ভারত

আজ মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট
ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় আদানির বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট আজ বুধবার দিবাগত মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে। বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য এই ইউনিটটি আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।

কূটনৈতিক মিশন কি কাউকে গ্রেপ্তারের এখতিয়ার রাখে?
কোনো দেশের দূতাবাস বা কূটনৈতিক মিশনের কি স্বাগতিক দেশে আশ্রিত নিজ দেশের কোনো অপরাধীকে গ্রেপ্তারের এখতিয়ার বা অবকাঠামো থাকে? বাংলাদেশের প্রেক্ষাপটে এ ধরনের কোনো নজির কি আছে? ‘যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে’–এটা কি নিছক রাজনৈতিক বক্তব্য?

চীনের প্রভাব বিস্তারের মুখে নেপালে প্রভাব পুনরুদ্ধার করতে পারবে কি ভারত
শাহের ভারত সফর নেপালের নতুন প্রশাসনের কাছে ভারতের গুরুত্বও তুলে ধরেছে। সফরে তিনি ভারতকে ‘নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিবেশী’ হিসেবে অভিহিত করেন। ভারতীয় বিনিয়োগের আহ্বান জানান এবং শিক্ষা, স্যাটেলাইট যোগাযোগ ও টেকসই নগর উন্নয়নে সহযোগিতা বাড়াতে কয়েকটি চুক্তি স্বাক্ষর করেন।

‘বাংলাদেশের যেকোনো দূতাবাসে গেলেই হাসিনাকে গ্রেপ্তার করা হবে’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের যেকোনো দূতাবাসে গেলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলেও তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।

ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা
দীপক্ষের আইনজীবী আদালতে যুক্তি দেন যে ধ্রুব রাঠি বিদেশে বসবাস করায় দীর্ঘ কয়েক বছর ধরে তার কাছে আদালতের সমন পৌঁছানো সম্ভব হয়নি। এই যুক্তির পরিপ্রেক্ষিতেই আদালত তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

দেশে ফিরতে রাষ্ট্রীয় বিমান চাইলেন শেখ হাসিনা, কী করবে সরকার?
দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এবার দেশে ফেরার ঘোষণা দিলেন ক্ষমতাচ্যুত এই সাবেক প্রধানমন্ত্রী। দিনটিও বেছে নিয়েছেন বিশেষভাবে—আগামী ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবস।

রাষ্ট্রীয় বিমানে ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা
আগামী ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশজুড়ে অস্থিরতা, সামনে কী হবে?
এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতায় উত্তপ্ত বাংলাদেশ। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন, লক্ষ্যবস্তু বানিয়েছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরও।

১১ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ উদ্ধার: গ্রেপ্তার তিন আসামির ৫ দিনের রিমান্ড
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিন আসামির পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। উদ্ধার করা স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট এবং ওজন ৭ কেজি ৫০০ গ্রাম।

ভারতের মণিপুরে ভেজাল মদপানে অন্তত ১১ জনের মৃত্যু
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া অনেকের শরীরে মিথানল বিষক্রিয়ার লক্ষণ দেখা গেছে।

প্রধানমন্ত্রীর বক্তব্য ভারতীয় গণমাধ্যমে ভুলভাবে প্রকাশিত হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়
প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ভারতীয় কয়েকটি গণমাধ্যমে ভুলভাবে প্রকাশ করে হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত ১৯ নভেম্বর লালমনিরহাটে দেওয়া ওই বক্তব্যে তারেক রহমান কোনো দেশের নাম উল্লেখ করেননি বলেও স্পষ্ট করা হয়েছে।

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের কোনো মন্তব্য নেই: রণধীর জয়সওয়াল
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। তবে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতের কোনো মন্তব্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

মোদির রাজনৈতিক আধিপত্যে কি ভাঙন ধরছে?
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২ বছরের রাজনৈতিক আধিপত্য কি শেষ হওয়ার পথে? সাম্প্রতিক ঘটনাপ্রবাহে এই প্রশ্ন নতুন করে সামনে এসেছে। দিল্লিতে নির্বাচনি তালিকার অনিয়মের অভিযোগে বিক্ষোভ, তরুণদের মধ্যে বেকারত্ব নিয়ে হতাশা, ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে প্রতিবাদ এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতসহ ৫ রাষ্ট্রদূতের বৈঠক
ত্রিবেদী বলেন, “সাক্ষাৎটি শুধু ওই পরিচয়েই হয়েছে। তার দ্বৈত ভূমিকার কারণে নয়; মূলত জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবেই তাঁর সঙ্গে দেখা করেছি।”

আত্মজীবনীতে সোনিয়া গান্ধী যা বলতে চেয়েছেন
শেকসপিয়রের নামে বহুল প্রচলিত একটি অভিব্যক্তি হলো—Read between the lines, অর্থাৎ, শুধু লেখার সরাসরি বক্তব্য নয়, তার অন্তর্নিহিত অর্থ, নীরবতা ও অনুচ্চারিত ইঙ্গিতও বুঝতে হবে। সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ পাঠের ক্ষেত্রে কথাটি বিশেষভাবে মনে রাখা প্রয়োজন। কারণ এটি কেবল ব্যক্তিগত

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা আজ দ্বিতীয়
একিউআইয়ের তালিকা অনুযায়ী, ২৯৬ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ২১৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ঢাকা। ভারতের কলকাতা ও দিল্লি যথাক্রমে ১৯৯ ও ১৮১ স্কোর নিয়ে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে।

সোনিয়া গান্ধীর আত্মজীবনী: নিজস্ব আখ্যান বনাম ইতিহাসের দায়
সোনিয়া গান্ধীর ‘বিলংগিং’ কোনো নির্মোহ ঐতিহাসিকের লেখা দলিল নয়; এটি একজন স্ত্রী, মা ও একজন পোড়খাওয়া রাজনীতিকের আত্মপক্ষ সমর্থনের আখ্যান। ভারতের সংবাদমাধ্যমগুলো যথার্থই চিহ্নিত করেছে যে, বইটিতে ব্যক্তিগত বেদনার প্রকাশ যতটা অকপট, রাজনৈতিক ব্যর্থতার স্বীকারোক্তি ততটাই সংযত।

‘রাজনৈতিকভাবে সরকার বেশ বিপাকে আছে’
বিএনপি সরকার ৯ মাস পার করল। এই সময়ে এসে সরকারের সামনে আগের চেয়ে চ্যালেঞ্জ বেড়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক–উভয় ক্ষেত্রেই সরকার বেশ চাপের মুখে আছে। এদিকে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে বড় ধরনের সংকট রয়ে গেছে।

‘ভারতকে ঠিক করতে হবে পোস্য দলের মাধ্যমে নাকি জনগণের মাধ্যমে সম্পর্ক ঠিক করবে’
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার এক বছর পূর্তি উপলক্ষে ‘শেখ হাসিনার বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ভারতে ভোটার তালিকা: বাদ পড়া মুসলিমদের বাংলাদেশে ফেরত পাঠানো নিয়ে নতুন উদ্বেগ
সবচেয়ে বড় উদ্বেগ হলো, ভোটার তালিকা সংশোধনের প্রশাসনিক সিদ্ধান্ত যেন নাগরিকত্ব নির্ধারণের বিকল্প হয়ে না ওঠে। ভোটার তালিকায় নাম না থাকা এবং বিদেশি নাগরিক হওয়া এক বিষয় নয়।
















