শেখ হাসিনা

শেখ হাসিনাসহ ১৭ জনের মামলার প্রতিবেদন ১০ ডিসেম্বর
মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত। আজ রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবিরের আদালত এ দিন ধার্য করেন।

শেখ হাসিনা কবে ফিরবেন, সে বিষয়ে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে নাকি ফেব্রুয়ারিতে দেশে ফিরবেন, সেই বিষয়টিকে সরকার মোটেই গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সম্প্রতি আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলোকে

যাত্রাবাড়ীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানার দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনকে আসামি করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। অভিযোগের প্রাথমিক সত্যতা না পাওয়ায় ১০৫ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক থেকে পদত্যাগ করেছেন। স্থানীয় সময় গতকাল বুধবার জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচও ও বাংলাদেশের কর্তৃপক্ষের চলা তদন্তের মধ্যে তিনি পদত্যাগ করেন বলে

গণতন্ত্রের জন্য বিএনপির বহু নেতা-কর্মী প্রাণ দিয়েছেন: জহির উদ্দিন স্বপন
আজ মঙ্গলবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জহির উদ্দিন স্বপন।

আইনে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত না হলে হাসিনাকে সমর্থন অপরাধ নয়: উপদেষ্টা জাহেদ
ডা. জাহেদ উর রহমান বলেন, “তবে শুধু শেখ হাসিনার পক্ষে কথা বলা বা তাকে সমর্থন করাকে যদি অপরাধ হিসেবে বিবেচনা করতে হয়, তাহলে এর জন্য অবশ্যই আইন থাকতে হবে।”

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন এলাকায় মো. হোসেন নামে এক মালবাহী ট্রাকচালককে হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৪ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত।

জাতীয় স্বার্থে আপস নয়, উপযুক্ত সময়ে ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
তাড়াহুড়া করে নয়, বরং জাতীয় স্বার্থের ভিত্তিতে আলোচনায় অগ্রগতি হলে উপযুক্ত সময়ে ভারত সফর করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ভারতের সঙ্গে ইতিবাচক ও কার্যকর সম্পর্ক বজায় রাখার ইচ্ছা প্রকাশ করলেও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না বলে সাফ জানিয়ে দিয

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ‘নোংরা রাজনীতি’ চলছে?
বাংলাদেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে মুক্তচিন্তা, মতপ্রকাশ আর ভিন্নমত চর্চার পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিভাজনকে ঘিরে বাড়ছে উত্তেজনা। শিক্ষকদের কেউ কেউ বলছেন, ‘ভয় দেখানোর সংস্কৃতি’ এখন বিশ্ববিদ্যালয়গুলোতে ‘নিউ নরমাল’ হয়ে উঠেছে।

প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ চায় ঢাকা
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম এ কথা বলেন। শহীদুল করিম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি দ্বিপক্ষীয় ভারত সফরে

শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার অনুরোধের বিষয়ে ভারতের আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংবাদমাধ্যমটি লিখেছে, প্রত্যর্পণের সিদ্ধান্ত রাজনৈতিক বা কূটনৈতিকভাবে নেওয়া হবে না। আদালতে

আজ ১৫ আগস্ট, শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে একদল বিপথগামী সেনাসদস্য ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে সপরিবারে তাকে নির্মমভাবে হত্যা করে। ১৫ আগস্টের সেই রাতে হত্যা করা হয় শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জাম

সাকিব মানুষ হিসেবে ‘নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা
ক্রিকেটার সাকিব আল হাসানকে ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

সাকিবকে কোনো ‘ছাড় নয়’, আরও কঠোর হবে বিসিবি
এক মাস আগেও জাতীয় দলে সাকিব আল হাসানের জায়গা আছে কি না, এমন প্রশ্নের উত্তর হরহামেশাই দিতে হতো নির্বাচকদের। ২০২৭ বিশ্বকাপের ভাবনায় তাকে রাখা উচিত, এমন আলোচনাও বাতাসে ভেসেছে। তবে দিল্লিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি হাজির হয়ে ক্রিকেটার আর রাজনীতিবিদ সাকিব

হাদি হত্যার আসামি ও শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যায় অভিযুক্তদের ফেরত দিতে ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

শেখ হাসিনার বক্তব্য সাংবাদিকরা প্রচার করতে চান কি না, প্রশ্ন তথ্য প্রতিমন্ত্রীর
একটি ‘নিষিদ্ধ সংগঠনের’ প্রধান ও আসামির বক্তব্য প্রচারে গণমাধ্যমকর্মীদের আগ্রহ নিয়ে প্রশ্ন তুলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ শনিবার চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি এমন প্রশ্ন করেন।

শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দেওয়ায় ভারতের সঙ্গে সম্পর্ক রাখা কঠিন: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্ব মিডিয়ায় কথা বলা এবং রাজনৈতিক তৎপরতা চালানোর সুযোগ দেওয়ায় ভারতের কড়া সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ভারত একদিকে ‘হাসিনা কার্ড’ খেলবে আর অন্যদিকে বাংলাদেশ তাদের বন্ধু হিসেবে থাকবে এমন নীতি চলতে পারে না।

দেশে ফিরতে চান সাকিব, ‘সম্ভব হলে’ শেখ হাসিনার সঙ্গে
বাংলাদেশি ক্রিকেটার সাকিবের আশা তিনি দেশের মাটিতে বিদায়ী সিরিজ খেলবেন এবং ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

‘বাংলাদেশ সরকার নিয়ে শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত’
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সংবাদ সম্মেলনকে ঘিরে অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওই সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা ছিল না। সেখানে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, সেগুলোকে ভারত সমর্থন করে না। আজ

আওয়ামী লীগের সঙ্গে রাবির শিক্ষকদের যোগাযোগের অভিযোগে তদন্ত কমিটি
গঠিত তদন্ত কমিটির সভাপতি হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিম।



