ফায়ার সার্ভিস

সিলেটে পার্কিং করে রাখা বাসে আগুন
সিলেট নগরীর চালিবন্দর এলাকায় ভোরে পার্কিং করে রাখা চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সিলেট সরকারি আইন মহাবিদ্যালয়ের (ল’ কলেজ) সামনে এ ঘটনা ঘটে।

কলাবাগানে সিলিন্ডার গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৫
রাজধানীর কলাবাগানের কাঠালবাগান এলাকায় একটি আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

রাজশাহীতে বিআরটিসির দুই বাসে আগুন
রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার আম চত্বর এলাকার বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

পিরোজপুরে ২ বাসে অগ্নিসংযোগ, ঘুমন্ত বাস সহকারী নিহত
স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
গতকাল মঙ্গলবার রাতে গাজীপুরের জয়দেবপুরের মধ্যপাড়া জোড়পুকুর এলাকায় সাবেক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হকের বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

মহাখালীর সাততলা বস্তিতে আগুন
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ফুকেটে ভবনে আগুন, নিহত ১১
ফুকেটের গভর্নর বলেন, ধারণা করা হচ্ছে, আগুন থেকে বাঁচতে হতাহত ব্যক্তিরা ভবনের ওপরের তলাগুলোর দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন। তৃতীয় তলা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি ১০ জনের মরদেহ পাওয়া গেছে পঞ্চম তলায়।

কড়াইলে বস্তিতে আগুনে একজনের মৃত্যু
রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে গেছে বস্তির অন্তত সাত-আটটি ঝুপড়ি ঘর ও একটি দোকান।

ফায়ার সার্ভিসের নেই নিজস্ব ইঞ্জিনিয়ারিং ইউনিট, চলে কীভাবে?
দ্রুত নগরায়নের ফলে দেশের শহরগুলোয় জ্যামিতিক হারে বাড়ছে বহুতল ভবন। বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ দেশজুড়ে শিল্পায়নও ছড়িয়ে পড়ছে। ফলে অগ্নিকাণ্ডের ঝুঁকিও বাড়ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিসংখ্যান বলছে, গত বছর (২০২৫) সারা দেশে ৭১টি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এমপি নুসরাতের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ
কুষ্টিয়ার গ্রামের বাড়িতে পেট্রলবোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম। আগুনে একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে।

চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন
চট্টগ্রাম মহানগরীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার গভীর রাতে ও আজ মঙ্গলবার ভোরে নিউ মনসুরাবাদ ও নগরীর সাগরিকা এলাকায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মহাখালী ও মিরপুরে বাসে আগুন
রাজধানীতে ২টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। গতকাল শনিবার রাতে মহাখালী ও মিরপুরে এসব ঘটনা ঘটে।

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিহত ১
রাজধানীর কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় আগুনে একজন নিহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট।

গাজীপুরে সুতার গোডাউনে আগুন
গাজীপুরে একটি গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩
ফরিদপুরের মধুখালী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।

নরসিংদীতে ডাইং মিলে বয়লারের ত্রুটি থেকে আগুন, দগ্ধ অন্তত ৫
নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিমুল মো. রাফি (পিএফএম) জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
কক্সবাজারের হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটক মারা গেছেন। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছে এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

‘টুপটুপ রিসোর্টে ফায়ার সার্ভিসের লাইসেন্স ছিল না, সতর্কও করা হয়েছিল’
কক্সবাজারে আগুনে পুড়ে যাওয়া ‘টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয়’ অগ্নিঝুঁকির বিষয়ে গত জুনেই সতর্ক করা হয়েছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরিন জুনায়েদ। তিনি জানান, সতর্কতা ও নোটিশ দেওয়ার পরও রিসোর্টটির কার্যক্রম চালু ছিল। প্রতিষ্ঠানটির ফ

কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ৫
কক্সবাজারের উখিয়ায় ‘টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয়’ আগুনে পাঁচজন নিহত হয়েছে। ফায়ার সার্ভিস বলছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। আজ শনিবার সকাল ৭টার কিছু সময় পর ইনানি মেরিন ড্রাইভ সড়কে রিসোর্টটিতে আগুন লাগে। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের স্টেশন অফিস














