মিরপুর

মিরপুরে উচ্ছেদ নিয়ে না জানানোয় ‘বিস্মিত’ জামায়াত আমির
রাজধানীর মিরপুর এলাকায় আগাম কোনো তথ্য ছাড়া উচ্ছেদ অভিযান চালানো এবং স্থানীয় সংসদ সদস্যকে অবহিত না করায় বিস্ময় প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও স্থানীয় সংসদ সদস্য ডা. শফিকুর রহমান।

ফুটপাতের দোকান উচ্ছেদকে কেন্দ্র করে রণক্ষেত্র মিরপুর
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের ময়লার গাড়িতে আগুন ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। আজ বুধবার সকাল ১০টার দিকে মিরপুর ১০ থেকে ১৪ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। খবর ইউএনবির।

রাড্ডায় হামলা: দোষারোপের রাজনীতির ফাঁকে তদন্ত কতটা এগোচ্ছে?
মিরপুরের রাড্ডা এমসিএইচ এফপি স্বাস্থ্যকেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়া নিয়ে চলেছে ‘দোষারোপের রাজনীতি’। বিরোধী দলগুলোর অভিযোগ সরকারি দলের দিকে। আর সরকারি দলের এমপির পক্ষ থেকে বলা হচ্ছে ঘটনায় জামায়াত ও আওয়ামী লীগের সম্পৃক্ততার কথা। দায় চাপানোর এই রাজনৈতিক কথার খেলার মাঝখানে রাড্ডার স্বাস্থ্যকেন্দ্রটির

রাড্ডায় ভাঙচুর-লুণ্ঠনের ঘটনায় এইচআরএফবি-র নিন্দা
রাজধানীর মিরপুর-১-এ অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি কেন্দ্রে মধ্যরাতে সশস্ত্র হামলা, ব্যাপক লুটপাট এবং ভারী যন্ত্রপাতি দিয়ে ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলোর মোর্চা হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)।

রাড্ডায় ভাঙচুর-লুণ্ঠনে দায়ীদের বিচারের দাবিতে সিপিবির বিক্ষোভ
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িতদের এবং এর পেছনের ক্রীড়ানকদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা মহানগর উত্তর শাখা।

মিরপুরের রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ায় আসকের নিন্দা
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, লুটপাট ও ভাঙচুরের পর ভারী যন্ত্রপাতি দিয়ে ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। প্রায় পাঁচ দশক ধরে নিম্নআয়ের মানুষের, বিশেষ করে নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা দিয়ে আসা একটি প্রতিষ্ঠানে

রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও ভাঙচুর: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি ব্লাস্টের
ঢাকার মিরপুর-১ এ অবস্থিত ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে’ হামলা, ব্যাপক লুটপাট ও ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। প্রতিষ্ঠানটিতে হামলার ঘটনাকে নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকারের ওপর আঘাত উল্লেখ কর

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: গ্রেপ্তার ৯, শাহ আলী থানার ওসি প্রত্যাহার
রাজধানীর মিরপুর-১ এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া মালামালভর্তি দুটি ট্রাকও উদ্ধার করা হয়েছে।

অস্ত্র ও গুলিসহ ‘শুটার জাকির’ গ্রেপ্তার
রাজধানীর মিরপুর থেকে অস্ত্র ও গুলিসহ ‘শুটার জাকিরকে’ গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। গতকাল বুধবার রাত ১১টা ২০ মিনিটে ডিবির মিরপুর বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

টিসিবির পণ্য নিতে এসে দেয়ালচাপায় একজনের মৃত্যু
রাজধানীর মিরপুরে একটি কলেজের সীমানা প্রাচীর ধসে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাজিয়া বেগম (৫৫) নামে এক নারী গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে লাভ রোড মন্দির রোড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহমদ ছফাকে বুদ্ধিজীবী কবরস্থানে পুনঃদাফন ‘অবিচারের অবসান’
মৃত্যুর ২৫ বছর পর ২২ জুলাই (২০২৬) চিন্তাবিদ ও লেখক আহমদ ছফার মরদেহ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তর হয়েছে।

‘আহমদ ছফাকে সম্মান দেখানোর ঘাটতি পূরণ করতে পেরেছি’
মৃত্যুর ২৫ বছর পর চিন্তাবিদ ও লেখক আহমদ ছফার মরদেহ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তর হয়েছে। ২২ জুলাই (২০২৬) ঢাকা উত্তর সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় মরদেহ দাফন করা হয়।

মিরপুরে আতশবাজির বিস্ফোরণে দগ্ধ ৪ যুবক
আহতদের হাসপাতালে নিয়ে আসা মো. আরাফাত জানান, বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে সিটি ক্লাব এলাকায় আতশবাজি ফোটানো হচ্ছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে আগুনে চারজন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এক মাস ধরে পানি নেই পশ্চিম শেওড়াপাড়ায়
রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় তীব্র পানির সংকট। বাসিন্দাদের অভিযোগ, প্রায় এক মাস ধরে এই এলাকায় পানি নেই। পানি সরবরাহের দায়িত্বে যখন ওয়াসা ছিল তখন অন্তত ময়লা পানি পাওয়া যেত। কিন্তু এখন তাও পাওয়া যাচ্ছে না।

রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপ, ১৩ দিন পর যুবকের মৃত্যু
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইট নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত সাজিদ চৌধুরী রাফি (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে টানা ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর আজ সোমবার সকালে তিনি মারা যান।

৪০ ফুট লম্বা জার্সি, তৈরিতে সময় লেগেছে ৭ দিন
ফুটবল বিশ্বকাপের উন্মাদনার আরেক নিদর্শন বিশাল আকৃতির দুটি জার্সি। মিরপুরের ইব্রাহিমপুরে ঝোলানো হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিলের বিশাল আকৃতির জার্সি।
বিশ্বকাপ ফুটবলের ছোঁয়া ব্যাগ, পাউচ ও পানির বোতলে
ফুটবল বিশ্বকাপের উন্মাদনা বাংলাদেশেও চলছে। সেই উন্মাদনারই নিদর্শন ‘কেয়ার ইউর বেবি’-এর বিভিন্ন পণ্য। তারা এনেছে বিশ্বকাপ থিমভিত্তিক ব্যাকপ্যাক, পাউচ ও পানির বোতল। রাজধানীর মিরপুর থেকে ভিডিও করেছেন হাসান জোবায়েদ সজিব

মিরপুরে গ্যাস লিকেজের সামনে সিগারেট খেতে গিয়ে দগ্ধ ৩
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান জানান, ভোরের দিকে পাইকপাড়া এলাকায় গ্যাস লিকেজের কাছে সিগারেট খাওয়ার সময় হঠাৎ আগুন ধরে বিস্ফোরণ ঘটে। এতে তিনজনই দগ্ধ হন।

জবানন্দিতে আসামি সোহেল ‘ডলার শব্দ উচ্চারণ করেনি’
রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় ৪ জুন (২০২৬) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনছেন।

ফ্ল্যাটে ‘কয়েকদিন’ পড়ে ছিল বৃদ্ধার মরদেহ, আসলে কী হয়েছিল
এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশের ভাষ্য, ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।



