
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

খুলনায় মিষ্টির আর সিমেন্টের দোকানে ঝুলছে সার বিক্রির সাইনবোর্ড। বরফকল হয়েছে সারের গুদাম। এ ছাড়া, বিএনপি ও আওয়ামী লীগ নেতারা ভাগাভাগি করে সারের ডিলারশিপ পেয়েছেন বলে জানা গেছে। ডিলার হিসেবে নিয়োগ পেতে তারা বরফকলকে গোডাউন এবং সিমেন্টের দোকানকে সার বিক্রয় কেন্দ্র হিসেবে দেখিয়েছেন।
সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে, খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের সার ডিলার হয়েছেন বিএনপি নেতা আসাদুজ্জামান খান মিন্টুর স্ত্রী লায়লাতুন্নাহার। নিয়োগের জন্য বিক্রয় কেন্দ্র হিসেবে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মফিজুল ইসলাম সানার ভাইয়ের সিমেন্টের দোকানে সাইনবোর্ড টাঙিয়েছেন। তার প্রতিষ্ঠানের নাম জারিফ এন্টারপ্রাইজ।
অন্যদিকে, ডুমুরিয়া সদর ইউনিয়নের ডিলার হয়েছেন গাজী হাফিজুর রহমান। তিনি গুটুদিয়া ইউনিয়নের মধ্যে থাকা বরফকলকে গোডাউন দেখিয়েছেন। একই উপজেলার মাগুরখালী ইউনিয়নের ডিলার হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সুকৃতি কুমার মন্ডল। তিনি তার মিষ্টির দোকানে সার বিক্রির সাইনবোর্ড ঝুলিয়েছেন। আটলিয়া ইউনিয়নে ডিলার হয়েছেন বিএনপি নেতা আবদুল মালেক সরদার।
স্থানীয়রা জানান, গাজী হাফিজুর রহমান দীর্ঘদিন ধরেই ঢাকায় থাকেন। লায়লাতুন্নাহারকে আগে কখনোই সারের ব্যবসায় দেখা যায়নি। ডিলাররা স্থানীয় সংসদ সদস্যের ঘনিষ্ট হিসেবে এলাকায় পরিচিত।
এ বিষয়ে জানতে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকারের মোবাইল ফোনে কয়েকবার ফোন করেও সাড়া মেলেনি। নতুন ডিলার নিয়োগ বিষয়ে উপপরিচালক নজরুল ইসলাম কোন মন্তব্য করতে রাজী হননি।
তবে, দেশের অন্যান্য এলাকার মতো চলতি মৌসুমে খুলনা জেলায় এবার সার সংকটের কোন তথ্য পাওয়া যায়নি। সময় মত এ অঞ্চলের কৃষকরা তাদের চাহিদা মত সরকারি সার পেয়েছেন। ফলে এবার আমন ফসল ভাল উৎপাদন হবে কৃষকরা আশা করছে।
বাংলাদেশ ফার্টিলাজার অ্যাসোসিয়েশনের,খুলনার সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান মেহেদী রিজভী চরচাকে বলেন, “এবার খুলনা জেলায় রাসায়নিক সারের কোন সংকট হয়নি। কৃষকরা সময়মত এবং তাদের চাহিদা অনুযায়ী সরকারী সার পেয়েছেন। জেলার পুরানো ৭৪ জন ডিলারের মাধ্যমে সরকারি বেধে দেওয়া দামে কৃষকরা সার পেয়েছেন। এই সারগুলোর মধ্যে রয়েছে, ইউরিয়া, টিএসপি, এমওপি ও ডিএপি।”
খুলনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ নজরুল চরচাকে জানান, এ বছর খুলনা সারের চাহিদা ছিল, ইউরিয়া-২১ হাজার ৪৬২ মেট্রিক টন, টিএসপি-৬ হাজার ৭৫৩ মেট্রিক টন, এমওপি-৪ হাজার ২৪৭ মেট্রিক টন, এবং ডিএপি-১২ হাজার ৪১২ মেট্রিক টন। এর মধ্যে আমনের পাঁচ মাস এবং বোরোর এক মাসের সার পাওয়া গেছে। এ মৌসুমে খুলনায় সারের কোন সংকট দেখা দেয়নি।
মোহাম্মদ নজরুল আরও জানান, খুলনায় নভেম্বর মাসে নতুন করে ২৬ হাজার মেট্রিক টন সার বরাদ্দ পাওয়া গেছে। এসব সার খুলনার পুরোনো ৭৪ জন ডিলারের মাধ্যমে কৃষকের কাছে পৌঁছে দেয়া হচ্ছে। তিনি আরও জানান, নতুন করে খুলনায় আরও ৭১ জন ডিলার নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষের পথে।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।