
মাসুদ আলম বলেন, ঘটনার ঘটনার সাত-আট ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে রক্তমাখা গেঞ্জি ও হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়। মেয়েটি নিজের মোবাইল না থাকায় মায়ের মোবাইল ব্যবহার করছিল। ঘটনার আগে কোনো হুমকি বা পূর্বনির্ধারিত পরিকল্পনা আছে কি না, তা যাচাই করা হচ্ছে।”

মিলনের নামে অতীতে কোনো মামলা ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, তার নামে ডিএমপি অর্ডিন্যান্সে একটি মামলার তথ্য আমরা পেয়েছি। এছাড়া সে মাদকাসক্ত বলেও অভিযোগ করে র্যাব।

রাজধানীর কদমতলীর শনিরআখড়া এলাকায় সামিয়া আক্তার দিয়া (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, সামিয়া আত্মহত্যা করেছে।