বিসিবি

মোস্তাফিজের দুই ওভারেই স্বর্ণ জয়ের আশা শেষ বাংলাদেশের
দলের সবচেয়ে অভিজ্ঞ বোলার তো বটেই, বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরাও মোস্তাফিজুর রহমান। তবে পাকিস্তানের বিপক্ষে তিনি পার করেছেন ক্যারিয়ারের অন্যতম বাজে একটা দিন, আর তাতেই শেষ হয়ে গেছে বাংলাদেশের স্বর্ণপদক জয়ের আশা। এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টের সেমিফাইনালে পাকিস্তানের কাছে

ছেলেদের দলে কাজ করেছেন, এবার বাংলাদেশের মেয়েদের কোচ
অস্ট্রেলিয়া সফরের আগে নতুন প্রধান কোচ পেল বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল। দুই বছরের চুক্তিতে নতুন ভূমিকায় নিয়োগ পেয়েছেন নারী দলের সাবেক ব্যাটিং কোচ ডেভিড হেম্প। ৫৫ বছর বয়সী হেম্প দায়িত্ব গ্রহণ করবেন আগামী অক্টোবরে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর দিয়ে।

কেন ‘আইকন’ হতে পারলেন না লিটন-নাজমুল?
ঘটা করে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে নতুন ঘরোয়া প্রতিযোগিতার। ‘ডি-থ্রি’ নামের এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে তিন ফরম্যাটের জন্য দল দেওয়া হয়েছে ছয়টি। আর এই দলগুলো আগামী তিন বছরের জন্য ড্রাফট থেকে বেছে নিয়েছে নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির ছয়জন আইকন ক্রি

৩ ফরম্যাটে ৬ দলের ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা আনছে বিসিবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এই বছর না হলেও নতুন ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘরোয়া ক্রিকেটে এর সঙ্গে আরও দুই ফরম্যাটের ছয় দলের ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা চালুর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের সবশেষ সভায়। আজ রোববার সভা শেষে বিসিবি জানিয়ে

আমার সিদ্ধান্তেই বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ: আসিফ নজরুল
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দল ভারতে না যাওয়ার পেছনে নিজের সিদ্ধান্তেরই প্রধান ভূমিকা ছিল বলে জানিয়েছেন তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। গতকাল মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে নিজ অবস্থানের স্পষ্ট ব্যাখ্যা দেন তিনি।

আসিফ নজরুলের কারণেই ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ
ভারত-শ্রীলঙ্কায় হওয়া সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন বাংলাদেশ খেলেনি, সেটার তদন্তে গত মার্চে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির তদন্ত প্রতিবেদন আজ মঙ্গলবার প্রকাশ করা হয়েছে।

বিসিবির জিডি ট্রফি: বয়সভিত্তিক ক্রিকেটারদের প্রাপ্তি অনেক
জিডি ট্রফির ঘোষণা দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি তামিম ইকবাল যে সংবাদ সম্মেলন করেছিলেন, বিপিএলের আলোচনায় তা অনেকটাই ঢাকা পড়ে যায়। মূল বিষয় বাদ দিয়ে বিপিএল কেন হবে না, সেটাই হয়ে দাঁড়ায় সবার আগ্রহের বিষয়। তবে দেশের বয়সভিত্তিক তিনটি ব্যাচের ক্রিকেটারদের জন্য এই টুর্নামেন্ট যে

জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের
আগামী অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের টেস্ট ম্যাচ খেলাটা নিশ্চিতই ছিল। আলোচনা ছিল দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজও। তবে আনুষ্ঠানিক ঘোষণায় জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

বিসিবিতে ফোন তল্লাশি, সতর্কতা নাকি আতঙ্ক?
তিন বছরের মধ্যে মোট চারটি বোর্ডের অধীনে কাজ করার অভিজ্ঞতা হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অসংখ্য কর্মকর্তা-কর্মচারীর। কিন্তু অতীতে যা হয়নি কখনোই, সাম্প্রতিক সময়ে সেটারই সাক্ষী হতে হচ্ছে তাদের। বিনা নোটিশে বিসিবির পক্ষ থেকে কর্মীদের ফোন তল্লাশি করা হচ্ছে এবং কিছু ক্ষেত্রে জব্দও করা হচ্ছ

‘২০০ ক্রিকেটারের স্বার্থে’ পারিশ্রমিক বাড়াল বিসিবি
শেষ পর্যন্ত ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সঙ্গে কয়েক দফায় আলোচনার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিকল্প টুর্নামেন্ট আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তাওহীদ তিন নম্বর, তবুও সবার ওপরে
তাওহীদের ৩৫০, বাংলাদেশের সেরা

‘আমরা জানিনা সাফল্যকে কীভাবে উদযাপন করতে হয়’
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে যেন আকাশে উড়ছিল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু পরের টেস্টেই রীতিমতো নাকানিচুবানি খেয়ে হার। দুই ইনিংসের একটিতেও ১০০ ছোঁয়া সম্ভব হয়নি। এটাই কি টেস্ট ক্রিকেটের সত্যিকারের বাংলাদেশ? আমরা কি সাফল্য সহ্য করতে পারি না? সার্বিকভাবে দেশের ক্রিকেট কেমন চলছে?

