Advertisement

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে। ছবি: ইউএনবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ফ্লাইওভারে একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছে।

Advertisement

আজ বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর মোরশেদ জানান, দুপুরের দিকে মোটরসাইকেলে করে তিনজন কোনাবাড়ী থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। পথে সফিপুর ফ্লাইওভারে পৌঁছালে একটি গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

Advertisement

ওসি আরও জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।