Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ সেপ্টেম্বর, ২০২৬
০২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ সেপ্টেম্বর, ২০২৬
০২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে ব্যবস্থা, সরকারের বিবৃতি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১১: ১৪
অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে ব্যবস্থা, সরকারের বিবৃতি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজসহ গত কয়েকদিনে দেশে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে অন্তর্বর্তী সরকার তাৎক্ষণিক পদক্ষেপ নেবে। গতকাল শনিবার রাতে সরকারের বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বিবৃতিতে বলা হয়, ‘দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, অন্তর্বর্তী সরকার সে ব্যাপারে গভীরভাবে অবগত। আমরা সকল নাগরিককে আশ্বস্ত করতে চাই, নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।’

শনিবার দুপুর আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। রাত ১১টার দিকে ভয়াবহ সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কার্গো ভিলেজের এই অগ্নিকাণ্ডে আর্থিক ক্ষতি ব্যাপক।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি এসব অগ্নিকাণ্ড নাশকতা হিসেবে প্রমাণিত হয়, এবং এর উদ্দেশ্য হয় জনমনে আতঙ্ক বা বিভাজন সৃষ্টি করা, তবে তারা সফল হবে কেবল তখনই, যখন আমরা ভয়কে আমাদের বিবেচনা ও দৃঢ়তার ওপর প্রাধান্য দিতে দেব।’

Advertisement
Advertisement
Advertisement

এর আগে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) অবস্থিত অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইলস লিমিটেডের একটি কারখানায় আগুন লাগে, ১৭ ঘণ্টার চেষ্টার পর সেই আগুন শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার মিরপুরের শিয়ালবাড়ির একটি টিনশেডের রাসায়নিক গুদামে আগুন লেগে ১৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়।

শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই বিবৃতি দেওয়া হয়। দেশের মানুষকে আশ্বস্ত করে এতে বলা হয়, ‘বাংলাদেশ অতীতেও বহু কঠিন সময় অতিক্রম করেছে। আমরা ঐক্য, সংযম ও দৃঢ় সংকল্প নিয়ে আমাদের গণতন্ত্রের উত্তরণের পথে যেকোনো হুমকির মোকাবিলা করব। আমাদের ভয় পাওয়ার কিছু নেই।’

বিষয়: নাশকতারাসায়নিকঅগ্নিকাণ্ডঅন্তর্বর্তী সরকারমিরপুরবিমানবন্দরইপিজেড
সর্বশেষ
  • ১

    প্রীতি উরাংয়ের মৃত্যু: ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদকসহ দুই জনের বিচার শুরু

  • ২

    সাজার বিরুদ্ধে বিদিশার আপিল, জামিন নামঞ্জুর

  • ৩

    রিজেন্ট সাহেদ-স্বাস্থ্যের সাবেক ডিজি আজাদসহ ৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য হয়নি

  • ৪

    বিপিএলের বিকল্প চান ক্রিকেটাররা

  • ৫

    ‘বিএনপি পথ হারিয়েছে, এ কথা মানুষ এখনো বলেনি’

সম্পর্কিত
  • প্রীতি উরাংয়ের মৃত্যু: ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদকসহ দুই জনের বিচার শুরু

    প্রীতি উরাংয়ের মৃত্যু: ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদকসহ দুই জনের বিচার শুরু

    মামলার তদন্ত শেষে ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের এসআই এস এম মাহমুদ রেজা গেল ৩১ মার্চ দুই জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় গত ১৬ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।

  • সাজার বিরুদ্ধে বিদিশার আপিল, জামিন নামঞ্জুর

    সাজার বিরুদ্ধে বিদিশার আপিল, জামিন নামঞ্জুর

    ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা করে দুই বছরের সাজার বিরুদ্ধে আপিল করেন সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। এরপর আপিলের শর্তে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করেন। এ কারণে তাকে কারাগারেই থাকতে হচ্ছে। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবিরের আদালত শুনানি নিয়ে

  • রিজেন্ট সাহেদ-স্বাস্থ্যের সাবেক ডিজি আজাদসহ ৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য হয়নি

    রিজেন্ট সাহেদ-স্বাস্থ্যের সাবেক ডিজি আজাদসহ ৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য হয়নি

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমসহ ছয়জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হয়নি। সাক্ষী না আসায় আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন স

  • মক্কা চুক্তি নিয়ে ঢাকার সিদ্ধান্তে তেহরান উদ্বিগ্ন নয়: ইরানি রাষ্ট্রদূত

    মক্কা চুক্তি নিয়ে ঢাকার সিদ্ধান্তে তেহরান উদ্বিগ্ন নয়: ইরানি রাষ্ট্রদূত

    সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের ‘মক্কা চুক্তিকে’ ইরানের বিরুদ্ধে নেওয়া কোনো পদক্ষেপ হিসেবে দেখছে না ইরান। তাছাড়া এ চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েও ইরানের কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রহিম জাহানাবাদী। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি