Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৪ নভেম্বর, ২০২৬
০৪ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৪ নভেম্বর, ২০২৬
০৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

তাইওয়ানের ইন্টারপোলে যোগ দেওয়ার অধিকার নেই: চীন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ১৬: ২৬
তাইওয়ানের ইন্টারপোলে যোগ দেওয়ার অধিকার নেই: চীন
বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ানবিষয়ক কার্যালয়ের মুখপাত্র ঝু ফেংলিয়ান। ১৪ জানুয়ারি ২০২৬। ছবি: সিনহুয়া/ইউএনবি

তাইওয়ান চীনের অংশ হওয়ায় ইন্টারপোলের সদস্য হওয়ার অধিকার দেশটির নেই বলে জানিয়েছেন চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ানবিষয়ক কার্যালয়ের এক মুখপাত্র।

Advertisement

আজ বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র ঝু ফেংলিয়ান এ কথা বলেন। ইন্টারপোলে তাইওয়ানের অন্তর্ভুক্তির পক্ষে আন্তর্জাতিক সমর্থন চেয়ে দ্বীপটির ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) কর্তৃপক্ষের আহ্বান সম্পর্কে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। কয়েক দশক ধরে তাইওয়ান ইন্টারপোলের বাইরে রয়েছে।

চীনের বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

অপরাধ দমনে পুলিশি সহযোগিতার জন্য গঠিত আন্তসরকারি সংস্থা ইন্টারপোলের সদস্যদেশ ১৯৬টি। প্রতিটি সদস্যদেশে সংস্থাটির একটি করে জাতীয় কেন্দ্রীয় ব্যুরো রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

ঝু বলেন, “আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যক্রমে তাইওয়ান অঞ্চলের অংশগ্রহণ অবশ্যই এক-চীন নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এ বিষয়ে আমাদের অবস্থান বরাবরই স্পষ্ট ও অপরিবর্তিত।”

প্রায় আট দশক আগে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) নেতৃত্বাধীন বাহিনী এবং চীনা কুওমিনতাং (কেএমটি) দলের মধ্যে সংঘটিত গৃহযুদ্ধ থেকেই তাইওয়ান প্রশ্নের উদ্ভব। ১৯৪৯ সালে পরাজিত কেএমটি বাহিনী তাইওয়ানে আশ্রয় নেয় এবং সিপিসির নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হয়।

তাইওয়ান শান্তি চায়, তবে স্বাধীনতা বিসর্জন দেবে না: প্রেসিডেন্ট লাইPresident Lai Ching-te, first lady and Vice President wave Taiwanese flags in Taipei, October 10, 2026–Reuters

অমীমাংসিত গৃহযুদ্ধ এবং বিদেশি হস্তক্ষেপের কারণে তাইওয়ান প্রণালির দুই পাশ দীর্ঘদিন ধরে রাজনৈতিক সংঘাতের মধ্যে রয়েছে। তবে তাইওয়ান চীনের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ—এই বাস্তবতা কখনো বদলায়নি।

ঝু উল্লেখ করেন, ইন্টারপোলের কাঠামোর আওতায় সহযোগিতা ও বিভিন্ন কার্যক্রমে তাইওয়ান অঞ্চলের অংশগ্রহণের জন্য চীন ও ইন্টারপোল ইতিমধ্যে যথাযথ ব্যবস্থা করেছে।

তিনি আরও বলেন, তাইওয়ান অঞ্চলের পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে ইন্টারপোলের সব সদস্যদেশের জাতীয় কেন্দ্রীয় ব্যুরোর তথ্য বিনিময় ও মামলাসংক্রান্ত সহযোগিতার ক্ষেত্রে কোনো বাধা নেই।

মুখপাত্র বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোতে তাইওয়ানের অংশগ্রহণ নিয়ে বারবার রাজনৈতিক কৌশল অবলম্বন করে ডিপিপি কর্তৃপক্ষ দ্বীপটির জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে উসকানির মাধ্যমে ‘তাইওয়ানের স্বাধীনতা’ অর্জনের তাদের প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হবে।

বিষয়: আন্তর্জাতিকচীনপুলিশতাইওয়ানগৃহযুদ্ধকমিউনিস্ট পার্টিমুখপাত্রসংবাদ সম্মেলন
Advertisement
সর্বশেষ
  • ১

    কমলাপুরে তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত এক ব্যক্তির মৃত্যু

  • ২

    ভারতকে কি ভয় পাওয়ার কিছু আছে চীনের?

  • ৩

    খুলনার আদালত পাড়ায় আলোচিত জোড়া হত্যা মামলায় ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

  • ৪

    তাইওয়ানের ইন্টারপোলে যোগ দেওয়ার অধিকার নেই: চীন

  • ৫

    শ্রমিকদের আন্দোলন দ্রুত সমাধানের আহ্বান জামায়াত আমিরের

সম্পর্কিত
  • কমলাপুরে তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত এক ব্যক্তির মৃত্যু

    কমলাপুরে তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত এক ব্যক্তির মৃত্যু

    রাজধানীর কমলাপুরে বৈদ্যুতিক খুঁটির তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রোমান প্রধান ওরফে লালন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

  • খুলনার আদালত পাড়ায় আলোচিত জোড়া হত্যা মামলায় ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

    খুলনার আদালত পাড়ায় আলোচিত জোড়া হত্যা মামলায় ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

    খুলনায় আলোচিত জোড়া হত্যা মামলায় ১৩ জন আাসমির নাম উল্লেখ করে চার্জশিট দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) মিজানুর রহমান চার্জশিট দাখিল করেন।

  • শ্রমিকদের আন্দোলন দ্রুত সমাধানের আহ্বান জামায়াত আমিরের

    শ্রমিকদের আন্দোলন দ্রুত সমাধানের আহ্বান জামায়াত আমিরের

    তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের চলমান আন্দোলন দ্রুত সমাধান করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, “এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যত বিলম্বিত হবে, এই ক্ষেত্রে ক্ষতি তত বৃদ্ধি পাবে।”

  • কেসিসির সাবেক প্যানেল মেয়র টিপু কারাগারে

    কেসিসির সাবেক প্যানেল মেয়র টিপু কারাগারে

    খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক প্যানেল মেয়র ও সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আকবর টিপুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার সকালে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ তাকে হাজির করা হলে বিচারক ইব্রাহীম খলিল মুহিম এ নির্দেশ দেন।