মামলা

ধর্ষণ মামলায় আপিলে জামিন: ভুক্তভোগীর সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার দাবি
ধর্ষণ ও অপহরণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আপিল পর্যায়ে জামিনে মুক্তি পাওয়ার পর ভুক্তভোগী, তার পরিবার এবং সাক্ষীদের ওপর হুমকি ও ভীতি প্রদর্শনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ‘ধর্ষণ আইন সংস্কার জোট’।

রানা প্লাজা নির্মাণে দুর্নীতি: রানাসহ ৮ জনের মামলায় যুক্তিতর্ক পেছাল
সাভারে ধসে পড়া রানা প্লাজা নির্মাণে দুর্নীতির অভিযোগে করা মামলায় ভবনটির মালিক সোহেল রানাসহ আট আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন পিছিয়ে আগামী ২৮ অক্টোবর নির্ধারণ করেছেন আদালত।

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহর মৃত্যুর ঘটনার মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আজ ডনের পক্ষে তার আইনজীবী সফিউল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন।

শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ
সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার ছাত্রদল নেতা তোফাজ্জুল হক বাপনের (২৮) বিরুদ্ধে বিরুদ্ধে এক তরুণীকে (২০) অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ওই তরুণী উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের এক কৃষকের মেয়ে।

পাওনা টাকা চাইতে গিয়ে ধর্ষণের শিকার নারী, গ্রেপ্তার ২
দিনাজপুরের হাকিমপুরে পাওনা টাকা চাইতে গিয়ে এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ
বিমানবন্দরে সরকারি কাজে বাধা দেওয়া ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রিমান্ড শেষে আজ রোববার তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে

গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: জামিন মেলেনি সেই কিশোরের
রাজধানীর বারিধারায় গাড়িচাপায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিক মেহেদী হাসান নিহতের ঘটনায় ওই গাড়ির চালকের আসনে থাকা ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।

পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা নাসিমকে গুলি করে হত্যা
পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টির (এমএল জনযুদ্ধ) আঞ্চলিক নেতা ও একাধিক হত্যা মামলার আসামি নাসিমুল গণি করিম ওরফে নাসিমকে (৫৫) গুলি করে হত্যা হয়েছে। গুলি করার পর অবস্থা আশংক্জানক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

‘দেশ, আর অভিনয়ের প্রতি প্রেম দেখিয়ে আমি শাস্তি পেয়েছি’
দেশের বিনোদন অঙ্গনের অবস্থা কী? কাজী নওশাবা আহমেদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল। তার ভাষায়–দেশ ও অভিনয়ের প্রতি প্রেম দেখাতে গিয়ে তিনি শাস্তি পেয়েছেন। কলকাতায় তার সিনেমা হিট এবং প্রশংসিত হলেও বাংলাদেশে তিনি সেভাবে কাজ পেলেন না কেন? দেশের শিশুদের নিয়ে কাজ করেন। যুক্ত আছেন সিসিমপুরের সঙ্গে।

আখতারুজ্জামানের মামলার প্রতিবেদন ১০ নভেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ
জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১০ নভেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার বিকেলে বিমানবন্দর থানার এসআই মাজেদুল ইসলামকে এ নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর।

আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলা উদ্দেশ্যমূলক: জামায়াত
দলের নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মামলা করা হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী।

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও হুমকি প্রদানের ঘটনার মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার বিষয়টি চরচাকে নিশ্চিত করেছেন ডিবির প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা: কী আছে এজাহারে, ঘটেছিল কী
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা, মারধর ও হুমকির অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ শুক্রবার বিমানবন্দর থানায় মামলাটি করেন সিভিল অ্যাভিয়েশনের নিরাপত্তা কর্মকর্তা

বিমানবন্দরে বিশৃঙ্খলা, জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং এক নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে।

দিনভর অনশন, মধ্যরাতে নিয়োগপত্র পেলেন ২০ শিক্ষক প্রার্থী
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) নেতিবাচক প্রতিবেদনের কারণে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ আটকে থাকা ময়মনসিংহের ২২ প্রার্থীর মধ্যে ২০ জন শেষ পর্যন্ত নিয়োগপত্র পেয়েছেন

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার
রাজধানীর ইসিবি চত্বর এলাকায় ‘নিউ জিনি প্রপার্টিজ লিমিটেড’-এ হামলা ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিও’ ভাঙচুরের ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা
দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ভুক্তভোগী পরিবারের আপস মীমাংসা হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালতে জামিন শুনানিতে বিষয়টি জানানো হয়েছে।

খুলনা নগরীতে অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক
খুলনা নগরীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও তিনটি ককটেল জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার রাত ৭টা ৫০ মিনিটের দিকে লবণচরা থানার রূপসা ব্রিজের নিচে জালালের তুষ মিলের পাশ থেকে তাদের আটক করা হয়।

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিল পেছাল
চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহর মৃত্যুর ঘটনায় পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগে তার স্ত্রী সামীরা হক ও খলনায়ক আশরাফুল হক ডনসহ ১১ আসামির বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

খুলনায় অর্থ আত্মসাতের মামলায় ব্যাংক কর্মকর্তাসহ ৩ জনের কারাদণ্ড
অর্থ আত্মসাতের মামলায় প্রাইম ব্যাংক খুলনা শাখার দুই কর্মকর্তা ও এক ব্যবসায়ীকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের তিন কোটি ১৫ লাখ ৬৫ হাজার ৫৬১ টাকা ২৯ পয়সা জরিমানা, অনাদায়ে প্রত্যেককে আরও দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।



