দগ্ধ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪
গাজীপুরের নাওজোর বাজার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। গতকাল বুধবার রাত ৯টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

রূপগঞ্জে কারখানার এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কারখানার এয়ার কম্প্রেসার বিস্ফোরণে চার কর্মচারী দগ্ধ হয়েছেন। গতকাল সোমবার রাত ৮টার দিকে রূপগঞ্জের বলতা ইউনিয়নের ঠাকুরবাড়ি টেক এলাকায় সিম গ্রুপ টেক্সটাইল মিলে এ দুর্ঘটনা ঘটে। রাত ১১টার দিকে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া
গাজীপুরে ২ শিশুসহ একই পরিবারের দগ্ধ ৪
গাজীপুরের জয়দেবপুরে বাসায় আগুন লেগে একই পরিবারের দুই শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন- মহসিন প্রধান (৩০), তার স্ত্রী সেলিনা আক্তার (২৫) এবং তাদের দুই ছেলে সোহাদ (৪) ও সায়ান (৫)।

নরসিংদীতে ডাইং মিলে বয়লারের ত্রুটি থেকে আগুন, দগ্ধ অন্তত ৫
নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিমুল মো. রাফি (পিএফএম) জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুরে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৩
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

মাদরাসায় ‘বিদ্যুতায়িত’ হয়ে দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক মাদরাসার ছাদে খেলতে গিয়ে দগ্ধ পাঁচ শিশুশিক্ষার্থীর মধ্যে লামিয়া (১৩) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এর আগে চিকিৎসাধীন অবস্থায় আতিয়া (১১) ও জিদনী (১৪) নামে আরও দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।

মাদরাসায় ‘বিদ্যুতায়িত’ হয়ে দগ্ধ ৫ শিক্ষার্থীর মধ্যে দুজনের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক মাদরাসার ছাদে খেলতে গিয়ে দগ্ধ পাঁচ শিক্ষার্থীর মধ্যে আতিয়া (১১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নারায়ণগঞ্জে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ মাদরাসাশিক্ষার্থী
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক মাদরাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পাঁচ শিক্ষার্থী দগ্ধ হয়েছে। আহতরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

পারিবারিক বিরোধের জেরে ঘরে আগুন: চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর মৃত্যু
রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিরোধের জেরে একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে সৌদি প্রবাসী ইমন (২৫) মারা গেছেন

কুমিল্লায় গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ একই পরিবারের ৩
কুমিল্লার গৌরীপুরের আঙ্গুরী এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- ফারহানা (৩৪) এবং তার দুই ছেলে ওয়ালিদ (১৪) ও খালিদ (৮)।

গাবতলীতে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
রাজধানীর গাবতলীর দীপনগর এলাকায় গাড়িতে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে ইমরান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ফারুক নামে আরও একজন আহত হয়েছেন।
রাজধানীর ভাটারায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ মামা-ভাগ্নির মৃত্যু
রাজধানীর ভাটারায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মামা ও ভাগ্নির মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।
সিলেটে সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ ৪
সিলেট মহানগরীর শাহপরান থানার টিলাগড় এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে সিলেটের টিলাগড় এলাকার আল জালাল সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩
রাজধানীর ভাটারায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

মিরপুরে আতশবাজির বিস্ফোরণে দগ্ধ ৪ যুবক
আহতদের হাসপাতালে নিয়ে আসা মো. আরাফাত জানান, বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে সিটি ক্লাব এলাকায় আতশবাজি ফোটানো হচ্ছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে আগুনে চারজন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ
চট্টগ্রামে একটি লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

রাজধানীর বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, আহত ১০
রাজধানীর বংশালের আলু বাজারে এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে । এতে অন্তত ১০ আহত হয়েছেন।

ডেমরার মাদ্রাসায় শর্টসার্কিট বিস্ফোরণ, দগ্ধ ৪ শিক্ষার্থী
মাদ্রাসার শিক্ষক মো. আকাশ জানান, বিকেলে হঠাৎ বৈদ্যুতিক বোর্ড থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কক্ষের দেয়ালের একটি অংশ ধসে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ওই সময় কয়েকজন শিক্ষার্থী কক্ষে ঘুমিয়ে ছিল। ফলে তারা ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়ে দগ্ধ ও আহত হয়।

ব্যাংককে বারে আগুন
ব্যাংককের একটি জনপ্রিয় বারে ভয়াবহ আগুনে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। গুরুতর দগ্ধ অবস্থায় আরও ২২ জন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, স্টেজের সামনে বিকট বিস্ফোরণের পর পুরো বার মুহূর্তেই কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়।

ব্যাংককে বারে আগুন, নিহত ২৭
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে (নৈশক্লাব) অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর দগ্ধ ও আহত অবস্থায় আরও ২২ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

