বাস

বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা
দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ৭০ পয়সা।

সায়দাবাদে চলন্ত বাস থেকে পড়ে প্রাণ গেল হেলপারের
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ময়মনসিংহে বাসের সঙ্গে মাহিন্দ্রা-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২
ময়মনসিংহের ত্রিশালে ইউনাইটেড পরিবহনের একটি বাসের ধাক্কায় মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজিরশিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর ইউএনবির।

একটা ভাঙা বাস: মোহামেডানের আবেগের অ্যান্টিক
একটা ভাঙা বাস কেন মোহামেডান সমর্থকদের কাছে আবেগের? কেন সেই অচল বাসটি নিয়ে সবাই উত্তেজিত হলেন? ১৯৮৬ সালে লিগ বিজয়ের পর এক ব্যবসায়ী সমর্থক ক্লাবকে উপহার দিয়েছিলেন বাসটি। এত বছর ধরে অনেক নস্টালজিয়া বহন করে চলেছে সেই বাসটি। কত কিংবদন্তি তারকা চড়েছেন বাসটিতে।

বিআরটিএর অনুমোদন ছাড়া সড়কে চলবে না স্লিপার বাস: হাইকোর্ট
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদন ছাড়া মহাসড়কে স্লিপার বাস চলাচল করতে পারবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বুধবার বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা

কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে বাস খাদে, আহত ২০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা ইউএনবির।

গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩
গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

টাকার লোভেই হত্যা করা হয় ইসমাইলকে, দাবি পুলিশের
বাসের সুপারভাইজার সাজু ওরফে লিমন ভাড়া নেওয়ার সময় ইসমাইল হোসেনের কোমড়ে অনেক টাকা দেখে ফেলে। বিষয়টি বাসচালক সোহেল রানা ও তার সহকারি মো. মনির হোসেনকে জানান সাজু। টাকার লোভে ইসমাইলকে অপহরণ করে হত্যা করা হয়। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যুগ্

ইজিবাইক চালকদের হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বাস চলাচল বন্ধ
চুয়াডাঙ্গায় ব্যাটারিচালিত ইজিবাইক চালকদের হামলার প্রতিবাদে জেলার সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ও মিনিবাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে বলা হয়েছে, চুয়াডাঙ্গা জেলা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠা

বরিশালে বাস চলাচল স্বাভাবিক
বরিশালে হামলায় আহত শ্রমিকদের চিকিৎসা ও থ্রি-হুইলার চলাচলের বিষয়ে ব্যবস্থার আশ্বাসে বাস ধর্মঘট প্রত্যাহার করেছেন শ্রমিকরা। এর ফলে বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাস চলাচল বন্ধ করে

বরিশাল-ঢাকা মহাসড়ক ফের অবরোধ, বন্ধ ১৭ রুটের বাস
বরিশালের রহমতপুরে মাহিন্দ্রা (থ্রি-হুইলার) শ্রমিকদের সংঘর্ষের জেরে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করছেন বাস শ্রমিকরা। এতে বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ১৭টি অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বরিশালে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
থ্রি-হুইলারে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে বরিশালের অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন মালিক ও শ্রমিকরা। আজ সোমবার বেলা সাড়ে ১২টা থেকে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ১৭টি অভ্যন্তরীণ রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।

নারীর নিরাপত্তার প্রশ্নে ‘খাঁচাতেই’ সব সমাধান!
নিরাপত্তা প্রশ্নে বাংলাদেশ আবারও সিএনজিচালিত অটোরিকশা মডেলে ঢুকেছে। যাত্রীর নিরাপত্তা দিতে ব্যর্থতা ঢাকতে যাত্রীকেই খাঁচায় ভরা হয়েছিল যে মডেলে, তা এখনো অক্ষুণ্ন।

নারীদের জন্য ১৩ রুটে ১৪টি বাস
নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে পৃথক বাস সার্ভিস চালু করছে বিআরটিসি। ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার ১৩টি রুটে ১৪টি বাস চলবে বলে জানিয়েছে বিআরটিসি।

চট্টগ্রামে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিসের যাত্রা শুরু
সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, “এই বাস সার্ভিস মহিলাদের জন্য বিরাট একটা সুযোগ। এটি মহিলাদের জন্য নিরাপদ। তারা এতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন।”

ঢাকায় আজ থেকে চালু হচ্ছে নারীদের জন্য ‘মহিলা বাস সার্ভিস’
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) নারীদের জন্য বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস চালু হচ্ছে আজ মঙ্গলবার। এদিন সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ সার্ভিসের উদ্বোধন করা হবে।

‘চালক ঘুমিয়ে পড়ায়’ হাঙ্গেরিতে উল্টে গেল বাস, নিহত ১২
হাঙ্গেরির পূর্বাঞ্চলে পোল্যান্ডের একটি বাস উল্টে ১২ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটির চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। স্থানীয় সময় আজ রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

তিন শহরে নারীদের বাসে ই-টিকিটিং চালু করবে সহজ
ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে নারীদের জন্য চালু হতে যাওয়া বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা চালু করছে সহজডটকম। এ লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে প্রতিষ্ঠানটি।

চাঁদপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচো এলাকায় বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত ১৮ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে বলে জানায় বার্তা সংস্থা ইউএনবি।

গণপরিবহনে জিপিএস ট্র্যাকার বাধ্যতামূলক: সুবিধা হবে কার?
নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিতে দেশের সব গণপরিবহনে গত ১ আগস্ট থেকে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত করা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শুধু জিপিএস সংযুক্ত করাই নয়, জিপিএস বাধ্যতামূলকভাবে সবসময় চালু রাখার নির্দেশও দেওয়া হয়েছে। বিআরটিএর নির্দেশনা অনুযায়ী


