Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ অক্টোবর, ২০২৬
১৭ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ অক্টোবর, ২০২৬
১৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

‘টুপটুপ রিসোর্টে ফায়ার সার্ভিসের লাইসেন্স ছিল না, সতর্কও করা হয়েছিল’

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১৬: ৪০
‘টুপটুপ রিসোর্টে ফায়ার সার্ভিসের লাইসেন্স ছিল না, সতর্কও করা হয়েছিল’
ছবি: ইউএনবি থেকে নেওয়া

কক্সবাজারে আগুনে পুড়ে যাওয়া ‘টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয়’ অগ্নিঝুঁকির বিষয়ে গত জুনেই সতর্ক করা হয়েছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরিন জুনায়েদ। তিনি জানান, সতর্কতা ও নোটিশ দেওয়ার পরও রিসোর্টটির কার্যক্রম চালু ছিল। প্রতিষ্ঠানটির ফায়ার সার্ভিসের লাইসেন্সও ছিল না।

Advertisement

আজ শনিবার দুপুরে অধিদপ্তরের সদর দপ্তরে দুর্গাপূজায় অগ্নিনিরাপত্তা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সুলতানুল আফরিন জুনায়েদ। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

শেষ খবর পাওয়া পর্যন্ত, ‘টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয়’ আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

এই ঘটনা নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, গত জুনে রিসোর্টটি পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এ বিষয়ে নোটিশও দেওয়া হয়। এরপরও রিসোর্টটির কার্যক্রম বন্ধ হয়নি।

কক্সবাজারে রিসোর্টে আগুন, মৃত্যু বেড়ে ১০coxbazar-resort-fire_dead-10

মহাপরিচালক জানান, তিনতলা রিসোর্টটির নিচতলায় একটি রেস্তোরাঁ ছিল, যেখানে খাবার তৈরি করা হতো। দ্বিতীয় ও তৃতীয় তলায় পর্যটকদের থাকার ব্যবস্থা ছিল।

লাইসেন্স নবায়ন না করা এবং সতর্কতার পরও কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, রিসোর্টটি নিয়ম মেনে পরিচালিত হচ্ছিল না।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানতে পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন বলে জানান মহাপরিচালক।

কক্সবাজারসহ দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে কাঠ ও অন্যান্য দাহ্য পদার্থ দিয়ে তৈরি রিসোর্টগুলোর নিরাপত্তা ও অনুমোদনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অনেক প্রতিষ্ঠান প্রয়োজনীয় অনুমতি নেয়নি। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নোটিশ দেওয়ার পদক্ষেপ নেওয়া হবে।

এ ছাড়া কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সমিতিগুলোর মাধ্যমে অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। আসন্ন শুষ্ক মৌসুমে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

বিষয়: রিসোর্টফায়ার সার্ভিসকক্সবাজারবাংলাদেশ
Advertisement
সর্বশেষ
  • ১

    ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২

  • ২

    প্রধান তথ্য কমিশনার হলেন জাবি শিক্ষক নাহরিন ইসলাম

  • ৩

    আলবেনিয়ায় বিক্ষোভের মধ্যে নতুন ভবিষ্যতের দাবি তরুণ আইনপ্রণেতার

  • ৪

    ‘যারা হকার, তারা গাছ না তারা বানের জলের মতো’

  • ৫

    ‘ফ্রাঙ্কফুর্ট বইমেলা আমাদের পরিচিত বইমেলার মতো না’

সম্পর্কিত
  • ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২

    ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২

    দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৮৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

  • প্রধান তথ্য কমিশনার হলেন জাবি শিক্ষক নাহরিন ইসলাম

    প্রধান তথ্য কমিশনার হলেন জাবি শিক্ষক নাহরিন ইসলাম

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নাহরীন ইসলাম খানকে প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

  • আলবেনিয়ায় বিক্ষোভের মধ্যে নতুন ভবিষ্যতের দাবি তরুণ আইনপ্রণেতার

    আলবেনিয়ায় বিক্ষোভের মধ্যে নতুন ভবিষ্যতের দাবি তরুণ আইনপ্রণেতার

    দুর্নীতি, কর্মসংস্থানের অভাব এবং সরকার তাদের জন্য কাজ করছে না, এমন ব্যাপক ধারণা মানুষের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ তৈরি করেছে। এ সপ্তাহে সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে।

  • খুলনায় ট্রেনের ধাক্কায় ২ পথচারী নিহত

    খুলনায় ট্রেনের ধাক্কায় ২ পথচারী নিহত

    খুলনায় ট্রেনের ধাক্কায় পৃথক সময়ে দুই পথচারী নিহত হয়েছেন। আজ শনিবার নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়িগেট ও আলমনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।