Advertisement

কলাবাগানে সিলিন্ডার গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৫

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

কলাবাগানে সিলিন্ডার গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৫
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: বাসস

রাজধানীর কলাবাগানের কাঠালবাগান এলাকায় একটি আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

Advertisement

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে দগ্ধ অবস্থায় পাঁচজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

Advertisement

দগ্ধ ব্যক্তিরা হলেন আব্দুর রহমান (২৯), সাভা (৩০), এক বছর ছয় মাস বয়সী শিশু আরএস রহমান, সানজিদা (২০) ও শামসুন্নাহার (৫০)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকালে কাঠালবাগান এলাকা থেকে দগ্ধ অবস্থায় পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে আরএস রহমান (১ বছর) ৫৭ শতাংশ ফ্লেম বার্ন, সাবা (৩০) ১০০ শতাংশ ফ্লেম বার্ন, আবদুর রহমান (২৯) ৬ শতাংশ ফ্লেম বার্নসহ ইনহেলেশন ইনজুরি, সানজিদা (২০) ৩৭ শতাংশ ফ্লেম বার্নসহ ইনহেলেশন ইনজুরি এবং শামসুন্নাহার (৫০) ৪০ শতাংশ ফ্লেম বার্নসহ ইনহেলেশন ইনজুরি হয়েছেন।

সুলতান মাহমুদ শিকদার বলেন, দগ্ধ পাঁচজনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে একজনের শরীরের ১০০ শতাংশ পুড়ে গেছে।

আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও জানান এই চিকিৎসক। তিনি বলেন, প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের তথ্য জানা গেছে।