Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ অক্টোবর, ২০২৬
১৭ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ অক্টোবর, ২০২৬
১৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

আলবেনিয়ায় বিক্ষোভের মধ্যে নতুন ভবিষ্যতের দাবি তরুণ আইনপ্রণেতার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১৭: ২১
আলবেনিয়ায় বিক্ষোভের মধ্যে নতুন ভবিষ্যতের দাবি তরুণ আইনপ্রণেতার
আলবেনিয়ার তিরানায় শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভের সময় পার্লামেন্ট ভবনের পাশে দায়িত্বরত পুলিশ বাহিনীর কাছাকাছি অবস্থানে থাকা এক বিক্ষোভকারী কাঁদানে গ্যাসের প্রতিক্রিয়ায় প্রতিক্রিয়া দেখাচ্ছে। ১৬ অক্টোবর ২০২৬। ছবি: রয়টার্স

গত বছর প্রধানমন্ত্রী এদি রামা যখন মারজানা কোককুকে আলবেনিয়ার সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত করেন, তখন তার জীবন বদলে যায়। ২৫ বছর বয়সী এই তরুণী ছিলেন রামার বাছাই করা বহু তরুণ আইনপ্রণেতার একজন, যাদের দিয়ে তিনি তার সোশ্যালিস্ট পার্টির নতুন মুখ গড়ে তুলতে চেয়েছিলেন।

Advertisement

কিন্তু এ সপ্তাহে সেই কোককুই রামার পদত্যাগের দাবিতে চলা শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভে যোগ দিয়েছেন। তিনি বর্তমানে স্বতন্ত্র সংসদ সদস্য।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

দুর্নীতি, কর্মসংস্থানের অভাব এবং সরকার তাদের জন্য কাজ করছে না, এমন ব্যাপক ধারণা মানুষের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ তৈরি করেছে। এ সপ্তাহে সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে। তরুণ বিক্ষোভকারীরা রাজধানী তিরানায় জড়ো হয়ে সরকারি ভবন ও ব্যাংকে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের দিকে রাস্তার পাথর ছুড়তে থাকে।

Advertisement
Advertisement
Advertisement

সরকার ও পুলিশ সহিংসতার নিন্দা জানিয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ৫০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ৩৩০ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া, প্রায় ১২০ জন পুলিশ সদস্য ও ৪৫ জন বিক্ষোভকারী আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে বিক্ষোভকারীদের মধ্যে আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক আহত হওয়ার ঘটনা নথিভুক্ত হয়নি।

আলবেনিয়ার এই অস্থিরতা ইউরোপজুড়ে শিক্ষার্থীদের প্রতিবাদী আন্দোলনের একটি অংশ। ফ্রান্সেও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও শিক্ষক ও উন্নত সুযোগ-সুবিধার দাবিতে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ এবং বিদ্যালয় অবরোধ করে আসছে।

তরুণদের বিক্ষোভে হুমকির মুখে রামার শাসন

শুক্রবার বিক্ষোভ চলাকালে কাছেই পুলিশ যখন কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করছিল, তখন কোককু বলেন, “দেশটি অসাধারণ। কিন্তু এই রাজনৈতিক অভিজাত শ্রেণি যে ভুল নীতিগুলো বাস্তবায়ন করেছে, তা আলবেনীয় জনগোষ্ঠী ও নাগরিকেরা দীর্ঘদিন ধরে যা চেয়ে আসছে এবং প্রত্যাশা করছে, তার সম্পূর্ণ বিপরীত।”

সাবেক বাস্কেটবল খেলোয়াড় রামা ২০১৩ সাল থেকে ক্ষমতায় রয়েছেন। যা কোককুর জীবনের প্রায় অর্ধেক সময়। গত বছর নির্বাচনে জয়ী হয়ে রামা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন। তবে এরপর থেকে তার সরকার একের পর এক দুর্নীতির অভিযোগে চাপে রয়েছে।

আলবেনিয়ার রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, ব্যাংক ও সরকারি ভবনে আগুনPeople gather near a fire in Tirana, Albania, October 14 2026-Reuters

রামা কোনো অন্যায় করার অভিযোগ অস্বীকার করেছেন। এ সপ্তাহে রয়টার্সকে তিনি বলেন, তিনি পদত্যাগ করবেন না।

তিনি বলেন, “সরকার পরিবর্তন হয় গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে। গত বছর আমাদের নির্বাচন হয়েছে, সহিংসতার মাধ্যমে সরকার পরিবর্তন হয় না।”

তবু চলমান বিক্ষোভ এখন পর্যন্ত তার শাসনের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠেছে।

