Advertisement

খুলনায় নগর ভবনে বোমা হামলায় গ্রেপ্তার আবেদ আলী কারাগারে

খুলনায় নগর ভবনে বোমা হামলায় গ্রেপ্তার আবেদ আলী কারাগারে
গোপালগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবেদ আলী। ছবি: চরচা

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার গোপালগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবেদ আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

Advertisement

আজ সোমবার খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.আসাদুর জামান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত রোববার দুপুর ১টায় কেসিসি মার্কেট এলাকায় বিক্ষুব্ধ জনতা তাকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে।

আদালত সূত্র জানায়, গত ১৫ নভেম্বর রাতে অজ্ঞাত ১৫-২০ জন দুর্বৃত্ত খুলনায় নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। পরবর্তীতে পুলিশ জানতে পারে দুর্বৃত্তরা ছাত্রলীগ, যুবলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।

Advertisement

পুলিশ জানায়, গত রোববার বিক্ষুব্ধ জনতা আবেদ আলীকে কেসিসি মার্কেট এলাকায় গণপিটুনি দেন। পরবর্তীতে তারাই আবেদ আলীকে থানায় হস্তান্তর করেন। তিনি নগর ভবনে বোমা হামলার ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জাড়িত। তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।