Advertisement
র‍য়টার্সের প্রতিবেদন

রাষ্ট্রীয় বিমানে ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

রাষ্ট্রীয় বিমানে ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি: রয়টার্স

আগামী ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা র‍য়টার্স।

Advertisement

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ফেরার জন্য প্রথমবার নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস।

Advertisement

এই ঘোষণায় বাংলাদেশের রাজনৈতিক ও আইনি উত্তেজনা আরও বাড়তে পারে বলে উল্লেখ করে ওই প্রতিবেদনে বলা হয়।

হাসিনার মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন তিনি দিল্লি থেকে ঢাকায় ফিরতে তার বিমান পরিবহনের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন।

২০২৪ সালের ৫ আগস্ট দিল্লিতে যাওয়ার কয়েক মাসের মধ্যেই তার পাসপোর্টসহ প্রয়োজনীয় নথিপত্র বাতিল করে বাংলাদেশ। সেসব নথি পুনরায় পাওয়ার উদ্যোগের পাশাপাশি তিনি বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে দেশে ফেরার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

সৈয়দ মোজাম্মেল আলী আরও বলেন, “এমন পরিস্থিতিতে সংবিধানবিরোধীভাবে তাকে নির্বাসিত করার পর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার বাংলাদেশে ফেরার ব্যবস্থা করা এখন সরকারের দায়িত্ব।”

এদিকে, এই বিষয়ে বাংলাদেশ সরকারের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে রয়টার্স। তবে প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কেউ কোনো কথা বলেনি। তবে বাংলাদেশের এক মন্ত্রী গত রোববার রয়টার্সকে বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে ফিরিয়ে আনতে ভারতকে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি।