
পঞ্চগড়ে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস, বাড়ছে শীতের তীব্রতা
আজ শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।
মদিনার কাছে একটি ডিজেল ট্যাংকারের সঙ্গে ওমরাহযাত্রী বাসের সংঘর্ষে অন্তত ৪২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশির ভাগই ভারতীয় বলে জানা গেছে।
স্থানীয় সময় রোববার দিবাগত রাত দেড়টার দিকে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে মুফরিহাত এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে বলে সৌদি আরবের একটি স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের মধ্যে ১১জন নারী ও ১০টি শিশু রয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে বলে আশঙ্কা করছে কতৃপক্ষ।
উদ্ধারকারী দল জানিয়েছে, বাসটি আগুনে পুরোপুরি পুড়ে গেছে। ফলে নিহত শনাক্তকরণ কঠিন হয়ে গেছে।
মোহাম্মদ আব্দুল শোয়াইব নামে এক ব্যক্তিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন, তবে তার শারীরিক অবস্থা জানা যায়নি।
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাসে থাকা বেশির ভাগ যাত্রী ভারতের তেলেঙ্গানার হায়দরাবাদ থেকে এসেছিলেন।
নিহতরা মক্কায় তাদের ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ করে মদিনার দিকে যাচ্ছিল বলে জানানো হয়েছে। ডিজেল ট্যাংকারের সঙ্গে সংঘর্ষের ফলে বাসটিতে আগুন ধরে যায়।
গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। যে কারণে সংঘর্ষের পর বাসে আগুন ধরে গেলে তাদের পালানোর তেমন সুযোগ ছিল না।

পঞ্চগড়ে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস, বাড়ছে শীতের তীব্রতা
আজ শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।

সৃজনশীল অর্থনীতির বিকাশে প্রকল্প নিচ্ছে সরকার: অর্থমন্ত্রী
সৃজনশীল অর্থনীতির বিকাশ এবং দেশের শিল্প-সংস্কৃতিকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে এনে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রাঙামাটিতে ‘সন্দেহজনক ড্রোন’ লক্ষ্য করে বিজিবির কয়েক রাউন্ড গুলি
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বিজিবি সদস্যরা রাতের অন্ধকার আকাশের দিকে রাইফেল তাক করে গুলি ছুড়ছে। গুলি ছোড়ার সময় আকাশে আলোর ঝলকানিও দেখা যায়।

গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার বাড়িতে আগুন
খবর পেয়ে ডিবিএল মিনি ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে যায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনে।