Advertisement

আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ
ছবি: ইউএনবি

শ্রমিক অসন্তোষের জেরে আজ সোমবার আশুলিয়ায় অন্তত ২৫টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া, শ্রমিকদের কর্মবিরতির কারণে আরও চারটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

Advertisement

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সকালে শ্রমিকেরা কারখানায় প্রবেশ করলেও কর্মবিরতি পালনের জন্য উৎপাদনকাজ বন্ধ রাখে। এর পরিপ্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ এক দিনের ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানা এলাকা ত্যাগ করে।

এদিকে সাভার শিল্পাঞ্চলের কারখানাগুলোতে স্বাভাবিকভাবে কাজ চলেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Advertisement

অন্যদিকে, আশুলিয়ার বেলতলা এলাকায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের সাইনবোর্ড ও প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।