Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, ভারতীয় গণমাধ্যমের দাবি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১৩: ২৭
ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, ভারতীয় গণমাধ্যমের দাবি

ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে। আইসিসি নাকি এমন সিদ্ধান্তই নিতে যাচ্ছে। খুব বেশি হলে বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাই থেকে সরিয়ে ভারতেরই অন্য ভেন্যু নেওয়া হবে। এর বেশি কিছু নয়। ভারতীয় গণমাধ্যম এমনটাই দাবি করেছে।

Advertisement
Advertisement
Advertisement

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়া হিসেবে ফেব্রুয়ারির টি–টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার ব্যাপারে আইসিসিকে চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই আবেদন নাকি অগ্রাহ্যই হতে চলেছে।

ভারতের মাটিতে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেই ভারত থেকে ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য আইসিসিকে দুইবার চিঠি দিয়েছে বিসিবি। তবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা মনে করে বিশ্বকাপ শুরু হতে এক মাসেরও কম সময় বাকি থাকতে এক দেশ থেকে অন্য দেশে ভেন্যু স্থানান্তর করাটা কঠিন। বিকল্প হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও তিরুবনন্তপুরমে আয়োজনের কথা ভাবছে আইসিসি।

তবে ভারতীয় গণমাধ্যমের খবর সত্যি হলে বিসিবি এই প্রস্তাব মেনে নেবে কিনা, সন্দেহ। আইসিসিকে লেখা দ্বিতীয় চিঠিতে স্পষ্ট করেই বলে দেওয়া হয়েছে, ভারতে খেলা, না খেলা বাংলাদেশের ‘জাতীয় মর্যাদার ব্যাপার।’ বিসিবি সভাপতি আমিনুল ইসলামও আগেই বলেছিলেন, ভেন্যু বদল করা হলেও সেটি তো ভারতের মাটিতেই খেলা।

Advertisement
Advertisement
Advertisement

এনডিটিভি জানিয়েছে আইসিসি এবং বিশ্বকাপের সহ আয়োজক বিসিসিআই এরই মধ্যে নাকি চেন্নাই ভেন্যুর মালিক তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিসিএ) ও তিরুবনন্তপুরমের মালিক কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ) সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করেছে।

বাংলাদেশের চিঠি নিয়ে আইসিসির চেয়ারম্যান জয় শাহ কালই গুজরাটের বড়োদরায় বৈঠকে বসেছিলেন। ভারতীয় গণমাধ্যম অবশ্য বলেনি, ওই বৈঠকেই ভেন্যু বদলের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল কিনা!

এখন ভারতীয় গণমাধ্যমের খবর সত্যি হলে বাংলাদেশ কী বিশ্বকাপ বয়কট করতে যাচ্ছে? বিশেষ করে আইসিসিকে পাঠানো দ্বিতীয় চিঠিতে স্পষ্টই বলা হয়েছে, ভারতে খেলা, না খেলাটা বাংলাদেশের জাতীয় মর্যাদার ব্যাপার। তবে এখনো আইসিসির তরফ থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। বাংলাদেশ যদি নিজেদের অবস্থানে অনড় থাকে, তাহলে বিশ্বকাপ বয়কটই অনিবার্য মনে হচ্ছে। কিন্তু বাংলাদেশ কী সেই পথে হাঁটবে? এখনো পর্যন্ত বাংলাদেশের অবস্থানটা ‘পয়েন্ট অব নো রিটার্নে’ই আছে।

বিষয়: টি–টোয়েন্টিবিসিবিটি টোয়েন্টি বিশ্বকাপবাংলাদেশ ক্রিকেটআইসিসিআইপিএলমোস্তাফিজুর রহমান
সর্বশেষ
  • ১

    ব্যবসায়ীরা সংকটে, ঋণের টাকায় ঋণ পরিশোধ করছেন কেউ কেউ!

  • ২

    দুদকের অভিযানে চট্টগ্রামে সাব-রেজিস্ট্রারসহ আটক ৩

  • ৩

    উন্নত বাংলাদেশ গড়তে মেধার বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

  • ৪

    সিলেটে বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ উদ্ধার

  • ৫

    জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী

সম্পর্কিত
  • দুদকের অভিযানে চট্টগ্রামে সাব-রেজিস্ট্রারসহ আটক ৩

    দুদকের অভিযানে চট্টগ্রামে সাব-রেজিস্ট্রারসহ আটক ৩

    চুক্তিপত্র রেজিস্ট্রির বিনিময়ে ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে চট্টগ্রামের পাহাড়তলীর সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুদক জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর একটি ট্র্যাপ টিম এই অভিযান পরিচালনা করে। আট

  • উন্নত বাংলাদেশ গড়তে মেধার বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

    উন্নত বাংলাদেশ গড়তে মেধার বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

    আগামীর উন্নত বাংলাদেশ গড়তে হলে মেধার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অডিটোরিয়ামে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে

  • সিলেটে বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ উদ্ধার

    সিলেটে বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ উদ্ধার

    সিলেট বেতার কেন্দ্রের কমপ্লেক্সের ভেতর থেকে দেলোয়ার নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় নগরের বেতার কমপ্লেক্স এলাকার দেওয়াল ঘেঁষে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দেলোয়ার সিলেট নগরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। ইতোমধ্যেই তার

  • জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী

    জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী

    আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের ‘নর্থ ডেলিগেটস লাউঞ্জ’- এ স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে তিনি এই আয়োজনে যোগ যোগ দেন। খবর বাসসের।