Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৪ নভেম্বর, ২০২৬
০৪ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৪ নভেম্বর, ২০২৬
০৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ১৫: ৪৫
শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন
শ্রমিক অসন্তোষ ঘিরে শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন। ছবি: ইউএনবি

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলে শান্তিবজায় রাখতে ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

Advertisement

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকায় ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলামের বরাত দিয়ে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

শরিফুল ইসলাম বলেন, শ্রমিকদের যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম চালানো হচ্ছে।

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষRMG workers clash with police in Narayanganj–UNB

মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে সাভারের হেমায়েতপুর, আশুলিয়া ও বাইপাইলে পাঁচ প্লাটুন দায়িত্ব পালন করছে।

গাজীপুরের চৌরাস্তা, ভোগড়া বাইপাস, পোড়াবাড়ী, মাস্টারবাড়ী বিদ্যুৎ এলাকা, তেলিপাড়া, সফিপুর, চন্দ্রা ও কালিয়াকৈরে মোতায়েন রয়েছে ১৩ প্লাটুন।

অন্যদিকে নারায়ণগঞ্জে ছয় প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। তাদের অবস্থান রয়েছে জেলা প্রশাসকের কার্যালয়, চাষাঢ়া, ঝালকুড়ি সেতু, বিসিক শিল্প এলাকা ও কাঁচপুর সেতুসহ গুরুত্বপূর্ণ স্থানে।

বিজিবি জানিয়েছে, মোতায়েন করা সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

বিষয়: গাজীপুরবিজিবিবিরোধপূর্ণ অঞ্চলঢাকাশ্রমিক
Advertisement
সর্বশেষ
  • ১

    খুলনার আদালত পাড়ায় আলোচিত জোড়া হত্যা মামলায় ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

  • ২

    তাইওয়ানের ইন্টারপোলে যোগ দেওয়ার অধিকার নেই: চীন

  • ৩

    শ্রমিকদের আন্দোলন দ্রুত সমাধানের আহ্বান জামায়াত আমিরের

  • ৪

    দেশে শুধু ফ্যান বদলালেই বছরে বাঁচবে কত হাজার কোটি টাকা?

  • ৫

    কেসিসির সাবেক প্যানেল মেয়র টিপু কারাগারে

সম্পর্কিত
  • খুলনার আদালত পাড়ায় আলোচিত জোড়া হত্যা মামলায় ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

    খুলনার আদালত পাড়ায় আলোচিত জোড়া হত্যা মামলায় ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

    খুলনায় আলোচিত জোড়া হত্যা মামলায় ১৩ জন আাসমির নাম উল্লেখ করে চার্জশিট দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) মিজানুর রহমান চার্জশিট দাখিল করেন।

  • তাইওয়ানের ইন্টারপোলে যোগ দেওয়ার অধিকার নেই: চীন

    তাইওয়ানের ইন্টারপোলে যোগ দেওয়ার অধিকার নেই: চীন

    ইন্টারপোলে তাইওয়ানের অন্তর্ভুক্তির পক্ষে আন্তর্জাতিক সমর্থন চেয়ে দ্বীপটির ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) কর্তৃপক্ষের আহ্বান সম্পর্কে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। কয়েক দশক ধরে তাইওয়ান ইন্টারপোলের বাইরে রয়েছে।

  • শ্রমিকদের আন্দোলন দ্রুত সমাধানের আহ্বান জামায়াত আমিরের

    শ্রমিকদের আন্দোলন দ্রুত সমাধানের আহ্বান জামায়াত আমিরের

    তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের চলমান আন্দোলন দ্রুত সমাধান করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, “এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যত বিলম্বিত হবে, এই ক্ষেত্রে ক্ষতি তত বৃদ্ধি পাবে।”

  • কেসিসির সাবেক প্যানেল মেয়র টিপু কারাগারে

    কেসিসির সাবেক প্যানেল মেয়র টিপু কারাগারে

    খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক প্যানেল মেয়র ও সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আকবর টিপুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার সকালে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ তাকে হাজির করা হলে বিচারক ইব্রাহীম খলিল মুহিম এ নির্দেশ দেন।