
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে চলাকালীন টি-টোয়েন্টি সিরিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহীদ হৃদয়।

বয়সই যে সব নয়, সেটি আবারও প্রমাণ করলেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সে আইপিএলে রেকর্ডের বন্যা বইয়ে দিয়ে প্রথমবারের মতো ভারতের জাতীয় দলেও ডাক পেয়েছেন এই বিস্ময়বালক। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন সূর্যবংশী।

বর্তমানে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটি ক্রিস গেইলের দখলে। ২০১৩ সালে আইপিএলেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিপক্ষে মাত্র ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান করেছিলেন ক্যারিবিয়ান এই কিংবদন্তি। এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও এই রেকর্ড কেউই ভাঙতে পারেননি।

কেন বিপিএলের জনপ্রিয়তা তলানির দিকে? কেন বারবার জোড়াতালি দিয়েই আয়োজন করা হয় বিপিএল? ঘুম থেকে উঠেই কি বিপিএলে দল কেনা সম্ভব? বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত কার ছিল? এমন অনেক প্রশ্নের উত্তর নিয়ে চরচার মুখোমুখি বিপিএল গভর্নিং কাউন্সিলের সাবেক সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু।

কেন বিপিএলের জনপ্রিয়তা তলানির দিকে? কেন বারবার জোড়াতালি দিয়েই আয়োজন করা হয় বিপিএল? ঘুম থেকে উঠেই কি বিপিএলে দল কেনা সম্ভব? বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত কার ছিল? এমন অনেক প্রশ্নের উত্তর নিয়ে চরচার মুখোমুখি বিপিএল গভর্নিং কাউন্সিলের সাবেক সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু।

বিরতির পর জশ ক্লার্কসনকে ইনসাইড-আউট শটে উড়িয়ে মারতে চেয়েছিলেন লিটন, তবে পারেননি। আউট হয়ে যান ২৬ রানে। এরপর যা লড়াই, তা একাই করেন হৃদয়।

৬.৪ ওভারে বৃষ্টির কারণে যখন খেলা বন্ধ হয়ে যায়, তখন বাংলাদেশের রান ৩ উইকেটে ৫০। এর মধ্যে লিটন একাই করেন ১৩ বলে ২৫ রান।

ইনিংসের শেষ ওভারে রিপন দেন মাত্র ৫ রান। এই ওভারটিতে তার ডেথ ওভারে বোলিংয়ের মুন্সিয়ানার সুবাদেই সম্ভাবনা জাগিয়েও ১৯০ করতে পারেনি নিউজিল্যান্ড। ২০ ওভারে বোর্ডে রান জমা হয়েছে ৬ উইকেটে ১৮২।

টি–টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলো বাংলাদেশকে ছাড়াই। ১৯৯৬ সালের পর এই প্রথম ক্রিকেটের কোনো বিশ্বকাপে ছিল না বাংলাদেশ। কিন্তু বিশ্বকাপ না খেলে, কী লাভ হলো বাংলাদেশের? বিষয়টি কী শুধুই আত্মগরিমার ব্যাপার? ক্রীড়া সাংবাদিক আতিফ আজম কলকাতা গিয়েছিলেন বিশ্বকাপের দুটি ম্যাচ কাভার করতে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নেই। অথচ বাংলাদেশই পাকিস্তানকে অনুরোধ করছে তারা যেন ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট না করে। ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ চরচার সঙ্গে সংযুক্ত হয়ে এর তীব্র সমালোচনা করেছেন। তিনি মনে করেন, পাকিস্তান বাংলাদেশকে নিয়ে এক ধরনের রাজনৈতিক খেলা খেলেছে।

দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে পাকিস্তান। তবে টুর্নামেন্টে অংশ নিলেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারির নির্ধারিত ম্যাচে মাঠে না নামার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

আইসিসি সময় বেঁধে দিলেও বুলবুল জানান, “আমরা আমাদের মতো চেষ্টা করে যাব, এখনো হাল ছেড়ে দিচ্ছি না। আমরা আইসিসির সঙ্গে যোগাযোগ করব আরও কিছু বিষয় নিয়ে এবং চেষ্টা করে যাচ্ছি, যাতে আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে পারে।”

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতেই যেতে হবে বাংলাদেশকে, আইসিসি এমনটা জানিয়ে দিয়েছে। বাংলাদেশ কী করবে, সিদ্ধান্তটা নিতে হবে ২১ জানুয়ারির মধ্যে। অর্থাৎ, বিশ্বকাপে অংশ নেওয়া, না নেওয়া নিয়ে বাংলাদেশের হাতে সময় ৪৮ ঘণ্টা! বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলে আইসিসি অন্য একটি দেশকে সুযোগ দেবে।

সব মিলিয়ে দেশের ক্রিকেট এই মুহূর্তে যে অস্থির সময় পার করছে, এমনটা অতীতে কখনো হয়নি বলে মনে করেন অনেকেই। এই অবস্থা থেকে উত্তরণের আপাতত কোনো রাস্তাও দেখা যাচ্ছে না বা বিসিবি সেই রাস্তা খুঁজে বের করতে পারছে না।

দুপুর একটায় বিপিএলে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও দুই দলের খেলোয়াড়েরা মাঠে হাজির হননি। ম্যাচটি হওয়ার কথা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

বাংলাদেশ আইসিসিকে আবারও জানিয়ে দিয়েছে ভারতে না যাওয়ার কথা। আইসিসির অনুরোধ সত্ত্বেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনড়। ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাই থেকে শ্রীলঙ্কায় স্থানান্তর করার অনুরোধ করেছে বাংলাদেশ।

আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার পর ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে অনড় বিসিবি। এমনকি সরকারের তথ্য মন্ত্রণালয় বাংলাদেশে আসছে আইপিএলের টেলিভিশন সম্প্রচার বন্ধেরও নির্দেশ জারি করেছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। পরবর্তীতে ৯ ফেব্রুয়ারি ইতালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড এবং ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে টাইগাররা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না বাংলাদেশ। আজ রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় ১৭ জন বোর্ড পরিচালক উপস্থিত ছিলেন।

বিপিএল মানেই যেন বিতর্ক। মাঠের খেলার চেয়ে মাঠের বাইরের বিষয় নিয়েই বেশি খবর। বাংলাদেশের এই টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ যেন খবরের চেয়ে বেখবরের জন্যই বেশি বিখ্যাত। প্রতিটি সংস্করণ যেন নতুন নতুন বিতর্কের জন্মদাতা। বিপিএলকে তাই ‘বিতর্ক লিগ’ বললে বাড়িয়ে বলা হবে না।