Advertisement

শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব মুনসহ তিনজন গ্রেপ্তার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব মুনসহ তিনজন গ্রেপ্তার
সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনসহ গ্রেপ্তার তিনজন। ছবি: বাসস

রাজধানীর ধানমন্ডি থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

মোহাম্মদপুর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমানের বরাত দিয়ে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা বাসস।

Advertisement

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার অপর দুজন হলেন সাবেক উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন ও আয়কর আইনজীবী সুফি মোহাম্মদ আল মামুন।

গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে ধানমন্ডি-২৭ এলাকা থেকে তাদের আটক করা হয় এবং পরে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, গ্রেপ্তার তিনজনকে আদালতে হাজির করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।