Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> এক্সপ্লেইনার

ভারতে না যেতে বাংলাদেশ অনড়, কী করবে আইসিসি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১৪: ৪১
ভারতে না যেতে বাংলাদেশ অনড়, কী করবে আইসিসি

বাংলাদেশ আইসিসিকে আবারও জানিয়ে দিয়েছে ভারতে না যাওয়ার কথা। আইসিসির অনুরোধ সত্ত্বেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনড়। ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাই থেকে শ্রীলঙ্কায় স্থানান্তর করার অনুরোধ করেছে বাংলাদেশ। নিরাপত্তার অভাবেই ভারতে যাওয়া যে সম্ভব নয়, সেটা বারবারই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই সঙ্গে এটাও জানানো হয়েছে, ভারতে না যাওয়াটা বাংলাদেশ সরকারেরই সিদ্ধান্ত। এটা রীতিমতো বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার ব্যাপার।

Advertisement

কাল বিসিবির সঙ্গে আইসিসির একটি ভার্চুয়াল বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় নয়, ভারতেরই অন্য ভেন্যুতে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, এত অল্প সময়ের মধ্যে ভেন্যু বদল সম্ভব নয়। নিরাপত্তা নিয়েও আশ্বস্ত করা হয়েছে, দাবি করা হয়েছে নিরাপত্তার কিছু সমস্যা থাকলেও সেটি শঙ্কিত হওয়ার মতো নয়।

আইসিসির এই যুক্তি উড়িয়ে দিয়ে নিজেদের অনড় অবস্থানের কথা বলা হয়েছে। সরকারের সিদ্ধান্তের কথাই বলা হয়েছে। আবারও অনুরোধ করা হয়েছে ম্যাচগুলো শ্রীলঙ্কা বা অন্য কোনো দেশে নিয়ে যাওয়ার। ভারতে ‘উচ্চ ঝুঁকি’ দেখছে বাংলাদেশ। তবে বিসিবি মনে করে আইসিসি অনুরোধ রাখবে এবং ইতিবাচক সাড়া দেবে।

তবে আলোচনাটা শেষ হয়ে যায়নি। সিদ্ধান্তই হয়েছে, আলোচনা চলবে। তবে এই বৈঠকে আইসিসির নিরাপত্তা পর্যবেক্ষণ দলের পাঠানো চিঠি বাইরে প্রকাশিত হয়ে যাওয়ার ব্যাপারে আইসিসি অসন্তোষও প্রকাশ করেছে বলে জানা গেছে।

Advertisement
Advertisement
Advertisement
বাংলাদেশ, দেশের ক্রিকেট, ক্রিকেটারকে অবমাননা মেনে নেব না: ড. আসিফ নজরুলasif-nazrul-status

এই দলের ইন্টারনাল থ্রেট অ্যাসেসমেন্ট সংক্রান্ত চিঠির উল্লেখিত ঝুঁকিগুলো গত পরশু সাংবাদিকদের সামনে তুলে ধরেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সেখানে তিনি বলেছেন আইসিসি মোস্তাফিজকে দলে নেওয়া নাকি ঝুঁকি হিসেবেই দেখছে। একই সঙ্গে ভারতে বাংলাদেশি সমর্থকেরা যেন লাল–সবুজ জার্সি পরে ঘোরাফেরা না করেন, সেটাও বলা হয়েছে। চিঠিতে বাংলাদেশে নির্বাচনকে সামনে রেখে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে ঝুঁকির কথাও আছে। বিসিবি কাল বৈঠকে এই চিঠির ঝুঁকিগুলোই তুলে ধরেছে।

নিরাপত্তার অভাবেই ভারতে যাওয়া যে সম্ভব নয়, সেটা বারবারই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছবি: চরচা
নিরাপত্তার অভাবেই ভারতে যাওয়া যে সম্ভব নয়, সেটা বারবারই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছবি: চরচা

