
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ১৫১৯
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রাজধানীতে দুইটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। গতকাল শনিবার রাতে মহাখালী ও মিরপুরে এসব ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মহাখালী বাসস্ট্যান্ডে এক বাসে আগুন লাগে। এছাড়া মিরপুরের পল্লবী মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা একটি বাসেও আগুন লাগার ঘটনা ঘটে। তবে এগুলো নিছক দুর্ঘটনা নাকি নাশকতা, তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
স্থানীয়দের দাবি, রাত ১টার দিকে মহাখালী বাসস্ট্যান্ডের ভেতরে দাঁড়িয়ে থাকা সোহাগ পরিবহনের ১টি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। পরে বাস শ্রমিকেরা ফায়ার সার্ভিসে খবর দেয়।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মকর্তা শাহজাহান হোসাইন সংবাদমাধ্যমকে জানান, রাত ১টার দিকে মহাখালী বাসস্ট্যান্ডে বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটিতে কীভাবে আগুন লেগেছে, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এদিকে রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ১০টার দিকে পল্লবী মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা বিহঙ্গ পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। তবে বাসের কর্মীদের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বাসটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
বাসে আগুন লাগার এসব ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ১৫১৯
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

১১ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ উদ্ধার: গ্রেপ্তার তিন আসামির ৫ দিনের রিমান্ড
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিন আসামির পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। উদ্ধার করা স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট এবং ওজন ৭ কেজি ৫০০ গ্রাম।

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে আবারও কালি লেপন
খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে আবারও কালো রং মেখে বিকৃত করেছে দুর্বৃত্তরা। ১৬ দিনের ব্যবধানে একই প্রতিকৃতিতে দ্বিতীয়বারের মতো এ ঘটনা ঘটল।

গ্রেপ্তার শ্রমিক নেতাদের মুক্তির দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি
সমাবেশ থেকে গ্রেপ্তার শ্রমিক নেতাদের নিঃশর্ত মুক্তি, তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং সাধারণ শ্রমিকসহ সব শ্রমিক নেতার বিরুদ্ধে হয়রানি বন্ধে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়।