
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ১৫১৯
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ ৫০ থেকে ৬০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে উপজেলার বেন্দারচর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, ‘বিক্ষুব্ধ-জনতা’ এসব বাড়িতে হামলা চালিয়েছে।
তবে প্রাথমিক পাওয়া তথ্যের বরাতে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম আজ শনিবার দুপুরে দাবি করেছেন, শুক্রবার সন্ধ্যার পর ২০ থেকে ২৫টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। এর মধ্যে ৫ থেকে ৬টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে।
বুধবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য ঠেকানোর দাবিতে কালিয়া উপজেলার ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। এ সময় তাদের বহর বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় কালিয়া মডেল মসজিদে নিহত দুজনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পরে গতকাল শুক্রবার দুপুরে নিহত দুই নেতার কবর জিয়ারত করতে কালিয়ায় যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, নড়াইলের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এসময় তাদের সঙ্গে ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
কবর জিয়ারত শেষে শুক্রবার সন্ধ্যায় কালিয়ার বেন্দারচর এলাকায় বিক্ষুব্ধ জনতা নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ ৫০ থেকে ৬০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেয়।
এই বিষয়ে ইউএনও মো. জিন্নাতুল ইসলাম চরচাকে বলেন, ‘‘উপজেলার বেন্দারচর এলাকায় বেশ কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ২০ থেকে ২৫টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। এর মধ্যে ৫ থেকে ৬টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে।’’
ইউএনও দাবি করেন, ‘‘অগ্নিসংযোগের সময় বাড়িগুলোতে কেউ উপস্থিত ছিলেন না। তাই আগুনের ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে ক্ষয়ক্ষতি হয়েছে।’’ তিনি জানান, হামলা-ভাংচুরের বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। এই ঘটনার পর এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী চরচাকে জানান, বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
ইদ্রিস আলী জানান, এই ঘটনার জেরে শুক্রবার কিছু বাড়িতে বিক্ষুব্ধ-জনতা অগ্নিসংযোগ করেছে।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ১৫১৯
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

১১ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ উদ্ধার: গ্রেপ্তার তিন আসামির ৫ দিনের রিমান্ড
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিন আসামির পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। উদ্ধার করা স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট এবং ওজন ৭ কেজি ৫০০ গ্রাম।

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে আবারও কালি লেপন
খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে আবারও কালো রং মেখে বিকৃত করেছে দুর্বৃত্তরা। ১৬ দিনের ব্যবধানে একই প্রতিকৃতিতে দ্বিতীয়বারের মতো এ ঘটনা ঘটল।

গ্রেপ্তার শ্রমিক নেতাদের মুক্তির দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি
সমাবেশ থেকে গ্রেপ্তার শ্রমিক নেতাদের নিঃশর্ত মুক্তি, তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং সাধারণ শ্রমিকসহ সব শ্রমিক নেতার বিরুদ্ধে হয়রানি বন্ধে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়।