Advertisement

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
শ্রমিক অসন্তোষ ঘিরে শিল্পাঞ্চলে বিজিবি মোতায়েন। ছবি: ইউএনবি

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও কৌশলগত পয়েন্টে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আজ বুধবার এক খুদে বার্তায় বিজিবি এই তথ্য নিশ্চিত করেছে।

Advertisement

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এসব এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা।

Advertisement

বিজিবি জানিয়েছে, ঢাকার মিরপুরে এক প্লাটুন, সাভার ও হেমায়েতপুরে দুই প্লাটুন, জিরানীতে দুই প্লাটুন, আশুলিয়ায় নয় প্লাটুন এবং জামগড়ায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এ ছাড়া গাজীপুরের চন্দ্রায় এক প্লাটুন, পল্লী বিদ্যুৎ এলাকায় দুই প্লাটুন, মৌচাকে এক প্লাটুন, আমবাগ-কাটায় এক প্লাটুন, কাশিমপুরে এক প্লাটুন, নাওজোরে এক প্লাটুন, ভোগড়া বাইপাসে এক প্লাটুন, গাছায় এক প্লাটুন এবং সালনায় এক প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

অন্যদিকে, নারায়ণগঞ্জের শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় দুই প্লাটুন, জালকুড়িতে দুই প্লাটুন, বিসিক শিল্পনগরীতে এক প্লাটুন, চাষাড়া মোড়ে এক প্লাটুন এবং কাঁচপুর সেতু ও শিমরাইল এলাকায় এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি বিজ্ঞপ্তিতে জানায়, মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।