খুলনা

খুলনা বিএল কলেজ এলাকায় গুলিতে যুবক আহত
খুলনায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মহিদুল ইসলাম নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে ৬টার দিকে নগরীর দৌলতপুর থানার বিএল কলেজ দ্বিতীয় গেট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

খুলনায় ট্রাক চাপায় সিআইডি কর্মকর্তা নিহত
খুলনা নগরীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিআইডি কর্মকর্তা মো. ফজলুর রহমান নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুলনার খানজাহান আলী থানার গ্যারিসন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা নাসিমকে গুলি করে হত্যা
পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টির (এমএল জনযুদ্ধ) আঞ্চলিক নেতা ও একাধিক হত্যা মামলার আসামি নাসিমুল গণি করিম ওরফে নাসিমকে (৫৫) গুলি করে হত্যা হয়েছে। গুলি করার পর অবস্থা আশংক্জানক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত এই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৬০৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফেসবুক পোস্ট ঘিরে খুবি শিক্ষার্থী ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ২
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) তিন শিক্ষার্থীর কাছ থেকে গাঁজা উদ্ধারের দাবি এবং তাদের সাময়িক বহিষ্কারের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। এ

খুলনার সিভিল সার্জন ডেঙ্গু আক্রান্ত
খুলনার সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার সকালে তিনি ডেঙ্গু পরীক্ষা করালে পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে ডা. মাহফুজা সিভিল সার্জন কার্যালয়ের স্কুল হেলথ ভবনের অতিথি রুমে চিকিৎসাধীন রয়েছেন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খুলনা নগরীতে অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক
খুলনা নগরীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও তিনটি ককটেল জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার রাত ৭টা ৫০ মিনিটের দিকে লবণচরা থানার রূপসা ব্রিজের নিচে জালালের তুষ মিলের পাশ থেকে তাদের আটক করা হয়।

খুলনায় অর্থ আত্মসাতের মামলায় ব্যাংক কর্মকর্তাসহ ৩ জনের কারাদণ্ড
অর্থ আত্মসাতের মামলায় প্রাইম ব্যাংক খুলনা শাখার দুই কর্মকর্তা ও এক ব্যবসায়ীকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের তিন কোটি ১৫ লাখ ৬৫ হাজার ৫৬১ টাকা ২৯ পয়সা জরিমানা, অনাদায়ে প্রত্যেককে আরও দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

খুলনায় মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আব্দুস সবুর বলেন, বাপ্পির বাড়ি আলাইপুরে হলেও তার কোনো স্থায়ী ঠিকানা নেই। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক অভিযোগ রয়েছে।

‘জয় বাংলা’ স্লোগানে বিএনপি নেতার বাড়িতে গুলি, শিশুসহ গ্রেপ্তার ৮
খুলনা নগরীতে ওয়ার্ড বিএনপির এক নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনার সাথে জড়িত অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে নগরীর লবণচরা থানার হরিণটানা রিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

খুলনায় এরশাদ শিকদারের সহযোগী জয়নাল গ্রেপ্তার
দীর্ঘ ২৭ বছর আত্মগোপনে থাকা কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জয়নাল সরদারকে (৫৫) খুলনা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি। গতকাল শনিবার রাত পৌনে ১১টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসআরবি-৬, সদর কোম্পানি ও এসআরবি-৮ সদর কোম্পানীর যৌথ আভি

খুমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
খুলনা মেডিকেল কলেজের (খুমেক) ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। হুইপ রকিবুল ইসলাম বকুলের মধ্যস্থায় আজ শনিবার রাত ৭টার পর কর্মবিরতি প্রত্যাহার করেন তারা। মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান পদে ডা. মো. জহিরুল হককে দায়িত্ব দেওয়াকে কেন্দ্র করে কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসকরা।

সুন্দরবন এলাকায় শিল্প কারখানা থাকবে না: পরিবেশ প্রতিমন্ত্রী
সুন্দরবন এলাকায় গড়ে ওঠা শিল্প কারখানাগুলো আগামীতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। আজ শনিবার দুপুরে খুলনা নগরীর সোনাডাঙ্গা সোলার পার্কে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ও বিকাশের যৌথ বনায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন

খুলনায় সন্ত্রাসী ‘বেজী আলামিন’ গ্রেপ্তার
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি বাইদে পাড়া এলাকা থেকে হত্যাসহ একাধিক মামলার আসামি আলামিন ওরফে ‘বেজি’ আলামিনকে (২৯) গ্রেপ্তার করেছে খুলনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে দিঘলিয়ার ফরমায়েস খানা এলাকার মৃত সালামের ছেলে।

খুলনায় অস্ত্র ও গুলিসহ আটক ২
খুলনায় অস্ত্র ও গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে তাদেরকে খুলনা সদর ও হরিণটানা থানা এলাকা থেকে আটক করা হয়।

তেলের দামে ঊর্ধ্বগতি, খুলনায় দিশেহারা সাধারণ মানুষ
জ্বালানি তেলের দাম বাড়ায় সব ধরনের পরিবহন খরচ, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ সকল পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এর ফলে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে। দেশের ইতিহাসে জ্বালানি তেলের দাম এখন সর্বোচ্চ পর্যায়ে। এতে জনমনে উদ্বেগ ও ক্ষোভের সঞ্চার হয়েছে। এ মূল্যবৃদ্ধির প্রভাব সব ধরনের পণ্য পরিবহন, কৃষি।

খুলনায় অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিংড়ি পলাশের’ স্ত্রী গ্রেপ্তার
খুলনার শীর্ষ সন্ত্রাসী সংগঠন ‘বি’ কোম্পানির সক্রিয় সদস্য ‘চিংড়ি পলাশের’ বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তার স্ত্রী টিকলি মাক্কি রানীকে (৩০) গ্রেপ্তার করেছে ডিবি। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যা মামলা: তিন আসামি স্বীকারোক্তিতে যা বললেন
খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেন হত্যা মামলায় নতুন মোড় নিয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনায় গ্রেপ্তারকৃত চার আসামির মধ্যে তিনজন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও, নির্যাতন পরবর্তী ছাদ থেকে ফেলে দেওয়ার

আজমুল হত্যার মামলায় গ্রেপ্তার আরও ২
খুলনায় শিক্ষার্থী আজমুল হোসেন হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও নগর গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে খুলনার হরিনটানা থানার খাজা হল গেট সংলগ্ন এলাকা থেকে একজনকে ও বরিশালের উজিরপুর উপজেলা থেকে অপরজনকে গ্রেপ্তার করা হয়।

খুলনায় গুলিতে আহত মামুনের মৃত্যু, দাফন থামিয়ে ময়নাতদন্তে পাঠাল পুলিশ
খুলনার পূর্ব রূপসায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত মামুন মীর (৩০) দীর্ঘ ৩৯ দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। গতকাল সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মামুন মীর রূপসা উপজেলার বাগমারা গ্রামের নেয়ামত মীরের ছেলে। স্থানীয় একটি সূত্রের দাবি, তিনি এলাকার একটি


