Advertisement

সিলেটে পার্কিং করে রাখা বাসে আগুন

সিলেটে পার্কিং করে রাখা বাসে আগুন
সিলেটে পার্কিং করে রাখা চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: চরচা

সিলেট নগরীর চালিবন্দর এলাকায় ভোরে পার্কিং করে রাখা চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

Advertisement

আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সিলেট সরকারি আইন মহাবিদ্যালয়ের (ল’ কলেজ) সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আগুন দেখে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা আরও জানান, পুড়ে যাওয়া বাসগুলো সিলেট-তামাবিল সড়কে নিয়মিত চলাচল করত।

Advertisement

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন বলেন, “কারা, কী উদ্দেশ্যে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করছে পুলিশ।”

আফজাল হোসেন জানান, এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।