এক বছরের জন্য বাতিল বিপিএল, ক্ষতি করে আয়োজন চান না তামিম
শুরু থেকেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে যা বলে এসেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল, সেটা এবার আনুষ্ঠানিকভাবেই জানালেন। চলতি বছর বিপিএল আয়োজনের পরিকল্পনা নেই বিসিবির। সময় নিয়ে স্বচ্ছভাবে এই টুর্নামেন্ট আয়োজনের স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। বিসিবি সভাপতি নির্ব

ম্যাকগ্রা জানালেন অস্ট্রেলিয়া কেন বাংলাদেশকে ডাকত না
বাংলাদেশের এই ঐতিহাসিক জয় ও অস্ট্রেলিয়ান ক্রিকেটের আত্মপর্যালোচনা নিয়ে সম্প্রতি অস্ট্রেলিয়ার সাবেক তিন ফাস্ট বোলার ডেমিয়েন ফ্লেমিং, গ্লেন ম্যাকগ্রা ও জেসন গিলেস্পি তাদের পডকাস্ট শো ‘দ্য ফাস্ট বোলিং কার্টেল’-এ বাংলাদেশের অসাধারণ পারফরম্যান্স আর টেস্টে অস্ট্রেলিয়ান দলের ভুলভ্রান্তি নিয়ে আলোচনা করেছেন।

৭ বছরে যেভাবে বদলে গেল টেস্টের বাংলাদেশ
টি-টোয়েন্টির এই যুগে ক্রিকেটারদের টেস্টের প্রতি আকর্ষণ বজায় রাখতে এটি ছিল মাস্টারস্ট্রোক। এই কারণেই বাংলাদেশের টেস্ট দলের অংশ হতে চান সবাই। টেস্ট ক্রিকেটে ভালো করার পূর্বশর্ত একটা টেস্ট সংস্কৃতি গড়ে তোলা।

ডারউইন জয়ে যা দেখছেন মাইকেল আথারটন
ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়কে টেস্ট ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ও মহাকাব্যিক অধ্যায় বলছেন সাবেক ইংলিশ টেস্ট অধিনায়ক মাইকেল আথারটন। তিনি অস্ট্রেলিয়ার ‘দ্য অস্ট্রেলিয়ান’ পত্রিকায় লেখা এক কলামে বলেছেন, এই জয়ে বাংলাদেশ টেস্টে অস্ট্রেলিয়ার সব দর্প, অহম ভেঙে চুরমার করে দিয়েছে।

উপহাসটা অস্ট্রেলিয়াকে ফিরিয়ে দিল বাংলাদেশ
অস্ট্রেলিয়া ২৩ বছর টেস্ট খেলতে বাংলাদেশকে কেন ডাকেনি? বছরের পর বছর নানা অজুহাত, আপত্তি আর বাহানা দিয়ে বাংলাদেশকে অস্ট্রেলিয়া বঞ্চিত করেছে। বাংলাদেশকে টেস্ট খেলতে না ডাকতে প্রতিবারই এমন সব যুক্তি, বাহানা ক্রিকেট অস্ট্রেলিয়া তুলে ধরত, যেগুলো জানলে আপনি হাসবেন, অবাক হবেন! যে তুচ্ছ–তাচ্ছিল্য অস্ট্রেলিয়া

২৩ বছর পরও অস্ট্রেলিয়ায় একই অবহেলার শিকার বাংলাদেশ
২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশকে টেস্ট খেলতে হয়েছিল অখ্যাত দুই ভেন্যুতে। ২৩ বছর পর আরেকটি সফরেও নাজমুল হোসেনের দল খেলতে পারবে না সিডনি, মেলবোর্ন বা পার্থের মত বিখ্যাত ভেন্যুগুলোতে। বারবার শুধু বাংলাদেশকেই এই অবহেলা করে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। দায়টা কার?

২৩ বছর পরও বাংলাদেশের ‘ভালো খেলার’ চ্যালেঞ্জ
২০০৩ সালে বাংলাদেশ জাতীয় দল যখন প্রথমবার অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল, তখন সেটিকে বিবেচনা করা হচ্ছিল ডেভিড ও গোলিয়াথের লড়াই হিসেবে। বিশ্বজয়ী অস্ট্রেলিয়া দলে তখন তারকার হাট, আর টেস্ট ক্রিকেটে হাঁটি হাঁটি পা করা বাংলাদেশ লাল বলের ক্রিকেটে শিক্ষানবিশ এক দল। সিরিজ শুরুর আগে ক্রিকেট দুনিয়ায় তোলপাড়

সাকিবকে কোনো ‘ছাড় নয়’, আরও কঠোর হবে বিসিবি
এক মাস আগেও জাতীয় দলে সাকিব আল হাসানের জায়গা আছে কি না, এমন প্রশ্নের উত্তর হরহামেশাই দিতে হতো নির্বাচকদের। ২০২৭ বিশ্বকাপের ভাবনায় তাকে রাখা উচিত, এমন আলোচনাও বাতাসে ভেসেছে। তবে দিল্লিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি হাজির হয়ে ক্রিকেটার আর রাজনীতিবিদ সাকিব



