Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৪ নভেম্বর, ২০২৬
০৪ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৪ নভেম্বর, ২০২৬
০৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

শ্রমিকদের আন্দোলন দ্রুত সমাধানের আহ্বান জামায়াত আমিরের

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ১৬: ১৪
শ্রমিকদের আন্দোলন দ্রুত সমাধানের আহ্বান জামায়াত আমিরের
জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। ফাইল ছবি: ফেসবুক থেকে নেওয়া

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের চলমান আন্দোলন দ্রুত সমাধান করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, “এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যত বিলম্বিত হবে, এই ক্ষেত্রে ক্ষতি তত বৃদ্ধি পাবে।”

Advertisement

আজ বুধবার বিকেলে এক ভিডিও বার্তায় সরকারকে এই আহ্বান জানান জামায়াত আমির।

Advertisement
Advertisement
Advertisement

সরকারের উদ্দেশে বিরোধী দলীয় নেতা বলেন, “সরকারের প্রতি আমাদের আহ্বান, এই শিল্প খাতটি হচ্ছে দেশের প্রধান রপ্তানি খাত। এই খাতে বড় কোনো বিপর্যয় ঘটলে দেশের সমুদয় অর্থনীতি মুখ থুবরে পড়বে। আমরা আশা করেছিলাম, সরকার দ্রুত এই সমস্যার যৌক্তিক সমাধানে যাবে। আবারও সরকারকে আহ্বান জানাব, ক্ষতি আর না বাড়িয়ে, অস্থিরতা তৈরির সুযোগ আর না দিয়ে, অতি দ্রুত সরকার যেন তার কর্তব্য পালন করে।”

শফিকুর রহমান বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে শ্রমিকদের জন্য স্বল্প বেতনে আসলেই জীবনযাপন করা অনেকটা অসম্ভব।” তিনি বলেন, “তাদের দাবিকে বিবেচনায় নিয়ে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুতই তাদের বেতন কাঠামো পুনঃবিন্যাস করার প্রয়োজন ছিল। সরকার এ পর্যন্ত এই পদক্ষেপটি নিয়ে উঠতে পারে নি।”

শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েনbgb_labour unrest

জামায়াতের এই নেতা আরও বলেন, “এটা ঠিক, শিল্প বাঁচলে দেশ বাঁচবে। আবার এটাও ঠিক, শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে। এই শ্রমিকদের তাদের ন্যায্য পাওনা পাওয়ার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করুন। এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যত বিলম্বিত হবে, এই ক্ষেত্রে ক্ষতি তত বৃদ্ধি পাবে। এই ধরনের পরিস্থিতিতে সুযোগ সন্ধানী অনেকে বিভিন্ন ধরনের সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করে। এ ব্যাপারে সরকার ও সংশ্লিষ্ট আন্তরিকতা ও সতর্কতার পরিচয় দিতে হবে।”

শ্রমিকদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, “আমরা আপনাদের ন্যায্য অধিকারের পক্ষে আছি। আমরা লক্ষ্য করেছি গতকাল গাজীপুর শ্রীপুরে তৌফিক একজন পোশাক শ্রমিককে হত্যা করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই কাণ্ডের জন্য দায়ী ব্যক্তিবর্গকে আইনের আত্ততায় আনার জোর দাবি জানাচ্ছি।”

বিষয়: শ্রমিকপোশাকশিল্পপোশাক শ্রমিকআন্দোলনডা. শফিকুর রহমানজামায়াতআমির
Advertisement
সর্বশেষ
  • ১

    কমলাপুরে তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত এক ব্যক্তির মৃত্যু

  • ২

    ভারতকে কি ভয় পাওয়ার কিছু আছে চীনের?

  • ৩

    খুলনার আদালত পাড়ায় আলোচিত জোড়া হত্যা মামলায় ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

  • ৪

    তাইওয়ানের ইন্টারপোলে যোগ দেওয়ার অধিকার নেই: চীন

  • ৫

    শ্রমিকদের আন্দোলন দ্রুত সমাধানের আহ্বান জামায়াত আমিরের

সম্পর্কিত
  • কমলাপুরে তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত এক ব্যক্তির মৃত্যু

    কমলাপুরে তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত এক ব্যক্তির মৃত্যু

    রাজধানীর কমলাপুরে বৈদ্যুতিক খুঁটির তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রোমান প্রধান ওরফে লালন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

  • খুলনার আদালত পাড়ায় আলোচিত জোড়া হত্যা মামলায় ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

    খুলনার আদালত পাড়ায় আলোচিত জোড়া হত্যা মামলায় ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

    খুলনায় আলোচিত জোড়া হত্যা মামলায় ১৩ জন আাসমির নাম উল্লেখ করে চার্জশিট দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) মিজানুর রহমান চার্জশিট দাখিল করেন।

  • তাইওয়ানের ইন্টারপোলে যোগ দেওয়ার অধিকার নেই: চীন

    তাইওয়ানের ইন্টারপোলে যোগ দেওয়ার অধিকার নেই: চীন

    ইন্টারপোলে তাইওয়ানের অন্তর্ভুক্তির পক্ষে আন্তর্জাতিক সমর্থন চেয়ে দ্বীপটির ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) কর্তৃপক্ষের আহ্বান সম্পর্কে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। কয়েক দশক ধরে তাইওয়ান ইন্টারপোলের বাইরে রয়েছে।

  • কেসিসির সাবেক প্যানেল মেয়র টিপু কারাগারে

    কেসিসির সাবেক প্যানেল মেয়র টিপু কারাগারে

    খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক প্যানেল মেয়র ও সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আকবর টিপুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার সকালে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ তাকে হাজির করা হলে বিচারক ইব্রাহীম খলিল মুহিম এ নির্দেশ দেন।