রাজধানী

রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি, নারীসহ আটক ৪
রাজধানীর শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপে দেওয়ার ঘটনায় এক নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে তাদের আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।

চীন ওপরে ওপরে নির্লিপ্ত থাকলেও ভেতরে কঠোর
আমেরিকার পরই বর্তমান বিশ্বে সমীহ আদায়কারী দেশ হিসেবে নাম আসে চীনের। চীন গত এক দশকে এই জায়গা অর্জন করেছে। সামরিক, অর্থনৈতিক, বৈজ্ঞানিক শক্তিতে চীন এগোলেও সংযম তার ধর্ম। আমেরিকা যখন গোটা বিশ্বকে টালমাটাল করে দিয়েছে চীন তখন দূর থেকে সব দেখছে। চীন জানে, এই সংঘাতে জড়ালে পারমানবিক যুদ্ধ অবশ্যাম্ভাবী। তাই

নাসির বিরিয়ানি গরুর চাপ: ঘড়ি ধরে যাবেন, টপাটপ খাবেন
পুরান ঢাকার নাজিরাবাজারের গলিতে প্রায় ৪০ বছরের পুরোনো এক আন্ডাররেটেড খাবারের দোকান নাসির বিরিয়ানি। এই দোকানের গল্পটা একটু অন্যরকম। এখানে শুধু ইচ্ছা করলেই গিয়ে পছন্দের খাবার পাওয়া যায় না। ঘড়ির কাঁটা ধরে যেতে হয়। সময় একটু এদিক-ওদিক হলেই মিস হয়ে যেতে পারে কাঙ্ক্ষিত খাবার। তার ওপর সপ্তাহের সাত দিনও এক

স্থানীয় নির্বাচনে ধোঁকাবাজ, চাঁদাবাজদের বর্জনের আহ্বান চরমোনাই পীরের
স্থানীয় নির্বাচনে ধোঁকাবাজ, চাঁদাবাজ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বর্জন করে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

অভিযান শেষে ফেরার পথে পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম
খুলনার রূপসা থানা এলাকায় বিশেষ অভিযান শেষে ফেরার পথে ছিনতাইকারী কোপে গুরুতর জখম হয়েছেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলম (৪০)। উন্নত চিকিৎসার জন্য তাকে এরই মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রমনায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা, প্রাণ গেল অটোচালকের
রাজধানীর রমনা থানার মিন্টু রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় সানোয়ার হোসেন (৫০) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন।

শিশু আভানের মৃত্যু ঘিরে ভুল চিকিৎসার অভিযোগ, যা দাবি করছে হাসপাতাল কর্তৃপক্ষ
রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসা, অতিরিক্ত মাত্রায় অ্যান্টিবায়োটিক প্রয়োগ এবং স্বজনদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে সাড়ে চার বছর বয়সী শিশু ওয়াইজ কুরুনী আভানের মৃত্যুকে ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। গত শনিবার রাতে পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির

লিফট শুধু আমাদের জন্যই নষ্ট: আদালতে পলক
লিফট চালু থাকলেও মামলার শুনানিতে আদালতের ছয় তলায় সিঁড়ি বেয়ে হাঁটিয়ে ওঠানোয় বিচারকের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একই সঙ্গে মানবিক দিক বিবেচনা করে হাতকড়া সামনে রেখে পরানোর অনুরোধও করেন তিনি।

রূপগঞ্জে স্টিল মিলে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল মিলে বয়লার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ঢাকায় ব্যাটারিচালিত রিকশায় লাভ আসলে কেমন? নিয়ন্ত্রণ কার?
রাজধানীর গলি থেকে আবাসিক সড়ক, বাজার, এমনকি প্রধান সড়কও এখন ব্যাটারিচালিত রিকশার দখলে। ‘অটোরিকশা’ নামেই বেশি পরিচিত এই রিকশাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল ব্যবসায়ী সিন্ডিকেট।

আপসের পরও জামিন মেলেনি এমপি গাজী নজরুলের
আপসের পরও দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।

ছিনতাইয়ের পর গার্মেন্টকর্মীকে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড
রাজধানীর মিরপুরে চার বছর আগে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সায়মন নামে এক গার্মেন্টসকর্মীর টাকা, মোবাইল ছিনতাইয়ের পর খুনের মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমান করা হয়েছে। এছাড়া, চোরাই মোবাইল কেনার দায়ে সুজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ন থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষকতা কখনোই শেষ ভরসার পেশা বা আর ১০টি সাধারণ চাকরির মতো হতে পারে না। সমাজে শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ন থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে তিন

স্বৈরাচারের সঙ্গে আপসের সুযোগ নেই: ডেপুটি স্পিকার
বিচার বিভাগ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে জনগণের স্বার্থে পুনর্গঠনের ওপরও জোর দেন ডেপুটি স্পিকার। তার মতে, বিচার, জবাবদিহি ও প্রাতিষ্ঠানিক সংস্কার নিশ্চিত না হলে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে না।

ইমরান খানের সমর্থকদের রাজধানীর দিকে পদযাত্রা শুরু
দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশ থেকে এই পদযাত্রা শুরু হয়। প্রদেশটি ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) শাসিত। ইসলামাবাদে পৌঁছানোর আগে কয়েকটি স্থানে যাত্রাবিরতির পরিকল্পনা রয়েছে তাদের।

পূজার বাজারে ভিড় কম, দামে স্বস্তি নেই
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে এবারের দুর্গাপূজা। উৎসব ঘিরে প্রতিবছর রাজধানীর বিভিন্ন বিপণিবিতানে কেনাকাটা জমে উঠলেও এবার এখনো তেমন ভিড় দেখা যায়নি।

গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: জামিন মেলেনি সেই কিশোরের
রাজধানীর বারিধারায় গাড়িচাপায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিক মেহেদী হাসান নিহতের ঘটনায় ওই গাড়ির চালকের আসনে থাকা ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।

জাতীয় স্টেডিয়ামের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
রাজধানীর পল্টনে জাতীয় স্টেডিয়ামের ৩ নম্বর গেটের উত্তর পাশের ফুটপাত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

পুরান ঢাকার তাজ বিরিয়ানি কি আসলেই গ্লাসি বানায়?
খাওনদাওন-এর এবারের পর্বে আমরা গিয়েছি লালবাগের নবাবগঞ্জ রোডের তাজ বিরিয়ানি হাউজে, যেখানে প্রায় ৪০ বছর ধরে খাসির গ্লাসি পরিবেশন করা হচ্ছে। সবচেয়ে চমকপ্রদ বিষয়—এখানে এই পদ ২৪ ঘণ্টাই পাওয়া যায় বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। গ্লাসির স্বাদ, রান্নার ধরন, পুরান ঢাকার খাবারের ঐতিহ্য এবং এই পদটি এখন কতটা জনপ্রিয়—

মোহাম্মদপুরে চার্চ থেকে চুরি হওয়া ৭০ কেজির ঘণ্টা উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুরে একটি চার্চ থেকে চুরি হওয়া ৭০ কেজি ওজনের একটি ঘণ্টা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে জাকির হোসেন রোডস্থ একটি ডাস্টবিনের পাশ থেকে ঘণ্টাটি উদ্ধার করা হয়। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার



