Advertisement

হিজাব নিয়ে কোর্টের রায়, ‘ধর্ম আমাদের, সিদ্ধান্তও আমাদের’ বললেন ওয়াইসি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

হিজাব নিয়ে কোর্টের রায়, ‘ধর্ম আমাদের, সিদ্ধান্তও আমাদের’ বললেন ওয়াইসি
অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। ছবি: দ্য ওয়্যার

স্কুলে হিজাব পরার অনুমতি না দেওয়ায় হায়দ্রাবাদের হাইকোর্টের রায়ের তীব্র সমালোচনা করেছেন ভারতের এমপি আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেছেন, “ধর্ম আমাদের, সিদ্ধান্তও আমাদের হবে।”

Advertisement

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান এই নেতা স্কুলে মুসলিম এক ছাত্রীকে হিজাব পরার অনুমতি না দেওয়ার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের রায়কে ‘ইসলামের ওপর আঘাত’ হিসেবে উল্লেখ করেছেন। খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির।

ওয়াইসি বলেন, “ইসলামে কোন বিষয়টি অপরিহার্য আর কোনটি নয়, তা বিচারকদের নির্ধারণ করার বিষয় নয়।”

লোকসভার এই সদস্য বলেন, “এটি আমাদের ধর্ম এবং কোন বিষয়টি অপরিহার্য, তা আমরাই নির্ধারণ করব। বিচারকেরা তা নির্ধারণ করার কে? এটি আমাদের ধর্মের ওপর আঘাত।”

Advertisement

গত ২১ আগস্ট এক রায়ে এলাহাবাদ হাইকোর্ট জানায়, কোনো শিক্ষার্থী নিজের পছন্দ অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত পোশাকবিধি পরিবর্তনের অধিকার রাখে না। স্কুলের নির্ধারিত ইউনিফর্মের পাশাপাশি মাথায় হিজাব পরার অনুমতি দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আবেদনটি খারিজ করে দেন আদালত।

প্রয়াগরাজের একটি বেসরকারি স্কুলের এক অপ্রাপ্তবয়স্ক ছাত্রী এই আবেদন করেছিলেন। ওই ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একই প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তি হতে চান।