
কমলাপুরে তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর কমলাপুরে বৈদ্যুতিক খুঁটির তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রোমান প্রধান ওরফে লালন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

খুলনায় আলোচিত জোড়া হত্যা মামলায় ১৩ জন আাসমির নাম উল্লেখ করে চার্জশিট দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) মিজানুর রহমান চার্জশিট দাখিল করেন।
চার্জশিটভুক্ত আসামিরা হলেন, এজাজ, কামরুল, শুভ, হাসিব, রোমান, কাউয়া মিরাজ, চিংড়ি পলাশ, সাইফি, মুন্না, লবী গাজী, ইমরান, আরেফিন ও রেজাউল মুন্সি হৃদয়। এর মধ্যে ৬ জন আটক আছে। আসামিরা খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বি কোম্পানীর সদস্য।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই মিজানুর রহমান চরচাকে বলেন, “মাদক ব্যবসা, চাঁদাবাজি, আধিপাত্য বিস্তার, খুন ও পূর্ব শত্রুতার জের ধরে আলোচিত এ দুই হত্যাকাণ্ড হয়।”
এই তদন্ত কর্মকর্তা আরও বলেন, “হত্যাকাণ্ডের আগের দিন রাতে রূপসা উপজেলার আইচাগাতি এলাকার সেনেরবাজারে সন্ত্রাসী ইমরানের একটি অফিসে বসে হত্যা পরিকল্পনা হয়। সেই পরিকল্পনা মোতাবেক গত বছরের ৩০ নভেম্বর আদালতের সামনে হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজনকে হত্যা করা হয়।”
উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ নভেম্বর আদালতে অস্ত্র মামলায় হাজিরা দিতে আসে খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর দুই সদস্য হাসিব হাওলাদার এবং ফজলে রাব্বি রাজন। হাজিরা শেষে তারা দুই জন আদালতে ঢোকার গেটের পাশে কথা বলছিলো।
এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাদেরে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

কমলাপুরে তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর কমলাপুরে বৈদ্যুতিক খুঁটির তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রোমান প্রধান ওরফে লালন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

তাইওয়ানের ইন্টারপোলে যোগ দেওয়ার অধিকার নেই: চীন
ইন্টারপোলে তাইওয়ানের অন্তর্ভুক্তির পক্ষে আন্তর্জাতিক সমর্থন চেয়ে দ্বীপটির ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) কর্তৃপক্ষের আহ্বান সম্পর্কে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। কয়েক দশক ধরে তাইওয়ান ইন্টারপোলের বাইরে রয়েছে।

শ্রমিকদের আন্দোলন দ্রুত সমাধানের আহ্বান জামায়াত আমিরের
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের চলমান আন্দোলন দ্রুত সমাধান করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, “এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যত বিলম্বিত হবে, এই ক্ষেত্রে ক্ষতি তত বৃদ্ধি পাবে।”

কেসিসির সাবেক প্যানেল মেয়র টিপু কারাগারে
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক প্যানেল মেয়র ও সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আকবর টিপুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার সকালে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ তাকে হাজির করা হলে বিচারক ইব্রাহীম খলিল মুহিম এ নির্দেশ দেন।