
‘বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে’
আগামী ২৪ অক্টোবর শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিনিধি এবং বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে দিনব্যাপী আলোচনার প্রাথমিক পরিকল্পনা রয়েছে বলে জানান কমিটির সভাপতি।
ভারতের তেলেঙ্গানা প্রদেশে যাত্রী বোঝাই বাসের সঙ্গে পাথর-বোঝাই ট্রাকের সংঘর্ষে ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সোমবার সকালে তেলেঙ্গানার রঙ্গারেড্ডি জেলার হায়দরাবাদ-বিজাপুর মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, একটি যাত্রী বোঝাই বাসের সঙ্গে পাথর-বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়।ফলে ২০ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
এনডিটিভির সূত্রের বরাতে জানানো হয়, তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট করপোরেশনের বাসটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। বাসটি বিকরাবাদ জেলার তাণ্ডুর থেকে হায়দরাবাদের দিকে যাচ্ছিল। এ সময় নির্মাণ সামগ্রী বহনকারী একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। ট্রাকে থাকা পাথর বাসের ভেতরে ঢুকে গিয়ে যাত্রীদের ওপরে পড়ে।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্ত রেড্ডি সড়ক দূর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলমান রাখার নির্দেশ দিয়েছেন।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছে ১০ মাস বয়সী শিশু, ১০ জন নারী এবং দুই গাড়ির চালক। দুর্ঘটনায় আহত যাত্রীদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

‘বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে’
আগামী ২৪ অক্টোবর শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিনিধি এবং বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে দিনব্যাপী আলোচনার প্রাথমিক পরিকল্পনা রয়েছে বলে জানান কমিটির সভাপতি।

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
এ সময় তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং এ বিষয়ে জ্ঞান ও কারিগরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকারের আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ।

আতালের ‘অটল প্রতিরোধে’ জিততে পারল না বাংলাদেশ
ফার্স্ট ক্লাস ক্রিকেটে সেদিকুল্লাহ আতালের এর আগে সর্বোচ্চ ইনিংস ছিল মাত্র ৮৫ রানের। সেই ব্যাটাসম্যানই বাংলাদেশের জয়ের পথে চোখরাঙানি দিয়ে শেষ সেশন পর্যন্ত লড়াই করে তুলে নিলেন সেঞ্চুরি। তিনি ফিরে গেলেও আফগানিস্তানের বাকি ব্যাটসম্যানরা চোয়ালবদ্ধ নিবেদনে হতাশ করলেন বাংলাদেশকে। জেতা ম্যাচে ড

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি এবং মাদক পাচারে ব্যবহৃত বিশেষ কৌশলের ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তিনজনকে আটক করা হয়।