Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বাংলাদেশকে মাটিতে নামিয়ে আনল অস্ট্রেলিয়া

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২১ জুন ২০২৬, ১৬: ৫৫
বাংলাদেশকে মাটিতে নামিয়ে আনল অস্ট্রেলিয়া

লিটন দাসের অধিনায়কত্বে টানা সিরিজ জিতে উড়তে থাকা বাংলাদেশকে কঠিন শিক্ষাই দিল অস্ট্রেলিয়া। নিয়মিত অধিনায়ককে ছাড়া প্রথম সিরিজেই বড় ধাক্কা খেল স্বাগতিকরা। জোড়াতালি দেওয়া অজি দলের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।

Advertisement

চোটের কারণে তিন ম্যাচেই খেলতে পারেননি লিটন দাস। অধিনায়কের পাশাপাশি তিনি দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানও। সঙ্গে কিপিং তো আছেই। এই জায়গায় পারভেজ হোসেন ভালো করলেও গোটা সিরিজেই কাপ্তান লিটনের শূন্যতা অনুভব করেছে বাংলাদেশ দল। মোটাদাগে ব্যর্থ হয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়।

টানা দুই ম্যাচে তিনি রান করেছেন বটে, তবে সেটা দলের কাজে আসেনি। রান তাড়ায় দ্বিতীয় ম্যাচে শেষের দিকে ঝড় তুললেও এর আগে ওয়ানডে মেজাজে ব্যাট করে দলের পরাজয়ের কারণ হয়েছেন। আর এদিন ৬১ রান করলেও আধুনিক টি-টোয়েন্টিতে এসব একেবারেই মূল্যহীন ইনিংস।

অন্যদিকে অধিনায়ক হিসেবেও তিনি গোটা সিরিজে সেভাবে নেতৃত্বের ছাপ ফেলতে পারেননি। বোলিং, ফিল্ডিং পরিবর্তনে দেখা যায়নি ভিন্ন কিছু। লিটনের অনুপস্থিতি এখানেই সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছে বাংলাদেশকে।

Advertisement
Advertisement
Advertisement

আগের ম্যাচে জয়ের খুব কাছাকাছি গেলেও তৃতীয় টি-টোয়েন্টিতে স্রেফ উড়ে গেছে বাংলাদেশ। মাত্র ১১০ রানের টার্গেট তাড়া করে ফেলেছে ৭ উইকেট আর ৫৪ বল হাতে রেখেই।

ব্যাটসম্যানদের ব্যর্থতার পর এই রান নিয়ে বোলারদের কাছ লড়াই আশা করাটা একটু বাড়াবাড়িই হয়ে যেত। তবে এক নাসুম আহমেদ (৩ ওভারে ১/৭) বাদে আর কেউই যেন জেতার সামান্যতম চেষ্টাটাও করতে চাননি। গতিময় পেসার নাহিদ রানা এক ওভারে হজম করেছেন ২০ রান।

এই ম্যাচ দিয়ে একাদশে ফেরা দুই পেসার শরীফুল ইসলাম (২ ওভারে ২৬ রান) ও তাসকিন আহমেদ (২ ওভারে ২৭ রান) ও রিশাদ হোসেন (২ ওভারে ২২) ছিলেন ভীষণ সাদামাটা।

বিষয়: বাংলাদেশ ক্রিকেটবাংলাদেশঅস্ট্রেলিয়া ক্রিকেটটি-টোয়েন্টি ক্রিকেট
Advertisement
সর্বশেষ
  • ১

    মসজিদের সামনে ছাত্রলীগ সন্দেহে মারধর, কয়েকজন আহত

  • ২

    ‘একজন মুক্তিযোদ্ধা বেঁচে থাকতে তোদের আধিপত্য এইখানে চলবে না’

  • ৩

    জেনজি আন্দোলন: শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল বনাম ভারত

  • ৪

    ‘অলিগার্ক যা চায়, এরা তাই করে ফেলে’

  • ৫

    ভারতের ককরোচ পার্টি আত্মপ্রকাশ করল কেন?

সম্পর্কিত
  • বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক কাল দিল্লিতে, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

    বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক কাল দিল্লিতে, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

    আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময় ও নিরাপত্তা জোরদারে বিমসটেকের আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

  • সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

  • সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।