বিসিবির বক্তব্য, যেখানে থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্টেই নিরাপত্তা ঝুঁকির কথা বলা হয়েছে, সেখানে বাংলাদেশ কীভাবে যাবে? বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে, অথচ বাংলাদেশের সমর্থকেরা নিজেদের জাতীয় দলের জার্সি পরে ঘুরতে পারবে না, তাতে নিরাপত্তা ব্যবস্থাই তো প্রশ্নবিদ্ধ। শুধু বাংলাদেশি হওয়ার জন্য যদি কেউ হুমকির মুখে পড়েন, তাহলে তো সেই জায়গা এড়িয়ে যাওয়াই ভালো। বিশ্বকাপের সময় শুধু খেলোয়াড় আর কোচিং স্টাফরাই থাকবেন না, যাবেন ক্রিকেট কর্মকর্তারা, দর্শক ও সাংবাদিকেরা। তাদের নিরাপত্তার কী হবে?

আইসিসি অবশ্য এসব ঝুঁকিকে ‘মাঝারি মাত্রা ও নিম্ন মাত্রার ঝুঁকি’ মনে করে। বাংলাদেশ এর আগে নিরাপত্তা–ঝুঁকির কারণে কখনোই বিশ্বকাপ বা কোনো ক্রীড়া ইভেন্ট বয়কট করেনি। এবার ঝুঁকির মাত্রা বেশি থাকার কারণেই বাংলাদেশ নিজেদের ম্যাচ অন্যত্র সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে। বাংলাদেশ বিশ্বকাপে খেলতে চায়, কিন্তু ভারতে যেতে চায় না, নিরাপত্তা ঝুঁকি মারাত্মক হওয়ার কারণেই।

বিসিবি মনে করে, উগ্রপন্থীদের দাবির মুখে ভারতের এ সিদ্ধান্তে পরিষ্কার যে সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নেই। আইসিসির পাল্টা যুক্তি- বাংলাদেশের একজন আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ বর্তমানে ভারতে কোনো রকম নিরাপত্তা-সংকট ছাড়াই নিউজিল্যান্ড-ভারত সিরিজে আম্পায়ারিং করছেন। বিসিবি সেই যুক্তিও উড়িয়ে দিয়ে বলেছে, একজনের নিরাপত্তা আর পুরো একটি দল এবং তার সঙ্গে যাওয়া কর্মকর্তা, সাংবাদিক, দর্শকদের নিরাপত্তা এক নয়।

‘ভারতে যাবই না’, আইসিসিকে আবার জানিয়ে দিল বিসিবিbangladesh cricket

বিশ্বকাপের জন্য স্কোয়াডও ঘোষণা করেছে বাংলাদেশ। দেশে চলছে বিপিএলের আসর। কিন্তু মোস্তাফিজুর রহমানকে হিন্দুদ্ববাদীদের হুমকির মুখে আইপিএল থেকে বাদ দেওয়ার পরই পরিস্থিতি বদলে যায়। নিরাপত্তার কথা বলেই মোস্তাফিজকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে বিসিসিআই নির্দেশ দিয়েছে। বাংলাদেশও পাল্টা প্রতিক্রিয়া হিসেবে টি–টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানায় আইসিসিকে। এখনো পর্যন্ত আইসিসিকে তিনটি চিঠি দিয়েছে বিসিবি।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিসিবি কালও নিজেদের অবস্থানে অনড় থাকায় আইসিসি যে সমস্যার মধ্যে পড়বে, এটা বলাই যায়। একটা পূর্ণ সদস্য দেশ যখন ক্রিকেটের বৈশ্বিক ইভেন্টে নিরাপত্তার ইস্যুতে বয়কটের পথে হাঁটে, সেটা আইসিসির জন্য সমস্যাই। নিরাপত্তার যে ইস্যু, সেটা উপেক্ষা করার মতো নয়। বিশেষ করে বাংলাদেশি ভক্তদের জার্সি পরা নিয়ে যে ইস্যু, ওটাই বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার জন্য যথেষ্ট হুমকি। বিসিবি এটাই তুলে ধরেছে।

