Advertisement

গাজীপুরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, নারী-শিশুসহ দগ্ধ ৩

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

গাজীপুরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, নারী-শিশুসহ দগ্ধ ৩
প্রতীকী ছবি: চরচা

গাজীপুরের টঙ্গীতে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজের কারণে আগুন ধরে এক নারী, তার ছয় বছর বয়সী ছেলে ও এক যুবক গুরুতর দগ্ধ হয়েছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।

Advertisement

দগ্ধ ব্যক্তিরা হলেন মনিরা আক্তার (৩০), তার ছেলে আরিফুল ইসলাম আরাফাত (৬) এবং তরিকুল ইসলাম (২৬)।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শাহিন আলম জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর পশ্চিম দারাইল এলাকায় জাহানারা বেগমের মালিকানাধীন একটি আবাসিক বাড়িতে আগুনের সূত্রপাত হয়।

Advertisement

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন থেকে বাঁচতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করার সময় ওই তিনজন গুরুতর দগ্ধ হয়।

স্থানীয় লোকজন প্রথমে তাদের উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস লিকেজের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।