এ সপ্তাহে বিক্ষোভকারীরা বলেছে, তাদের দাবি উপেক্ষা করা হয়েছে বলেই তারা সহিংসতার পথ বেছে নিয়েছে।

এর আগে আলবেনিয়ার দক্ষিণ উপকূলের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এলাকায় একটি বিলাসবহুল অবকাশকেন্দ্র নির্মাণের পরিকল্পনাকে ঘিরে কয়েক মাস ধরে মূলত শান্তিপূর্ণ বিক্ষোভ চলেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সমর্থনপুষ্ট এই প্রকল্পটি আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে।

রামার সরকারের বিরুদ্ধে এটিই একমাত্র বিতর্ক নয়। গত বছর কৌঁসুলিরা অভিযোগ করেন, তার উপপ্রধানমন্ত্রী পছন্দের কয়েকটি প্রতিষ্ঠানকে নির্মাণকাজের চুক্তি পাইয়ে দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন। দুর্নীতির এ অভিযোগ রামা ও তার উপপ্রধানমন্ত্রী—দুজনই অস্বীকার করেছেন।

কোককু বলেন, “আমি তাদের নীতিগুলোর সঙ্গে একমত ছিলাম না। বিশেষ করে প্রকৃতি, আমাদের ভূমি এবং আমাদের আলবেনিয়ার বিরুদ্ধে তারা যেসব নীতি বাস্তবায়ন করছিলেন, সেগুলোর সঙ্গে।”

কুশনার-সমর্থিত প্রকল্পটি কোককুকে ক্ষুব্ধ করেছে। ভূমির সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে। তিনি উত্তর আলবেনিয়ার দুর্গম পার্বত্য অঞ্চলের বাসিন্দা। সেখানে একটি হ্রদের তীরে তার পরিবার সাধারণ সুযোগ-সুবিধাসম্পন্ন একটি ছোট অতিথিশালা পরিচালনা করে।

চারপাশে তীব্র ঝাঁজালো কাঁদানে গ্যাসের ধোঁয়ার মধ্যে কোককু বলেন, “আমাদের দেশ মানে আলবেনীয় জনগণ। তারাই ভবিষ্যৎ গড়ে, বর্তমান নির্মাণ করে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। কোনো একক ব্যক্তি বা কোনো একটি সরকার নয়।”

বিষয়: আলবেনিয়াবিক্ষোভশিক্ষার্থীতরুণ প্রজন্মআগুনসহিংসতাপ্রধানমন্ত্রীদুর্নীতি
Advertisement
সর্বশেষ
  • ১

    অস্ত্রোপচারের পর রোববার প্রকাশ্যে অনুষ্ঠানে অংশ নেবেন পোপ লিও

  • ২

    ফরেন পলিসির বিশ্লেষণ: হেগসেথকে বরখাস্ত করা উচিত

  • ৩

    ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২

  • ৪

    প্রধান তথ্য কমিশনার হলেন জাবি শিক্ষক নাহরিন ইসলাম

  • ৫

    আলবেনিয়ায় বিক্ষোভের মধ্যে নতুন ভবিষ্যতের দাবি তরুণ আইনপ্রণেতার

সম্পর্কিত
  • অস্ত্রোপচারের পর রোববার প্রকাশ্যে অনুষ্ঠানে অংশ নেবেন পোপ লিও

    অস্ত্রোপচারের পর রোববার প্রকাশ্যে অনুষ্ঠানে অংশ নেবেন পোপ লিও

    রোববার স্থানীয় সময় দুপুর ১২টায় (জিএমটি ১০টা) সেন্ট পিটার্স স্কয়ারে তীর্থযাত্রীদের সঙ্গে সাপ্তাহিক প্রার্থনায় নেতৃত্ব দেবেন তিনি।

  • ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২

    ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২

    দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৮৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

  • প্রধান তথ্য কমিশনার হলেন জাবি শিক্ষক নাহরিন ইসলাম

    প্রধান তথ্য কমিশনার হলেন জাবি শিক্ষক নাহরিন ইসলাম

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নাহরীন ইসলাম খানকে প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

  • ‘টুপটুপ রিসোর্টে ফায়ার সার্ভিসের লাইসেন্স ছিল না, সতর্কও করা হয়েছিল’

    ‘টুপটুপ রিসোর্টে ফায়ার সার্ভিসের লাইসেন্স ছিল না, সতর্কও করা হয়েছিল’

    কক্সবাজারে আগুনে পুড়ে যাওয়া ‘টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয়’ অগ্নিঝুঁকির বিষয়ে গত জুনেই সতর্ক করা হয়েছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরিন জুনায়েদ। তিনি জানান, সতর্কতা ও নোটিশ দেওয়ার পরও রিসোর্টটির কার্যক্রম চালু ছিল। প্রতিষ্ঠানটির ফ