কিন্তু পরবর্তী ঘটনাপ্রবাহ কী! বাংলাদেশ কী বিশ্বকাপ বয়কট করবে? আইসিসি–ই বা বাংলাদেশের অনড় অবস্থানের পর যে পরিস্থিতি সেটা কীভাবে সামাল দেবে? পুরো বিষয়টার সমাধান–ই বা কী!

এসবের জন্য আমাদের অপেক্ষায় থাকতে হবে।

বিষয়: বাংলাদেশবাংলাদেশের খেলাটি-টোয়েন্টি ক্রিকেটবিসিবিটি টোয়েন্টি বিশ্বকাপবাংলাদেশ ক্রিকেটআইসিসিক্রিকেটভারত
Advertisement
সর্বশেষ
  • ১

    রাজশাহীতে নিজ বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • ২

    ‘রবীন্দ্রনাথকে মুছে দেওয়ার চক্রান্ত নতুন কোনো ঘটনা নয়’

  • ৩

    গাইড বইয়ের বিপরীতে একটা নির্মোহ প্রস্তাবনা

  • ৪

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ নাটোর থেকে উদ্ধার

  • ৫

    থিয়েটার থেকে রাজপথে, ভারতের তরুণদের অসন্তোষের নতুন মুখ জেন-জি আন্দোলনকর্মী নেহা বোরা

সম্পর্কিত
  • ২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, কীভাবে ?

    ২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, কীভাবে ?

    পারমাণবিক যুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারের কারণে ২১০০ সালের মধ্যে মানবজাতি বিলুপ্ত হতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছে আন্তর্জাতিক চিকিৎসাবিজ্ঞান সাময়িকী ‘দ্য ল্যানসেট’। সংস্থাটির নতুন এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যদিও প্রতিবেদনে বলা হয়েছে এই সম্ভাবনার হার তুলনামূলকভাবে কম।

  • কীভাবে ‘অপহরণ’ করা হয় ধ্রুব রাঠিকে

    কীভাবে ‘অপহরণ’ করা হয় ধ্রুব রাঠিকে

    ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আজ রোববার অভিযোগ করেছেন যে, গতকাল শনিবার পুলিশ তাকে দিল্লির বাড়ি থেকে জোর করে নিয়ে যায় এবং প্রায় এক দিন আটক করে রাখে। এ সময় তাকে কোনো আইনজীবী বা নিজের ফোন ব্যবহারের সুযোগ দেওয়া হয়নি। তিনি এই ঘটনাকে ‘অপহরণ’ বলে অভিহিত করেন এবং দাবি করেন যে, এটি পুলিশের কোনো বৈধ

  • ‘নিষিদ্ধ’ রাশিয়ার তেলই কিনবে যুক্তরাষ্ট্র, কেন ও কীভাবে? লাভ হবে এই চুক্তিতে?

    ‘নিষিদ্ধ’ রাশিয়ার তেলই কিনবে যুক্তরাষ্ট্র, কেন ও কীভাবে? লাভ হবে এই চুক্তিতে?

    যে রাশিয়ার ওপর বছরের পর বছর ধরে নানান নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, গত মাসেই রাশিয়ার কাছ থেকে তেল কেনা দেশগুলোর ওপরই যেখানে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে, সেই রাশিয়ার কাছ থেকেই এবার ডিজেল সরবরাহের চুক্তি করেছে যুক্তরাষ্ট্র!

  • নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। তবে দুই দেশের মধ্যে পানি বণ্টন নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে কেবল গঙ্গা নদীকে ঘিরে। আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন বা সংশোধিত চুক্তিতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ধারা অন্তর্ভুক্ত করাকে