
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আইসিসির অনুরোধ রাখতে পারছে না বিসিবি। বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। আজ মঙ্গলবার দুপুরে আইসিসির সঙ্গে ভিডিও কনফারেন্সে ভারতে না যাওয়ার ব্যাপারে নিজেদের অনড় অবস্থান জানিয়ে দিয়েছে বিসিবি। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের মাটি থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ আবার করা হয়েছে।
বিসিবির পক্ষ থেকে এই ভিডিও কনফারেন্সে যোগ দেন সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন, ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান নাজমূল আবেদীন ফাহিম ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
এ ব্যাপারে বিসিবি একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। সেখানে জানানো হয়েছে, ভারতের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সেখানে দল না পাঠানোর ব্যাপারে বোর্ড আগের সিদ্ধান্তেই অটল আছে। আইসিসি অবশ্য সভায় বিসিবিকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বকাপের সূচি এরই মধ্যে ঘোষণা করা হয়েছে। তবে বিসিবি তাদের অবস্থানে কোনো পরিবর্তন আনেনি।
নিরাপত্তার প্রশ্নেই ভারত যেতে চায় না বাংলাদেশ। ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার ব্যাপারে আগেই অনুরোধ জানিয়েছিল বিসিবি। খেলোয়াড়, কর্মকর্তাদের নিরাপত্তার ব্যাপারটিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ক্রিকেট বোর্ড।
আইসিসি ও বিসিবি এ নিয়ে আলোচনা চালিয়ে যাবে। আলোচনার মাধ্যমেই এ ব্যাপারে সমাধান খোঁজা হবে বলে সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।