি (১৮) হত্যাকাণ্ডে মূল আসামি হোটেলকর্মী মিলন মল্লিককে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ সোমবার বিকেলে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরেফীন।

Advertisement

তিনি বলেন, গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে বাগেরহাট সদর উপজেলার বড় সিংগা এলাকা থেকে র‍্যাব-৩ ও র‍্যাব-৬ এর যৌথ অভিযানে মিলনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার মিলন নিহত নীলির বাবার হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন। এ কারণে তিনি নিয়মিত নীলিদের বাসায় যাতায়াত করতেন। গত ৭ জানুয়ারি নীলির বাবা-মা ও ছোট ভাই পারিবারিক কাজে গ্রামের বাড়ি হবিগঞ্জে গেলে বাসায় নীলি ও তার বড় বোন শোভা আক্তার ছিলেন। ওই সময় হোটেলের অন্য কর্মচারীরাও ছুটিতে থাকায় মিলন একাই কাজ করছিলেন এবং নীলিদের বাসা থেকে খাবার আনা-নেওয়া করতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন স্বীকার করেছেন, তিনি বেশ কিছুদিন ধরে নীলিকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনার আগের রাতে বাসায় গিয়ে আবারও প্রস্তাব দিলে নীলি এতে রাজি না হয়ে তাকে বকাঝকা করেন। এতে ক্ষিপ্ত হয়ে মিলন প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় বলে অভিযোগ করেছে র‍্যাব।

Advertisement
Advertisement
Advertisement

লে. কর্নেল ফায়েজুল আরেফীন জানায়, ঘটনার দিন নীলির বড় বোন বাসা থেকে বের হলে মিলন পূর্বপরিকল্পিতভাবে নাইলনের রশি নিয়ে বাসায় প্রবেশ করেন। আবারও অনৈতিক প্রস্তাব দিলে নীলি রাজি না হওয়ায় তাকে রশি দিয়ে শ্বাসরোধ করে মাটিতে ফেলে দেন। এরপর রান্নাঘর থেকে বটি এনে নীলির গলা কেটে হত্যা করেন বলে অভিযোগ র‍্যাবের।

গ্রেপ্তারের সময় মিলনের কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে, যাতে হত্যার সময় পরা জামাকাপড় ছিল। প্রাথমিকভাবে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

হত্যার পর মিলন বাসা থেকে কিছু টাকা চুরি করে নিয়ে যায়, তবে স্বর্ণালঙ্কার চুরির বিষয়টি তিনি অস্বীকার করেছে বলে অভিযোগ র‍্যাবের।

মিলনের নামে অতীতে কোনো মামলা ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, তার নামে ডিএমপি অর্ডিন্যান্সে একটি মামলার তথ্য আমরা পেয়েছি। এ ছাড়া তিনি মাদকাসক্ত বলেও অভিযোগ করে র‍্যাব।

এর আগে গত শনিবার দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে নীলির গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা খিলগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন।

বিষয়: রাজধানীবনশ্রীমামলাপুলিশহত্যাস্কুলছাত্রীডিএমপিবাগেরহাটআসামিগ্রেপ্তারর‍্যাবচুরিমাদকাসক্ত
Advertisement
সর্বশেষ
  • ১

    চীন কেন ইরান ও সৌদি আরবের সাথে ভাল সম্পর্ক চায়?

  • ২

    গোগোলের ওভারকোট বনাম রাজধানীর রাঙা দেয়াল: আকাকিদের গল্প কেন মিলে যায়?

  • ৩

    পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে নিহত অন্তত ২১

  • ৪

    ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার’

  • ৫

    প্রবৃদ্ধি কমছে, মূল্যস্ফীতি বাড়ছেকী অবস্থা বাংলাদেশের অর্থনীতির?

সম্পর্কিত
  • পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে নিহত অন্তত ২১

    পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে নিহত অন্তত ২১

    পাকিস্তানের পেশোয়ারে একটি স্কুলের ছাদ ধসে অন্তত ২১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২০ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২১ জন। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার আফ্রিদি আবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

  • ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার’

    ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার’

    রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। অতীতে বিএনপি সরকারের আমলে সফল প্রত্যাবাসনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ উদ্যোগ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

  • ইলহান ওমরের নাগরিকত্ব বাতিলের লক্ষ্যে তদন্ত করছে ট্রাম্প প্রশাসন

    ইলহান ওমরের নাগরিকত্ব বাতিলের লক্ষ্যে তদন্ত করছে ট্রাম্প প্রশাসন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান ইলহান ওমরের নাগরিকত্ব বাতিল এবং শেষ পর্যন্ত তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের লক্ষ্যে তদন্ত করছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

  • মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    সৌদি আরবে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আটক দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আজেল নিউজ এ খবর জানিয়েছে