গাজীপুর

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
বিক্ষোভ চলাকালে শ্রমিকেরা বেতন পরিশোধের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় এবং দ্রুত সমস্যা সমাধানে কারখানা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে।

বিরোধী দলের লং মার্চ নিয়ে ফেসবুকে পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
বিরোধী দলগুলোর লং মার্চ নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দেওয়ার অভিযোগে খন্দকার জালাল উদ্দীন মাহমুদ নামের এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জিএমপির সদর দপ্তরে সংযুক্ত করার পাশাপাশি শোকজ করা হয়েছে।

কাটছে জ্বালানি সংকট, সচল হচ্ছে কারখানা, প্রশ্ন স্থিতিশীল সরবরাহ নিয়ে
প্রায় দুই মাস তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের পর দেশের শিল্পকারখানায় স্বস্তি ফিরতে শুরু করেছে। গত তিন-চার দিনে গ্যাসের চাপ ও সরবরাহ বাড়ায় অনেক কারখানা আবার উৎপাদন সক্ষমতা বাড়িয়েছে। কোথাও কোথাও উৎপাদন প্রায় স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে বলে জানিয়েছেন শিল্প উদ্যোক্তারা।

জুলাই অভ্যুত্থানের পর পালানো ফাঁসির আসামি দুই বছর পর গ্রেপ্তার
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে দুই বছর পর চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে এসআরবি। এসআরবি-৭ সূত্রে জানানো হয়, গ্রেপ্তার আসামির নাম মো. বাহাদুর মিয়া (৩৫)। তার বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর গ্রামে। তিনি ২০২৪ সালের ৬ আ

গাজীপুরে নারীর খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত, গ্রেপ্তার ৩
গাজীপুরের জয়দেবপুরে ডোবার পানিতে ব্রিফকেস ও প্লাস্টিকের বস্তায় পাওয়া খণ্ডিত ও অর্ধগলিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সেই সঙ্গে কেন তাকে হত্যা করা হয়েছে, সেই রহস্য উদঘাটন করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুরে এক দিনে মিলল ৩ মরদেহ
গাজীপুরের কালিয়াকৈর ও কাপাসিয়া থানা এলাকা থেকে শনিবার তিনটি পৃথক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে এক যুবককে জমি নিয়ে বিবাদের জেরে কুপিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে নদী থেকে এক নিখোঁজ শিশুর ভাসমান মরদেহ এবং জঙ্গল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূ

প্রতিবেদনে তথ্যগত বিভ্রান্তির বিষয়ে যে ব্যাখ্যা দিল সিপিডি
তবে তথ্যগত ভুল থাকলেও শিল্প খাতের বর্তমান চিত্র নিয়ে নিজেদের উদ্বেগের বিষয়টি পুনর্ব্যক্ত করেছে সিপিডি। সংস্থাটি উল্লেখ করে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও শিল্পনেতারা কারখানা বন্ধ হয়ে যাওয়া এবং ব্যবসায়িক মন্দা নিয়ে ধারাবাহিক বক্তব্য দিয়ে আসছেন।

যেখানে মাসে উৎপাদন হয় কমপক্ষে ১২ টন পরিবেশবান্ধব ব্যাগ
বড় পরিসরে ক্ষতিকারক পলিথিন ব্যাগের বিকল্প ব্যাগ তৈরি করছে ব্র্যাক এন্টারপ্রাইজ। গাজীপুরে টঙ্গীর কারখানায় উৎপাদিত ‘গ্রিন প্যাক’ নামের এই ব্যাগ দেখতে প্লাস্টিক ব্যাগের মতোই। কিন্তু তা পরিবেশবান্ধব, পচনশীল ও টেকসই। যা প্যাকেজিং শিল্পের বিকাশে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার
রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানায়, গতকাল বুধবার রাত ১০টার দিকে গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অনিয়মের অভিযোগে কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
নানা অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ায় গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার সকালে ওই ভূমি অফিস আকস্মিক পরিদর্শন শেষে এই শাস্তিমূলক ব্যবস্থা নেন জেলা প্রশাসক (ডিসি) মো. নুরুল করিম ভূঁইয়া।

চলন্ত বাসে পোশাকশ্রমিককে ধর্ষণচেষ্টা, বাসের হেলপার গ্রেপ্তার
পুলিশ জানায়, বাসটি শ্রীপুর বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর অন্য সব যাত্রী নেমে যায়। এরপর চালক ও হেলপার নতুন কোনো যাত্রীকে বাসে উঠতে দেয়নি। এতে ওই নারী আতঙ্কিত হয়ে বারবার বাস থামিয়ে তাকে নামিয়ে দেওয়ার অনুরোধ করেন। তবে চালক বাস না থামিয়ে দ্রুতগতিতে চালিয়ে যেতে থাকে।

কাশিমপুর মহিলা কারাগার থেকে কয়েদির পলায়ন, ৭ কারারক্ষী বরখাস্ত
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রিম্পা (২১) নামের এক নারী কয়েদি পালিয়ে গেছেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সাতজন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

‘উগ্রবাদে’ অভিযুক্ত আতাউল্লাহ এনসিপিতে কীভাবে
প্রশ্ন উঠেছে, উগ্রবাদে অভিযুক্ত একজন ব্যক্তি কীভাবে এনসিপির একটি মহানগর কমিটির গুরুত্বপূর্ণ পদে এলেন? দলটির কেন্দ্রীয় নেতারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু
গাজীপুর জেলার টঙ্গীতে তুরাগ নদে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার মিরাশ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

গাজীপুরে গণপিটুনিতে ‘ছিনতাইকারী’ নিহত
গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় গণপিটুনিতে এক সন্দেহভাজন ছিনতাইকারী নিহত হয়েছে। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।

আনসার বাহিনীর সমাবেশে যা বললেন প্রধানমন্ত্রী
২০ মে (২০২৬) গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গাজীপুরে আলোচিত ৫ খুন: আসামির মরদেহ মিলল নদীতে
পুলিশের থেকে জানা গেছে, ঘটনার পর থেকেই ফোরকান নিখোঁজ ছিলেন। পরে মেহেরপুর এলাকা থেকে একটি ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গাজীপুরে গণ-হিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে অর্ধশতাধিক শ্রমিক হাসপাতালে
গাজীপুরের ভোগড়া এলাকায় একটি পোশাক কারখানায় হঠাৎ করে অন্তত ৫০ জন শ্রমিক গণ-হিস্টিরিয়ায় (মনস্তাত্ত্বিক রোগ) আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর কারখানাটিতে ছুটি দিয়েছে কর্তৃপক্ষ।

গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে।

গাজীপুরে ঘর থেকে পাঁচজনের গলাকাটা মরদেহ উদ্ধার
গাজীপুরের কাপাসিয়ায় একটি ঘর থেকে পাঁচজনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার রাউৎকোনা গ্রামের ওই বাড়িতে তিন শিশু, নারী ও এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।



