Advertisement

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত
ছবি: চরচা গ্রাফিক্স

রাজধানীর গাবতলী এলাকায় বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গাবতলীর পর্বত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর ইউএনবির।

Advertisement

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী পর্বত এলাকায় রাস্তা পার হওয়ার সময়ে ‘চাঁদনি ট্রাভেলসের’ একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই নারী নিহত হন।

Advertisement

এই কর্মকর্তা আরও জানান, পুলিশ মরদেহগুলো উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সেই সঙ্গে বাসটি জব্দ করা হয়েছে।

ঘটনাস্থল থেকে বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে বলেও জানান দুলাল হোসেন।