
আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ
আশুলিয়ায় অন্তত ২৫টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া, শ্রমিকদের কর্মবিরতির কারণে আরও চারটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
রাজধানীর মোহাম্মদপুরে স্ত্রীকে হত্যার দায়ে মো. নুরুল আবসার নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের দিয়েছেন আদালত। সেই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১৩ আদালতের বিচারক মো. জাহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আবুল কালাম বলেন, রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে উপস্থিত করা হয়। এরপর সাজা পরোয়ানা দিয়ে আবারও তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মামলার অভিযোগ সুত্রে জানা গেছে, প্রায় ১৭ বছর আগে আসামি নুরুল আবসারের সঙ্গে ভুক্তভোগী খবিরুন নেছার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দুই কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই নুরুল আবসার প্রায়ই তার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। প্রতিবাদ করলে হাত-পা বেঁধে মারধর করতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
২০২৩ সালের ১০ সেপ্টেম্বর গ্রামের বাড়ি থেকে স্বামীর বাসায় ফিরে আসেন খবিরুন নেছা । পরদিন ১১ সেপ্টেম্বর সকালে নুরুল আবসার তাকে মারধর করে বাসা থেকে চলে যায়। ওইদিন দুপুরের দিকে খবিরুনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় নিহতের ভাই বাদী মো. জুব্বার বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে ২০২৪ সালের ২২ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল ইসলাম।
একই বছরের ৮ অক্টোবর আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচারকালে ১৩ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষ করেছেন আদালত।

আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ
আশুলিয়ায় অন্তত ২৫টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া, শ্রমিকদের কর্মবিরতির কারণে আরও চারটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

গাজীপুরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, নারী-শিশুসহ দগ্ধ ৩
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শাহিন আলম জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর পশ্চিম দারাইল এলাকায় জাহানারা বেগমের মালিকানাধীন একটি আবাসিক বাড়িতে আগুনের সূত্রপাত হয়।

জাপানপ্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও লেখক মনজুরুল হক মারা গেছেন
মনজুরুল হক ২০২৫ সালে জাপানে কর্মরত বিদেশি কোনো সাংবাদিক হিসেবে প্রথমবারের মতো দেশটির পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সম্মাননা লাভ করেন।

চট্টগ্রামে ‘মদ পানে’ দুজনের মৃত্যু
চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় ‘মদ পান’ করে অসুস্থ হয়ে চিকিৎসাধীন দুজন মারা গেছেন। এই ঘটনায় ৩২ বছর বয়সী এক যুবক লাইফ সাপোর্টে রয়েছেন।